| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তাসকিন বললেন, বন্ধু নির্বাচনে সতর্ক থাকা উচিত

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০১, ২০২৫ ইং | ০৬:৫১:০৪:পূর্বাহ্ন  |  ১৫০২৬৮৭ বার পঠিত
তাসকিন বললেন, বন্ধু নির্বাচনে সতর্ক থাকা উচিত
ছবির ক্যাপশন: তাসকিন বললেন, বন্ধু নির্বাচনে সতর্ক থাকা উচিত

রিপোর্টার্স২৪ ডেস্ক  :

ছোটবেলার এক বন্ধুকে মারধরের অভিযোগে দিন কয়েক আগেই আলোচনায় আসেন তাসকিন আহমেদ। যদিও অভিযোগের পর তা পারিবারিকভাবে মীমাংসা হয়েছে। এবং অভিযোগকারী বন্ধুর পক্ষ থেকে মামলা প্রত্যাহার করে নিয়েছেন। এই পুরো ঘটনা নিয়ে নিজের অবস্থান পরিষ্কারও করেছেন বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন।

দিন কয়েক আগে এক ফেসবুক পোস্টে ভক্তদের উদ্দেশে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে তাসকিন বলেন,বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন ঘটনাটি দুঃখজনক। আমি কখনোই আশা করিনি, কারণ ওরা আমার ছোটবেলার বন্ধু ছিল।

গতকাল সেই কথার সঙ্গে আরও যোগ করেন,এই ঘটনা থেকে আমার ভক্তরা এবং আগামী প্রজন্ম একটি জিনিস শিখতে পারবে যে, বন্ধুত্ব নির্বাচনে কতটা সতর্ক থাকতে হয়। ছোটবেলার বন্ধু হলেই যে সে আপনার শুভাকাঙ্ক্ষী হবে, এমন কোনো কথা নেই।

বগুড়ায় এক শো-রুম উদ্বোধনে অংশ নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়েও তাসকিন একই সুরে বলেন, এই ঘটনা আমার জন্যও হতাশার, তবে আমি চাই আমার বক্তব্য থেকে সবাই কিছু শিখুক।

অবশ্য পারিবারিকভাবে বিষয়টির মীমাংসা হলেও, তাসকিনের প্রাক্তন বন্ধু সিফাতুর রহমান সৌরভ বলেন,তাসকিন এখন আমার কাছে খেলোয়াড় হিসেবে পরিচিত, বন্ধু হিসেবে নয়। আমি এই ঘটনার পর কিছুটা ট্রমাটাইজড। ঘটনার রেশ থাকলেও পেশাগত মনোযোগে অবিচল তাসকিন। আসন্ন এশিয়া কাপ নিয়ে তিনি আশাবাদী। বলেন, আমার স্বপ্ন আমরা চ্যাম্পিয়ন হব। সাম্প্রতিক পারফরম্যান্স ভালো যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আত্মবিশ্বাস আছে।



রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪