| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লেবাননের বিপক্ষে চীনের জয়ে চূড়ান্ত পর্বে বাংলাদেশ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১০, ২০২৫ ইং | ১৫:২৭:০১:অপরাহ্ন  |  ১৪৭০০৮২ বার পঠিত
লেবাননের বিপক্ষে চীনের   জয়ে চূড়ান্ত পর্বে বাংলাদেশ

রিপোর্টার্স ডেস্ক : আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৬-১ গোলের বড় ব্যবধানে হারের পর নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশের ওঠার সম্ভাবনা বেঁচে ছিল শুধু সমীকরণে। তবে চীনের কাছে লেবানন ৮-০ গোলে হেরে যাওয়ায় সেরা তিন রানার্সআপের একটি হয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। 

এই ম্যাচে চীন জিতুক সেই প্রার্থনাই করছিলেন আফঈদা খন্দকাররা। শেষ পর্যন্ত চীন জিতে বাংলাদেশের মেয়েদের মুখে হাসি ফুটিয়েছে। সেরা তিন রানার্সআপের একটি হয়ে থাইল্যান্ডের মাটিতে হতে যাওয়া ২০২৬ অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের টিকিট নিশ্চিত করেছে লাল-সবুজের মেয়েরা। 

আজ রোববার (১০ আগস্ট) কোরিয়ার বিপক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল প্রথমে গোল করে লিড নিয়েছিল। প্রথমার্ধে খেলা ১-১ গোলে সমতা ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে মাঠে নেমে শেষ পর্যন্ত ১-৬ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে আফিদাদের।

গত মাসে বাংলাদেশ নারী জাতীয় দল মিয়ানমার জয় করে প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করে ইতিহাস গড়েছিল। 

রিপোর্টার্স /এমআ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪