| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সব বলে দেওয়ার হুমকি দিলেন ঢাবি ভিসি

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৩, ২০২৫ ইং | ০৮:৪০:৩৯:পূর্বাহ্ন  |  ১৩৯০১৯৫ বার পঠিত
সব বলে দেওয়ার হুমকি দিলেন ঢাবি ভিসি
ছবির ক্যাপশন: সব বলে দেওয়ার হুমকি দিলেন ঢাবি ভিসি

রিপোর্টার্স২৪ ডেস্ক :

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন কেউ বাধাগ্রস্ত করতে চাইলে গোমর ফাঁস করার হুঁশিয়ারি দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

তিনি বলেন, ডাকসু নির্বাচন আয়োজন যেকোনো অবস্থা বা বিবেচনায় চ্যালেঞ্জিং। তবে কেউ যদি এই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় বা করে তাহলে দায়িত্ব ছেড়ে দিয়ে কে কী করেছে বলে দেবো।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে টিএসসি অডিটোরিয়ামে ঢাকা বিশ্ববিদ্যালয় কালো দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপচারিতায় এ হুশিয়ারি দেন তিনি।

উপাচার্য বলেন, পুরো জাতি ডাকসু নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে। ভালো পরিবেশে ভোট আয়োজনের চেষ্টা চলছে। কমিশনের দিকনির্দেশনায় সব হচ্ছে। সকল অংশীজনের সাথেও আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, জাতীয় প্রতিষ্ঠান হিসেবে অন্যায় দেখলে প্রতিহত করার ধারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বজায় ছিল। যেকোনো পরিস্থিতিতে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। এ সময় সেনাবাহিনীসহ সকল অংশীজনদের একসঙ্গে মিলে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, আমাদের যত সমস্যা তা চিহ্নিত করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমরা গতকাল রাতেও নির্বাচন কমিশনের সাথে এ বিষয়ে মিটিং করেছি। গত ৯-১০ মাস ধরে সবার সাথে আলাপ করে আমরা মাঠে নেমেছি।

তিনি ছাত্রসংগঠনগুলোর আচরণ নিয়ে বলেন, আমারা তাদের আচরণে আশাবাদী। তাদের মতভেদ থাকা সত্ত্বেও এখন পর্যন্ত মোটাদাগে তারা কোন ঝামেলায় জড়ায়নি।


এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪