মাদারীপুরে সুস্বাস্থ্য ও সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে ফলিত পুষ্টি বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
ফরিদপুরের সালথায় পারিবারিক কলহের জেরে মর্জিনা বেগম (৩৮) নামে এক নারীকে পিটিয়ে হত্যা করেছে তার স্বামী।
নীলফামারীর উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) চার দিন ধরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এভারগ্রিন প্রোডাক্টস ফ্যাক্টরি (বিডি) লিমিটেডের শ্রমিকদের টানা আন্দোলনের পর সোমবার (১ সেপ্টেম্বর) কারখানা কর্তৃপক্ষ নোটিশ জারি করে অনির্দিষ্টকালের জন্য প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করে। তবে কারখানা বন্ধের পরও আন্দোলন থামেনি।
পাবনার ফরিদপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছেন। এছাড়া ঘটনায় বাবা আহত হয়েছেন।
চট্টগ্রামের নিউমার্কেটে জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পর গুলিবিদ্ধ এক ছাত্র সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৮২ জনকে আসামি করে হত্যাচেষ্টা মামলা করেছেন। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, সংসদ সদস্য, কাউন্সিলর, ব্যবসায়ী, সেনা ও পুলিশ কর্মকর্তারা নাম রয়েছেন।
প্রাণবন্ত হাসি, খেলার মাঠে দৌড়ঝাঁপ আর চোখভরা স্বপ্ন। সবকিছুই থেমে গেলো মাত্র ১৬ বছরে। মেহেরপুর জেলা নারী ফুটবল দলের অধিনায়ক ও মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সুস্মিতা সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
আড়াই বছর বন্ধ থাকার পর বেনাপোল বন্দর দিয়ে আবারো ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এরই মধ্যে এক সপ্তাহে তিনটি চালানে ৬০ টন পেঁয়াজ বেনাপোল বন্দর দিয়ে আমদানি হয়েছে। এসব পেঁয়াজ বন্দর থেকে খালাস করে নিয়ে গেছেন আমদানিকারকরা। বিভিন্ন অজুহাত দেখিয়ে ২০২৩ সালের মার্চ মাস থেকে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয় ভারত।
লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ট্রেন বুড়িমারি এক্সপ্রেস (৮১০) বিমানবন্দর রেলওয়ে স্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে। ফলে টঙ্গী থেকে ঢাকামুখী লাইনে ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে।
গত ১০ জুলাই দুর্যোগ ব্যবস্থা ও ত্রাণ মন্ত্রনালয়ের ত্রাণ প্রশাসন শাখা-১ এর উপসচিব মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মোছা. নূর-এ-শেফাকে ইসলামপুর উপজেলায় পিআইও পদে পদায়ন করা হয়। এর ফলে প্রথম বারের মতো একজন নারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পায় ইসলামপুরবাসী।
বাঙালি জাতির বিনোদন নৌকা বাইচ প্রতিযোগিতার ধারাবাহিকতায় ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের ঝালডাঙ্গা বিলে সোমবার বিকেলে স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে ও ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদ প্রার্থী স্থপতি মুজাহিদ বেগের পৃষ্ঠপোষকতায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।
৪৪তম বিসিএস পুলিশ ক্যাডারে প্রথম হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী শরীফ খান। গত সোমবার (৩০ জুন) রাতে পিএসসির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
সাভারে মেসার্স পর্দা গ্যালারী নামে একটি লেপ-তোষকের দোকান ও তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
অভিনব কৌশলে প্রতারণায় ৫৩ লাখ টাকা হাতিয়া নেওয়ার মামলায় অভিযান চালিয়ে মো.কামাল উদ্দিন মীর (৪৭) নামে এক কথিক জ্বীনের বাদশাকে গ্রেপ্তার করেছে র্যাব।
চট্টগ্রামের পটিয়ায় কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রেনের বগি রেখেই চট্টগ্রামে চলে যাওয়ার ঘটনা ঘটেছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস প্রেসিডেন্ট ড.আসাদুজ্জামান রিপন বলেছেন, দিল্লির ষড়যন্ত্রের কারণেই বাংলাদেশে আজ অরাজকতা সৃষ্টি হয়েছে।