গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, তিন কন্যা ও শ্যালককে গলা কেটে হত্যার ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এক রাতেই একই পরিবারের পাঁচজনকে নৃশংসভাবে হত্যার এ ঘটনায় হতবাক স্থানীয় বাসিন্দারা। পুলিশ বলছে, ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে।
ময়মনসিংহ সদর উপজেলায় ব্রহ্মপুত্র নদের কাচারি ঘাট থেকে রহমতপুর ব্রিজ এলাকা পর্যন্ত অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে নদীতে ব্যবহৃত ১৭টি ড্রেজার বিকল করা হয়েছে।
কুষ্টিয়ার কুমারখালীতে পানি নিষ্কাশন ড্রেন নির্মাণকাজের জন্য খনন করে রাখা গর্তের পানিতে ডুবে রিফাত হোসেন নামের ৬ বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। সোমবার(১১ মে) বিকেলে পৌরসভার এলাঙ্গী নাতুড়িয়া পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
স্কুলড্রেস পরে মসজিদের ভেতরে গানের সঙ্গে নেচে টিকটক ভিডিও তৈরির অভিযোগে জামালপুরের দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১১ মে) বিকেলে বিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত গ্রহণ করে। বহিষ্কৃত শিক্ষার্থী ওই বিদ্যালয়ের নবম (ভোকেশনাল) শ্রেণির ছাত্রী।
ফেনীর দাগনভূঞায় ডোবা থেকে মোহাম্মদ হাসান নামের ১৮ মাস বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ মে) বেলা ১১টার দিকে দাগনভূঞা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আমানউল্লাহপুরের দাসপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সোমবার (১১ মে) বিকেলে উপজেলার মোল্লারকুল ও উদয়পুর এলাকায় পৃথকভাবে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা মহিলা দলের নেতাকর্মীরা অংশ নেন এবং অপপ্রচারের তীব্র নিন্দা জানান।
ফেনী জেলার দাগনভূঞা উপজেলায় অভ্যন্তরীণ বোরো/২০২৬ মৌসুমে সরকারি মূল্যে ধান সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (১১ মে) সকালে দাগনভূঞা খাদ্য গুদামে আয়োজিত অনুষ্ঠানে এই ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহীদুল ইসলাম।
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় চন্দ্রখালী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। সোমবার (১১ মে) বিকেলে গাজীখালী নদী সংলগ্ন এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খাল পুনঃখননের ফলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং কৃষিখাতে ইতিবাচক পরিবর্তন আসবে।
বগুড়ার খান্দার বাজারস্থ জামিয়া আরাবিয়া মাদরাসা ও ইয়াতিমখানায় কুরআন ছবক কুরআন ও দোয়া মাহফিল মাদরাসার সহ সভাপতি ও বাইতুস সালাম (আবহাওয়া) জামে মসজিদের খতিব মাওলানা ইমাম আবু রাজীর সভাপতিত্বে সোমবার (১১মে) দুপুরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া শহর সমাজসেবা অফিসার মো: নুরুল ইসলাম।
ফরিদপুর জেলার ভাঙ্গা পৌর শহরের বাজার পাড়ে আবেদা বেগম নামে একবৃদ্ধাকে প্রলোভন দেখিয়ে তার থেকে সর্বস্ব লুটে নিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১১ মে) দুপুরে ভাঙ্গা বাজারের কালি মন্দির এলাকায় এ ঘটনা ঘটে। বৃদ্ধা মহিলা জেলার নগরকান্দা উপজেলার সাদীপুর গ্রামের মোহাম্মদ মোল্লার স্ত্রী।
চাঁদপুরে দপুরের শাহরাস্তিতে প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি করার অপরাধে দুই কৃষককে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১১ মে) বিকেলে উপজেলা সদরের ঠাকুর বাজার এলাকায় মাংস বিক্রি অবস্থায় তাদেরকে আটক করে স্থানীয়রা।
ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের চন্ডিপুর বাজার সংলগ্ন চন্ডিপুর বিষ্ণুপদ স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটি গঠনকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক ক্ষোভ ও আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির নির্বাচনকে প্রভাবিত করতে গোপনে ভিন্ন তালিকা পাঠানো হয়েছে।
চাঁদপুরে ডাকাতিয়া নদীর পাড়ে ডকইয়ার্ডের নৌযানে রঙের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জুয়েল নামের (২৫) শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১১ মে) সকাল ৯ টার দিকে শহরের ইচুলী ঘাট সেলিম এন্ড ব্রাদার্স নামের ডকইয়ার্ডে এই ঘটনা ঘটে।
কুষ্টিয়ার দৌলতপুরে সরকারি নিষেধাজ্ঞা ও উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে পদ্মা নদী থেকে অবাধে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রভাবশালী রাজনৈতিক নেতা, ব্যবসায়ী ও সন্ত্রাসী চক্রের প্রত্যক্ষ মদদে ড্রেজার মেশিন বসিয়ে দিন-রাত বালু উত্তোলন করা হলেও প্রশাসনের কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না। এতে হুমকির মুখে পড়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, বিস্তীর্ণ ফসলি জমি ও নদীতীরবর্তী বসতবাড়ি।