নাটোরের লালপুরে অবস্থিত গ্রিন ভ্যালি পার্কে ঘুরতে আসা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদেশি নাগরিকদের হেনস্তা করার অভিযোগে দুই টিকটকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১০ মে) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ।
নাটোরের গ্রীণভ্যালি পার্কে দুই বিদেশি পর্যটককে হেনস্তা করার ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিুল ইসলাম জানান, গত ৮মে রাজশাহী জেলাসহ বিভিন্ন এলাকার শতাধিক টিকটকার গ্রীণভ্যালি পার্কে অনুষ্ঠান আয়োজন করছিলেন।
গাজীপুরের পূবাইল থানার মেঘডুবি এলাকার ছোট্ট এক টিনশেড বাড়িতে সন্ধ্যা নামত চায়ের গন্ধে। দোকানের বেঞ্চে বসে মানুষ গল্প করত, কেউ হাসত, কেউ দিনের ক্লান্তি ভুলে এক কাপ চায়ে একটু শান্তি খুঁজত। আর সেই দোকানের মাঝখানে ব্যস্ত হাতে চা বানাতেন ৪০ পেরোনো শেফালী বেগম কুলসুম।
যশোরের সীমান্তবর্তী উপজেলা শার্শা। এ উপজেলার ৬ নং গোগা ইউনিয়নের পাঁচ ভুলাট গ্রামে অবস্থিত পাঁচ ভুলাট দাখিল মাদ্রাসা। খুলনা বিভাগে দাখিল পরীক্ষায় ফলাফলে অদ্বিতীয়। কিন্তুু এ মাদ্রাসাটি স্থাপিত হওয়ার ৪২ বছর পরও আজ অবধি সরকারিভাবে কোন ভবন পায়নি মাদ্রাসাটি।
খাগড়াছড়িতে উৎসব, উচ্ছ্বাস আর ক্ষুদে ক্রিকেটারদের দুর্দান্ত নৈপুণ্যে শেষ হলো বহুল প্রতীক্ষিত “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” ক্রিকেট টুর্নামেন্ট। রবিবার (১০ মে) দুপুর দেড়টা থেকে খাগড়াছড়ি ঐতিহাসিক স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত বালক ও বালিকা বিভাগের ফাইনাল ম্যাচ ঘিরে পুরো স্টেডিয়ামজুড়ে সৃষ্টি হয় প্রাণবন্ত, রোমাঞ্চকর ও উৎসবমুখর পরিবেশ। দর্শকদের করতালি, উল্লাস আর খেলোয়াড়দের দারুণ পারফরম্যান্সে দিনটি পরিণত হয় এক স্মরণীয় ক্রীড়া আয়োজনে।
বগুড়ার ফুলকলি বেকারীতে হ্যাচিং ডিম অফুটন্ত ডিম দিয়ে কেক বিস্কুট পাউরুটি তৈরি করার অপরাধে ২ লক্ষ টাকা জরিমান আদায় করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া পৌরসভা ১৬ নং ওয়ার্ড মেহেরা পাম্পের পিছনে শৈলালপাড়ার ফুলকলি বেকারীতে (১০ মে) রবিবার সকাল ১১ টা থেকে বেলা ২ টা পর্যন্ত ফুলকলি বেকারিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের একটি যৌথ অভিযান পরিচালিত হয়।
খাগড়াছড়িতে গামারীঢালা এলাকায় বাগানের গাছ কেটে নেয়া'সহ অপহরণ ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে ১৬টি পরিবারের নারী পুরুষরা। রবিবার (১০ মে) সকালে প্রেসক্লাবের সামনে এ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়ার দৌলতপুরে কামাল হোসেন (৪০) নামে দরবার শরীফের এক খাদেমের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় খাদেমসহ ২জন আহত হয়েছেন। এ ঘটনায় আহত খাদেম নিজেই বাদী হয়ে দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
নাটোরের লালপুরে পুকুর পরিষ্কার করতে নেমে পানিতে ডুবে আরিফুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে
শার্শায় নিহত ইকরামুল কবির হত্যা মামলায় পরকীয়া প্রেমিকা, তার স্বামী, বাবা ও এক নারী কর্মচারীকে আটক করেছে শার্শা থানা পুলিশ। শনিবার (৯ মে) রাতেই প্রেমিকা ও তার স্বামীকে আটক করা হয়। রবিবার (১০ মে) সকালে আটক করা হয় বাকি দুই জনকে।
নেত্রকোণায় আলোচিত শিশু ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষককে আদালতে হাজির করলে চিফ জুডিশিয়াল পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ভ্যাট নিবন্ধনের কাগজপত্র দেখতে চাওয়াকে কেন্দ্র করে ভ্যাট ইন্সপেক্টরকে খুঁটির সঙ্গে বেঁধে মারধর করার অভিযোগ উঠেছে। এতে তার হাত ভেঙে গুরুতর আহত হয়েছেন তিনি।
নোয়াখালীর সদর উপজেলায় অভিযান চালিয়ে চুরি হওয়া তিনটি ব্যাটারিচালিত অটোরিকশাসহ আন্তঃজেলা চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১০ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম। এর আগে শনিবার রাতে উপজেলার ইসলামীয়া রোডের কৃষ্ণরামপুর এলাকায় এবং রোববার ভোরে পশ্চিম বদরীপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
নাটোর সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন মাননীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এসময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন।
গাজীপুরে ভাড়া বাসায় খুন হওয়া একই পরিবারের পাঁচজনকে গোপালগঞ্জে নিজ গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে। এই পাঁচজনের মধ্যে মা, তার তিন কন্যা এবং ওই নারীর ভাই রয়েছেন। রোববার (১০ মে) সকাল ১১টার দিকে জেলার পাইককান্দি পঞ্চপল্লী মাদরাসা মাঠে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে উত্তর চরপাড়া কবরস্থানে একসঙ্গে সারিবদ্ধভাবে পাঁচটি কবরে তা