মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুক এমপি বলছেন, আমরা কাজে বিশ্বাসী। কাজের মধ্য দিয়ে জনগনের আস্থা ও ভালবাসা পুরণ করতে চাই। বিভিন্ন জায়গায় যে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছি বিশেষ করে প্রতিষ্ঠানগুলোতে, ইনশাল্লাহ প্রত্যেকটি প্রতিশ্রুতি নিজে নিজেই চিহ্নিত করে ধাপে ধাপে তা বাস্তবায়ন করছি।
আগামীকাল ১৩ মে, টাঙ্গাইলবাসীর জন্য এক শোকাবহ দিন। ৩০ বছর আগে ১৯৯৬ সালের এই দিনে ভয়াবহ এক টর্ণেডো কেড়ে নিয়েছিল শত শত প্রাণ, ধ্বংস করে দিয়েছিল হাজার হাজার ঘরবাড়ি ও জনপদ। ক্ষণস্থায়ী হলেও ভয়াবহ শক্তিশালী ওই প্রাকৃতিক দুর্যোগে টাঙ্গাইল জেলার পাঁচটি উপজেলা- গোপালপুর, কালিহাতী, ঘাটাইল, বাসাইল এবং সখীপুর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
নোয়াখালী সাংবাদিক ইউনিয়ন (এনইউজে) এর কমিটি পুনর্গঠন করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) দুপুরে নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সভায় আগামী এক বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের প্রধান উপদেষ্টা ও জ্যেষ্ঠ সাংবাদিক ডা. মো. বোরহান উদ্দিন নতুন কমিটির নাম ঘোষণা করেন।
নড়াইল জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে নড়াইল জেলা পরিষদের অনুকূলে ৫৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) দুপুর ১ টার দিকে জেলা পরিষদ মিলনায়তনে উপকারভোগীদের মাঝে এ চেক বিতরণ করা হয়।
বাড়ির পাশের দোকানে আচার কিনতে গিয়েছিলেন চার বছরের শিশু রোজা। কিন্তু আচার না পেয়ে সড়কের অপর পাশে দাড়িয়ে থাকা মায়ের কাছে ফেরার পথে বিড়ি কোম্পানির একটি ইজিবাইক (ব্যাটারীচালিত স্থানীয় যান) ধাক্কায় প্রাণ হারাল শিশুটি।
জয়পুরহাট সদর উপজেলার কালেক্টরেট মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে এক স্কুলছাত্রকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই কিশোরকে আটক করেছে পুলিশ।
পাবনার চাটমোহরে পাকা ও আধাপাকা বোরো ধান কাটা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। কৃষিশ্রমিক সংকট, ঝড়-বৃষ্টির আশঙ্কা এবং বাজারে কম দামে ধান বিক্রি—সব মিলিয়ে লোকসানের মুখে পড়েছেন তারা।
কুড়িগ্রাম সদর উপজেলায় দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে ২০২৬) সদর উপজেলার আলোর ভুবন প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়।
জয়পুরহাটের কালাই উপজেলায় আধুনিক ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
সিলেটে ফাহিমা আক্তার নামে চার বছরের এক শিশু হত্যার ঘটনায় জাকির হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জালালাবাদ থানা পুলিশ। সিএনজি চালক জাকির নিহত ফাহিমার প্রতিবেশি ও সম্পর্কে তার চাচা। গ্রেপ্তার হওয়া জাকির একই এলাকার মৃত তোতা মিয়ার ছেলে।
“আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ—জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে বাগেরহাটে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ঠাকুরগাঁও সদরের রুহিয়া থানা এলাকায় পুলিশের এক বিশেষ অভিযানে গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দিবাগত রাতে উপজেলার রাজাগাঁও ইউনিয়নের উত্তর বঠিনা (পাটিয়াডাঙ্গী বাজার) গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
নগরীর কোতোয়ালী থানার হাজারী গলি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র, ডাকাতি, খুন, বিশেষ ক্ষমতা আইন ও মাদক মামলাসহ মোট ২৩ মামলার আসামি হিসেবে পরিচিত কুখ্যাত সন্ত্রাসী ও পেশাদার মাদক ব্যবসায়ী মো. করিম ওরফে আব্দুল করিম ওরফে ‘ডাইল করিম’কে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে বাংলাদেশ রেলওয়ের সম্পত্তি অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান করা হয়েছে। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মোঃ খোরশেদ আলম চৌধুরী।
যশোরের শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৭ জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক তিনটি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।