| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

নাটোরের লালপুরে র‌্যাবের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, আটক ১

নাটোরের লালপুরে মাদকবিরোধী কার্যক্রম পরিচালনার সময় স্থানীয়দের সঙ্গে র‌্যাব সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সোহাগ মাহমুদ (৩০) নামে একজনকে আটক করেছে পুলিশ।

বিস্তারিত...

হিজড়া জনগোষ্ঠীকে আইনি সহায়তায় গুরুত্বারোপ বিশেষজ্ঞদের

চট্টগ্রাম মিডিয়া ফোরামের গণমাধ্যম কর্মীদের নিয়ে মতবিনিময় সভা করেছে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। এতে হিজড়া জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়ন, অধিকার সুরক্ষাসহ গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন সম্পর্কে মতপ্রকাশ করা হয়। মঙ্গলবার (১২ মে ) নগরের একটি অভিজাত হোটেলে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

বিস্তারিত...

ভাঙ্গায় নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফরিদপুরের ভাঙ্গায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান–এর সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

নদীতে ঝাঁপ দিলেন মাদকসেবী, সাড়ে চার ঘণ্টা পর লাশ উদ্ধার

জামালপুরে মাদকবিরোধী অভিযান চলাকালে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া আল আমিন (২৫) নামে এক ব্যক্তির মরদেহ সাড়ে চার ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মঙ্গলবার (১২ মে) জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকায় ব্রহ্মপুত্র নদ–এ এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আন্তর্জাতিক নার্সেস দিবস-২০২৬ পালিত

নানা আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতাল–এ পালিত হয়েছে আন্তর্জাতিক নার্সেস দিবস-২০২৬। মঙ্গলবার (১২ মে) সকালে হাসপাতালের সকল নার্সিং কর্মকর্তাদের আয়োজনে দিবসটি উদযাপন করা হয়।

বিস্তারিত...

আন্তর্জাতিক নার্সেস ডে উপলক্ষে ময়মনসিংহে স্কলারস নার্সিং ইনস্টিটিউটের র‍্যালি

আধুনিক নার্সিং সেবার পথিকৃৎ ফ্লোরেন্স নাইটিঙ্গেল–এর জন্মবার্ষিকী উপলক্ষে বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক নার্সেস ডে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষে ময়মনসিংহে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করেছে স্কলারস নার্সিং ইনস্টিটিউট।

বিস্তারিত...

মাদক উদ্ধারে দেশসেরা হলো ময়মনসিংহ জেলা পুলিশ

মাদকদ্রব্য উদ্ধার কার্যক্রমে ‘ক’ গ্রুপে সারাদেশে প্রথম স্থান অর্জন করেছে ময়মনসিংহ জেলা পুলিশ। পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে এ স্বীকৃতি অর্জন করে জেলা পুলিশ। মঙ্গলবার (১২ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত পুলিশ সপ্তাহ-২০২৬ এর আনুষ্ঠানিক অনুষ্ঠানে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।

বিস্তারিত...

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন দুই নারী

ভারতে পাচারের শিকার হয়ে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন দুই বাংলাদেশি নারী। মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণার হরিদাসপুর ইমিগ্রেশন চেকপোস্ট (আইসিপি) দিয়ে তাদের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিস্তারিত...

টাঙ্গাইল জেলা যুব সমিতির সভাপতি নজরুল, সম্পাদক শাহ আলম

টাঙ্গাইল জেলা যুব সমিতি ঢাকা’র ২০২৬ নির্বাচনে সভাপতি মো. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. শাহ আলম। সোমবার (১১ মে) রাজধানীর নিকুঞ্জে সমিতি ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। আগামী এক বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।

বিস্তারিত...

আমতলীতে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

বরগুনার আমতলীতে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে পিতা ওসমান মোল্লার বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ঘটনায় আমতলী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

বিস্তারিত...

সীমান্তে বিএসএফের গরু ছিনতাইয়ের চেষ্টা, রুখে দিলো গ্রামবাসী

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বাংলাদেশি গরু ছিনতাইয়ের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে লাঠিসোঁটা দিয়ে রুখে দিয়েছে গ্রামবাসী। মঙ্গলবার সকালে উপজেলার ধবলগুড়ী সীমান্তে ৮৭৩ নম্বর মেইন পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

চাঁদপুর সাব রেজিষ্ট্রারের বিরুদ্ধে উৎকোচ নেয়ার অভিযোগ, এমপির হুশিয়ারি

নতুন দলিল করতে আসা গ্রাহকদের কাছ থেকে দীর্ঘদিন ধরে ঘুষ, অতিরিক্ত টাকা আদায় ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগে আলোচিত চাঁদপুর সাব-রেজিস্ট্রি অফিসে আকস্মিক পরিদর্শন করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি ওই সময় সরাসরি সাব রেজিষ্ট্রার মো. আব্দুর রাজ্জাক হাসান এর বিরুদ্ধে উৎকোচ নেয়ার অভিযোগ তুলেন এবং ভবিষ্যতের জন্য হুশিয়ারি করে দেন।

বিস্তারিত...

ইসলামপুর ঝর্ণা ফিলিং স্টেশনকে জরিমানা ও জেল

জামালপুরের ইসলামপুরে জ্বালানি তেল নিয়ে অনিয়ম ও কালোবাজারে বিক্রির অভিযোগে আওয়ামী লীগের দোসর ঝর্ণা ফিলিং স্টেশনক এক লাখ টাকা জরিমানা ম্যানেজারকে একমাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বিস্তারিত...

শফি মাহমুদের উপপরিচালক পদে নিয়োগ

বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক শফি মাহমুদকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি), ঢাকায় উপপরিচালক (কলেজ-২) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪