মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্ম নিশ্চিত করার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জয়পুরহাট সিভিল সার্জন অফিসের গেটের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাউফল পৌরসভায় সাত বছরের এক শিশুকে টাকার লোভ দেখিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে মো. বারেক বিশ্বাস (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার (১০ মে) সকালে পৌরসভার ৩নং ওয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা আসমা বেগম বাদী হয়ে বাউফল থানায় একটি মামলা দায়ের করেছেন।
ঔষধ কোম্পানির প্রতিনিধিদের পেশাগত মর্যাদা রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের “দালাল” আখ্যা দিয়ে গ্রেফতার পূর্বক লাঞ্ছনার প্রতিবাদে সারাদেশের ন্যায় ময়মনসিংহের তারাকান্দায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে নেত্রকোণায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টায় শহরের পুরাতন কালেক্টরেট মাঠের সামনের সড়কে এ কর্মসূচির আয়োজন করে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টিভ অ্যাসোসিয়েশন নেত্রকোণা জেলা শাখা।
ঝিনাইদহে উত্তম কৃষি চর্চায় টেকসই নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) সকালে শহরের একটি মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে ব্র্যাক সীড এন্ড এগ্রো এন্টারপ্রাইজ।
নাটোরে আগামী ১৫ মে থেকে গুটি জাতের আম সংগ্রহের মাধ্যমে চলতি মৌসুমের আম আহরণ কার্যক্রম শুরু হচ্ছে। সোমবার (১১ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত “নিরাপদ আম ও লিচু আহরণ, সংরক্ষণ এবং বাজারজাতকরণ” বিষয়ক প্রস্তুতিমূলক সভায় চলতি মৌসুমের ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ করা হয়।
ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্ধি ইউনিয়নের দহকোলা গ্রামে ধানের জমির পানি এক জমি থেকে অন্য জমিতে যাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন। সোমবার (১১ মে) সকালে এ ঘটনা ঘটে। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যশোরের নাভারন-সাতক্ষীরা মহাসড়কের গিলাপোল এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় শাহিন হোসেন (৩৫) ও তুজাম্মেল হোসেন (৪৮) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিরাপদ খাদ্য উৎপাদন, উৎপাদনশীলতা বৃদ্ধি, নতুন জাতের সম্প্রসারণ, কৃষিপণ্যের গুণগত মান উন্নয়ন ও টেকসই কৃষি ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে জয়পুরহাটের কালাইয়ে কৃষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে “পার্টনার কংগ্রেস-২০২৬”।
“নিজ নিজ আঙিনা পরিচ্ছন্ন রাখুন, ডেঙ্গুমুক্ত থাকুন”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প, ব্র্যাক।
ঠাকুরগাঁও জেলা পুলিশ ও গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক তিনটি অভিযানে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১৩২ পিস ইয়াবা ও ৬৫ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয়ের অফিস সহায়ক মনিরা খাতুন (৩০) গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
রাজবাড়ীর গোয়ালন্দে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৩) প্রেমের ফাঁদে ফেলে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নাহিদুল ইসলাম নাফিজ (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। তবে ঘটনার মূল অভিযুক্ত রায়হান শেখ এখনও পলাতক রয়েছে।
জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর এলাকার খামারি রফিকুল ইসলামের খামারে বেড়ে ওঠা গরুর নাম ‘জমিদার’, যার ওজন ৩৪.৮৩ মণ। রাজকীয় গড়ন আর বিশাল দেহের জন্যই খামারি রফিকুল ইসলাম বিশাল আকৃতির এই গরুর নাম রেখেছেন ‘জমিদার’।
ফেসবুকে পোস্ট দিয়ে নিজের ‘ফাঁসি’ চেয়েছেন কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনের সংসদ সদস্য (এমপি) মোবাশ্বের আলম ভূঁইয়া। তার ওই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রোববার (১০ মে) তিনি নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে (Mobasher Bhuiyan MP) এ পোস্ট করেন।