ঠাকুরগাঁওয়ের হরিপুর ও সদর উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট, গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ ও ডিবি পুলিশ। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কিশোর নিহত এবং আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদীর সংযোগস্থলে নৌ-পুলিশের টহল নৌযানের সঙ্গে একটি বাল্কহেডের সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ মে) রাতে এ দুর্ঘটনা ঘটে।
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় চুরি করে পালানোর সময় গ্রামবাসীর গণপিটুনিতে এক চোর নিহত হয়েছেন। শুক্রবার (৮ মে) ভোরে উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের ছাতুয়া মাতালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
বাগেরহাটে জীবাশ্ম জ্বালানিমুক্ত ও ন্যায়ভিত্তিক ভবিষ্যতের দাবিতে ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’ পালন করেছেন তরুণরা। শুক্রবার (৮ মে) সকালে অ্যাক্টিভিস্টা বাগেরহাট ও রামপালের আয়োজনে এবং গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশ, বাঁধন মানব উন্নয়ন সংস্থা ও অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
নড়াইলের লোহাগড়া উপজেলায় বিলের মাঝে প্রায় ১১ বছর আগে নির্মাণ করা হয়েছে একটি কালভার্ট। তবে দুই পাশে সংযোগ সড়ক না থাকায় এর কোনো সুফল পাচ্ছেন না স্থানীয় কৃষকরা। বরং সংযোগ সড়ক ছাড়া বিলের মাঝে দাঁড়িয়ে থাকা কালভার্টটি এখন তাদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
নড়াইলে একই মায়ের গর্ভে একসঙ্গে সাত সন্তানের জন্ম হয়েছে। এর মধ্যে চারটি ছেলে ও তিনটি মেয়ে সন্তান ছিল। তবে অপরিপক্ব অবস্থায় জন্ম নেওয়ায় কোনো নবজাতককেই বাঁচানো সম্ভব হয়নি।
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকায় প্রকাশ্যে গুলিতে হাসান রাজু (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় রেশমি আক্তার (১২) নামে এক শিশু গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। সে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সিলেটে হামের উপসর্গ নিয়ে আবারও তিন শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু ঘটে। এতে করে বিভাগজুড়ে হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে।
বাগেরহাটে জীবাশ্ম জ্বালানিমুক্ত ও ন্যায়ভিত্তিক ভবিষ্যতের দাবিতে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালন করা হয়েছে। শুক্রবার (৮মে) সকালে এক্টিভিস্টা বাগেরহাট ও রামপালের আয়োজনে এবং গ্লোবাল প্লাটফর্ম বাংলাদেশ, বাঁধন মানব উন্নয়ন সংস্থা ও একশন এইড বাংলাদেশ এর সহযোগিতায় এ স্ট্রাইক পালন করা হয়।
টাঙ্গাইলের বাসাইল উপজেলায় প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সেতুর সংযোগ সড়কে উদ্বোধনের আগেই ফাটল দেখা দিয়েছে। এতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সরেজমিনে দেখা যায়, উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের সৈদামপুর বাজার এলাকায় নির্মাণাধীন সেতুর সংযোগ সড়কের বিভিন্ন স্থানে ফাটল তৈরি হয়েছে।
নাটোরের বাগাতিপাড়ায় মোবাইল ফোন কিনে না দেওয়ায় মায়ের সঙ্গে অভিমান করে জিনিয়া সুলতানা জুই (২০) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) বিকেলে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের ডুমরাই সামজানপাড়া গ্রামের বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
দৈনিক প্রথম আলো-এর সম্পাদক মতিউর রহমানসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে হবিগঞ্জের আদালতে ১০০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে। বুধবার (৬ মে) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন স্থানীয় এনজিও পিপলস এসিস্ট্যান্ট ফর সোশাল এডভান্সমেন্ট (পাশা)-র নির্বাহী পরিচালক সৈয়দ হুমায়ুন কবির। আদালতের বিচারক মোছা. তানজিনা তানিন মামলাটি আমলে নিয়ে হবিগঞ্জ ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
চট্টগ্রাম ও বান্দরবানে ভয়াবহ ভূমিধস রোধে ঝুঁকি-সংবেদনশীল ভূমি ব্যবহার পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা সতর্ক করে বলেছেন, অপরিকল্পিত নগরায়ণ ও পাহাড় কাটার কারণে আসন্ন বর্ষায় দুই জেলার বিস্তীর্ণ এলাকা বড় ধরনের ঝুঁকিতে রয়েছে।
শরীয়তপুরের নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিমু আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ রেখে পালিয়ে গেছেন তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিমু আক্তার নড়িয়া পৌরসভার বাড়ৈপাড়া এলাকার বাসিন্দা কুদ্দুস খানের স্ত্রী। তার বাবার বাড়ি ঢাকায় বলে জানা গেছে।