বরিশালের বানারীপাড়ার আলোচিত প্রতারক ও এনজিও ব্যবসায়ী রঞ্জিতকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর শুক্রবার রাতে পিরোজপুরের নাজিরপুর থানা এলাকার একটি স্থান থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বর্তমান সরকার আপনেরা জানেন ভঙ্গুর অর্থনীতি আমার মুরব্বিরা শুনেন সবচেয়ে খারাপ এক অবস্থার মধ্যে দিয়ে আমরা রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহন করেছি।
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরে ৩ ছেলে ও ১ মেয়ের জননী লাকি আকতারের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। স্থানীয়দের বর্ণনা অনুযায়ী, গতকাল শুক্রবার সন্ধ্যায় বাড়ির পাশের বিল থেকে গরু নিয়ে ফেরার পথে লাকি আকতারকে (৩৮) একা পেয়ে আক্রমণ করে তার ছেলের শ্বশুর ‘মোহাম্মদ সাবা’। সেখানে তাকে একা পেয়ে ধর্ষণের পর ঘটনা ধামাচাপা দিতে গলা টিপে হত্যা করে বিলে ফেলে রাখা হয়।
মেহেরপুরের গাংনীতে স্যালো ইঞ্জিন চালিত অবৈধযান লাটাহাম্বার চাকায় পিষ্ট হয়ে সানজিদা খাতুন নামের ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এঘটনায় লাটাহাম্বার চালক সাব্বির হোসেনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
যশোরে নিখোঁজ নবম শ্রেণির শিক্ষার্থী বৈশাখী রানীকে ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে পুলিশের সাইবার টিম অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে।
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম শুকনাছড়া এলাকায় প্রতিপক্ষের গুলিতে হেগেরা চাকমা ওরফে লেত্তবাপ (৫০) নামে ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) এর এক কর্মী নিহত হয়েছেন। শনিবার (৯ মে) ভোরে মারিশ্যা-দীঘিনালা সড়কের জোড়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
গাজীপুরের কাপাসিয়ায় এক প্রবাসীর বাড়ির ভাড়াটিয়ার স্ত্রী ও তিন সন্তানসহ একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যার ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহণের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছেন। শনিবার (৯ মে) বেলা ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের হোটেল ফোর সিজনের সামনে এ দুর্ঘটনা ঘটে। লোহাগাড়া থানার ওসি মো. আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকার দোহারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন সন্তানকে জীবন দিয়ে বাঁচালেন এক দম্পতি। আগুনের ভয়াল থাবা থেকে সন্তানদের নিরাপদে বের করে দিলেও শেষ পর্যন্ত নিজেদের আর রক্ষা করতে পারেননি আবদুস সালাম শিকদার ও তার স্ত্রী নাসিমা বেগম। দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তাদের
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আরও এক বাংলাদেশি নিহতের খবর পাওয়া গেছে। এ পর্যন্ত দুজন নিহতের খবর পাওয়া গেল। শুক্রবার (৮ মে) গভীর রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের পাথারিয়াদ্বার সীমান্তে এ গুলির ঘটনা ঘটে।
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (৮ মে) রাতে ওই গ্রামের প্রবাসী মনিরের স্ত্রী-সন্তানসহ ৫ জনকে হত্যা করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির ভেতরে রক্তাক্ত অবস্থায় মরদেহগুলো দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে।
চট্টগ্রামের পতেঙ্গায় অভিযান চালিয়ে প্রায় দেড় হাজার লিটার অবৈধ ভোজ্যতেল জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। জব্দ করা পাম অয়েলের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৫৫ হাজার টাকা। শুক্রবার (৮ মে) বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ডের গণসংযোগ কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের হরিহাট বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল।
নড়াইলে মক্তবে পড়ুয়া এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমামকে গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশ। গ্রেফতার ইমাম মো. আমিনুল ইসলাম ওরফে জামিল (৫৭) উপজেলার রুখালী গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে। তিনি চাকই পশ্চিমপাড়া বায়তুস সালাম জামে মসজিদের ইমাম।
গাজীপুরে জব্দ করা একটি প্রাইভেটকার আত্মসাতের অভিযোগে মেট্রোপলিটন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে ডোপ টেস্টে তিনি মাদকাসক্ত বলে প্রমাণ পাওয়ার তথ্য জানিয়েছে পুলিশ।