বরিশালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএমএফ পরিবহনের একটি বাস ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (৮ মে) রাতে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন কবি মুকুন্দ দাস কালীবাড়ির সামনে এ ঘটনা ঘটে। এ সময় শিক্ষার্থী ও বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পটুয়াখালীর কুয়াকাটার একটি আবাসিক হোটেল থেকে ভোলার চরফ্যাশনের অপহৃত কলেজছাত্রী কারিমা হাসানকে (১৭) উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে। শুক্রবার (৮ মে) সকালে আটকদের আদালতে সোপর্দ করা হয়।
বিএনপি ও প্রশাসনের যৌথভাবে তৈরি করা তালিকা গ্রহণযোগ্য হয়নি বলে জানিয়েছেন লুৎফুজ্জামান বাবর। শুক্রবার (৮ মে) বিকেলে নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার নূরালীপুর গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে এক পথসভায় তিনি এ কথা বলেন।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজের প্রায় ২২ ঘণ্টা পর সানজিদা আক্তার (১১) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নর পানিহাতা গ্রামের একটি টয়লেট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সানজিদা পানিহাতা এলাকার বাসিন্দা আমিনুল ইসলামের মেয়ে।
রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির আত্মপরিচয় ও সংস্কৃতির সংকট উত্তরণের অন্যতম সোপান বলে মন্তব্য করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন। শুক্রবার রাতে নারায়ণগঞ্জ কলেজ মিলনায়তনে সাংস্কৃতিক সংগঠন আনন্দধারা আয়োজিত রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পাঁচ আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ফতুল্লা মডেল থানার দুই উপ-পরিদর্শক (এসআই) ও চার কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে।
দিনাজপুরের ফুলবাড়ীতে ৬৫ বছর বয়সী বৃদ্ধের ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হয়েছে ১২ বছর বয়সী এক শিশু। ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয়ভাবে সালিসের মাধ্যমে ওই বৃদ্ধার সঙ্গে ভুক্তভোগীকে বিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (৭ মে) দিবাগত রাতে শিশুটির
চাঁদপুর শহরের দক্ষিণ তরপুরচন্ডী এলাকায় নিজ বাড়ির বাগানে ফুলগাছের পরিচর্যা করতে গিয়ে ভিমরুলের কামড়ে ফরহাদ হোসেন সোহাগ (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান–এর রাজনৈতিক ও কৃষি বিষয়ক উপদেষ্টা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, “ভোটাররা বড় আশা-আকাঙ্ক্ষা নিয়ে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করেছে। এখন তাঁদের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। এর ব্যত্যয় ঘটানো যাবে না।”
সমাজের পিছিয়ে পড়া বেদে জনগোষ্ঠীর শিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ। তিনি সংসদ সদস্য হিসেবে পাওয়া প্রথম মাসের বেতনের সিংহভাগ বেদে শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি হিসেবে দান করেছেন।
জামালপুরের সরিষাবাড়ীতে ঋণের চাপ ও পারিবারিক কলহের জেরে আমিনা বেগম (৩২) নামে দুই সন্তানের জননী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৭ মে) দিবাগত রাতে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পাখিমারা দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আমিনা ওই গ্রামের সৌদি প্রবাসী শিপন মিয়ার স্ত্রী এবং সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর উপজেলার ভাঙ্গাবাড়ি এলাকার আব্দুল হাকিমের মেয়ে।
রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে ক্রয় করা প্রায় সাড়ে ১৩ লাখ টাকার পরিত্যক্ত অ্যালুমিনিয়াম বোঝাই একটি ট্রাক ডাকাতির ঘটনায় ট্রাকসহ মালামাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মেহেরপুরের মুজিবনগর উপজেলার আলোচিত অনলাইন জুয়ার এজেন্ট ও সাইবার সুরক্ষা আইনে একাধিক মামলার পলাতক আসামি আখতারুজ্জামান ফিলসন (৪৭)–কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
দেশে ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জামালপুরের মাদারগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারগঞ্জ পৌর শাখার উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রংপুরে এবছন আলুর ভালো ফলন হলেও মন ভালো নেই চাষিদের। ভরা মৌসুমে আলুর মূল্যধসে চরম লোকসানের মুখে পড়েছেন তারা। শুরু হয়েছে পচন। এ পরিস্থিতিতে উপায় না পেয়ে অনেকেই রাস্তায় আলু ফেলে দিতে বাধ্য হচ্ছেন।