বগুড়ায় দেড় বছরের সাজাপ্রাপ্ত আসামি, হত্যা চেষ্টা ও অস্ত্র মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। বিশেষ অভিযানে তাদেরকে গ্রেপ্তার করে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থী নিজ মেয়েকে অনৈতিকভাবে সহযোগিতা করার অভিযোগে ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও এক কর্মচারীকে কারাগারে পাঠানো হয়েছে।
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের শুকনাছড়া এলাকায় ইউপিডিএফ কর্মী হেগেরা চাকমা ওরফে লেত্তবাপ (৪৯) নিহত হওয়ার প্রতিবাদে আগামী সোমবার (১১ মে) দীঘিনালা-বাঘাইছড়ি-সাজেক সড়কে আধাবেলা অবরোধের ডাক দিয়েছে ইউপিডিএফ।
গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের মা ও তিন সন্তানসহ পাঁচজনকে গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গৃহবধূর স্বামী ফোরকান মিয়া পলাতক রয়েছেন। শুক্রবার দিবাগত রাতে উপজেলার রাউতকোনা গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে
দেশের বিশাল জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করাই বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার সকালে ঠাকুরগাঁও বিসিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দামুকদিয়া গ্রাম থেকে চুরি হওয়া একটি গরু ফরিদপুরে বিক্রির সময় তিনজনকে আটক করেছে পুলিশ। জানা গেছে, শৈলকুপার দামুকদিয়া এলাকা থেকে চুরি হওয়া গরুটি ফরিদপুরের টেপাখোলা পশুর হাটে বিক্রির চেষ্টা করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ গরুসহ তিনজনকে আটক করে।
মাগুরার শ্রীপুর উপজেলার মহেশপুর গ্রামে সাপের কামড়ে কৃষক ও বদনপুর গ্রাম এলাকায় সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্রের করুণ মৃত্যু হয়েছে। জানা যায়, শনিবার (৯ মে) সকালে উপজেলার দারিয়াপুর ইউনিয়নের মহেশপুর গ্রামে আজাদ মৃধা (৪৫) নামে এক কৃষক মাঠে ঘাস কাটতে গিয়ে বিষাক্ত সাপের কামড়ে আহত হন।
যানজট নিরসনে নেত্রকোণা পৌর শহরের আনন্দ বাজার সংলগ্ন মগড়া নদীর উপর ঝুঁকি পূর্ণ ফুটব্রীজটি ভেঙ্গে সেখানে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে) সকাল ১১টায় আনন্দ বাজার মোড়ে বেসরকারী উন্নয়ন সংস্থা 'জনউদ্যোগ' এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
রাজবাড়ীতে প্রতি মণ ধানের দাম ১৫০০ টাকা নির্ধারণ, সরাসরি কৃষকের কাছ থেকে সরকারি ধান ক্রয়, ইউনিয়ন পর্যায়ে ক্রয়কেন্দ্র চালু, হাটবাজারে খাজনার তালিকা প্রদর্শন, বাজারে ধলতা নেওয়া বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ এবং শস্য বীমা চালুসহ আট দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ীর বালিয়াকান্দিতে পেঁয়াজ বাজারে দীর্ঘদিন ধরে চলা ‘ধলতা’ প্রথার বিরুদ্ধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
ঠাকুরগাঁওয়ে গত ৪৮ ঘণ্টার ব্যবধানে জেলার রুহিয়া, পীরগঞ্জ, ভূল্লী এবং সদর থানা এলাকায় পৃথক চারটি অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ অর্থসহ ৮ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে রুহিয়ায় মাদকসহ এক দম্পতিকে গ্রেপ্তার করার খবর পাওয়া গেছে।
রংপুর ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (০৯ মে) বাংলাদেশ সময় বিকেল তিনটা ১০ মিনিটে এ কম্পন অনুভূত হয়।
প্রবাসী ছেলের করা অপরাধে লালমনিরহাটে বৃদ্ধ বাবাকে গাছের সঙ্গের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখার অভিযোগ উঠেছে অপর এক প্রবাসীর পরিবারের বিরুদ্ধে। বেঁধে রাখার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।
বগুড়ায় পুকুর থেকে এক নবজাতকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া সদরের তেলিহারা উত্তরপাড়া গ্রামের একটি পরিত্যক্ত পুকুরের কচুরিপানা থেকে পুলিশ লাশ উদ্ধার করে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
অর্থাভাবে নিভে যেতে বসেছে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর সভার ৩ নং ওয়ার্ডের ধোপাদী গ্রামের ৮ বছরের শিশু লামিয়ার চোখের আলো। সন্তানকে বাঁচাতে বিত্তবানদের কাছে সাহায্য চেয়েছেন তার দরিদ্র পিতা জুট মিল শ্রমিক মিজানুর রহমান। লামিয়া বর্তমানে আহমদ আলী সর্দার প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী।