| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

কুষ্টিয়া মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় রায়ান (৭ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দিবাগত মধ্যরাতে শিশুটি মৃত্যুবরণ করে। রায়ান মেহেরপুর সদর উপজেলার আলমপুর গ্রামের রাবিব আলীর ছেলে।

বিস্তারিত...

ঠাকুরগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে মেহগনি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় মো. মোস্তফা ইসলাম (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিস্তারিত...

নাটোরে নিজ বাড়ি থেকে মাছ ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

নাটোরের সিংড়ায় নিজ বাড়ি থেকে রফিকুল ইসলাম (৪৫) নামের এক মাছ ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ মে) রাতে উপজেলার ইটালি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

খাল দখল, অবৈধ স্থাপনা ও ময়লা ফেলার বিরুদ্ধে কঠোর অবস্থানে চসিক মেয়র

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে চলমান কার্যক্রম আরও গতিশীল করতে বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। এ সময় তিনি খাল-নালা পরিষ্কার কার্যক্রম তদারকির পাশাপাশি অবৈধ দখল ও নাগরিক অসচেতনতার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান।

বিস্তারিত...

ঠাকুরগাঁওয়ে তালাকপ্রাপ্ত স্ত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাক্তন স্বামী গ্রেফতার

ঠাকুরগাঁও সদর উপজেলায় এক নারীকে অপহরণ করে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে প্রাক্তন স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে থানায় মামলা দায়ের করা হয়েছে।

বিস্তারিত...

কুষ্টিয়ায় পাঁচদিন ধরে নিখোঁজ ডেলিভারি ম্যান

কুষ্টিয়ার কুমারখালীতে প্রায় অর্ধলাখ টাকাসহ সজল শেখ (২০) নামে এক তরুণ পাঁচদিন ধরে নিখোঁজ রয়েছেন। ২৯ এপ্রিল রাত সাড়ে ৮টা থেকে তাঁর আর কোনো সন্ধান পাওয়া যায়নি। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।

বিস্তারিত...

বরিশালে ১ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক

বরিশালে যাত্রীবাহী একটি বাসে অভিযান চালিয়ে এক রোহিঙ্গা যুবতীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। রোববার (৩ মে ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে।

বিস্তারিত...

ট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ২

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

বিস্তারিত...

এলজিইডি প্রকৌশলীকে মারধর: ঠিকাদারের ম্যানেজার গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এলজিইডির এক প্রকৌশলীকে মারধর ও ধাওয়া করার ঘটনায় দায়ের করা মামলায় ঠিকাদারের ম্যানেজার ফোরকানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলা থেকে তাকে আটক করা হয়।

বিস্তারিত...

সাভারের সাব-রেজিস্ট্রার জাকির হোসেন প্রত্যাহার, বিভাগীয় মামলা

দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে সাভারের সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেনকে তার বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।

বিস্তারিত...

বিএনপি নেতা রেজাউল কাইয়ুমকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিল পুলিশ

কুমিল্লার আদর্শ সদর উপজেলা শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সভাপতি রেজাউল কাইয়ুমকে প্রায় ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে পুলিশ। পরে তিনি কুমিল্লা কোতোয়ালি মডেল থানা থেকে বের হয়ে নিজ বাসায় ফিরে যান।

বিস্তারিত...

চুরিকরে মোটরসাইকেলসহ পালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ঝিনাইদহ সদর উপজেলার ঊনিশ মাইল এলাকায় মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ওবায়দুল্লাহ আল মাসুদ নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (৩ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও স্থানীয় জামায়াত নেতা আতিয়ার রহমানের ছেলে।

বিস্তারিত...

কালাইয়ে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

জয়পুরহাটের কালাই উপজেলায় মাদক সেবনের দায়ে ছয়জনকে আটক করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (৩ মে) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপজেলার নুনুজ বাজার এলাকার একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষ এবং ঝামুটপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে।

বিস্তারিত...

বেনাপোল বন্দরের উন্নয়ন প্রকল্প নিয়ে ‘অ্যাক্সেস’র মতবিনিময় সভা

বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দরে ‘অ্যাক্সিলারেটিং ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রেড কানেক্টিভিটি ইন ইস্টার্ন সাউথ এশিয়া (ACCESS)-বাংলাদেশ’ প্রকল্প বাস্তবায়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ মে) বিকেল ৩টার দিকে বেনাপোল স্থলবন্দর কার্যালয়ে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

মায়ের জন্য খিচুড়ি কিনতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্র

বরিশালে মায়ের জন্য খিচুড়ি কিনতে বের হয়ে নিখোঁজ হয়েছে সৌরভ দাস শান (১৩) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্র। এ ঘটনায় পরিবারে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। নিখোঁজ সৌরভ বরিশাল নগরের ভাটিখানা এলাকার বাসিন্দা এবং স্থানীয় কালেক্টর স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪