চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত ডেঙ্গু প্রতিবেদনে জানানো হয়েছে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
আগামী ৫ সেপ্টেম্বর গণরায় বাস্তবায়ন, গণহত্যার বিচার, বিদ্যুৎ, গ্যাস ও তেল সংকট নিরসন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে ১১ দলীয় ঐক্য আহূত ঢাকা-চট্টগ্রাম লং মার্চ সফল করার লক্ষ্যে লক্ষ্মীপুরে মিছিল করেছে ১১ দলীয় ঐক্য জোট।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ০৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে পদোন্নতিপ্রাপ্ত হয়ে কাজী আব্দুর রহমান ব্যবস্থাপনা পরিচালক হিসেবে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এ অদ্য যোগদান করেছেন। বর্তমান দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি জনতা ব্যাংক পিএলসি এর উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্বরত ছিলেন।
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। ৩ সেপ্টেম্বও বৃহস্পতিবার বাদ জোহর বগুড়ার মহাস্থান মাজার জামে মসজিদে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এর ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শতভাগ আবাসন, চাকসু ও সিনেট নির্বাচন,আবাসন ভাতাসহ ৫ দফা দাবি এবং ছাত্রদল কর্তৃক অবৈধ সিট দখলের অপচেষ্টার প্রসঙ্গে সংবাদ সম্মেলন করেন চবি শাখা ছাত্রশিবির।
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার কানাইপুকুর পাখি কলোনিতে এখন যেন পাখিদের রাজত্ব। সবুজ গাছের ডালে ডালে হাজারো পাখির বসতি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাখির কূজন, ডানা ঝাপটানো আর উড়ে চলার দৃশ্যে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা। প্রকৃতির অপার সৌন্দর্যের এ দৃশ্য দেখতে প্রতিদিনই ছুটে আসছেন বিভিন্ন বয়সী দর্শনার্থী।
বাগেরহাটে বিকাশ ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের এক কর্মীর কাছ থেকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ সময় ওই কর্মীকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করারও অভিযোগ করা হয়েছে।
বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলীয় নাজিরারটেক ও সোনাদিয়া চ্যানেল এলাকায় ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি ট্রলার ডুবে দুই জেলের প্রাণহানি ঘটেছে। এ দুর্ঘটনায় এখনো অন্তত দুই জেলে নিখোঁজ রয়েছেন।
শেরপুরের শ্রীবরদীতে অভিযান চালিয়ে ইজিবাইকসহ বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের সিজার মূল্য ১১ লাখ ৪০ হাজার ৩০০ টাকা। বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় বুধবার (২ সেপ্টেম্বর) রাতে শ্রীবরদী উপজেলার কর্ণজোড়া এলাকায় অভিযান পরিচালনা করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর একটি টহল দল।
মেহেরপুরে খুলনার সাবেক পুলিশ সুপার (এসপি) তাজুল ইসলামের নাম ও পরিচয় ব্যবহার করে হোয়াটসঅ্যাপে চাঁদা দাবি ও প্রতারণার অভিযোগে সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মেহেরপুর শহরের ঘোষপাড়া এলাকায় অভিযান চালিয়ে জিহাদ নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার নুর ইসলামের ছেলে।
নরসিংদীতে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার ও সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১০টি মিটারের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের দায়ে এক বাড়ির মালিক ও তিন ভাড়াটিয়াকে মোট ৫৪ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়। বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত পল্লী বিদ্যুৎ সমিতি-২, নরসিংদীর সহযোগিতায় জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
স্ত্রীর মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রতন পোদ্দার (৫৫) নামে এক ব্যক্তির। বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় শরীয়তপুর স্টেডিয়ামের সামনে যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর আহত হয়ে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত রতন পোদ্দার শরীয়তপুর সদর উপজেলার মনোহর বাজার এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানান, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া শিক্ষা মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। তাই
জয়পুরহাটের পাঁচবিবিতে অটোভ্যান ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া অটোভ্যানটিও উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর)
ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত সাতজন। বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা সদর উপজেলার আলালপুর এলাকায় এ ঘটনা ঘটে।