মৌলভীবাজারের কুলাউড়ায় তালাকপ্রাপ্ত প্রবাসী স্বামীর বিদেশ যাত্রা ঠেকাতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে ঘুষ দেওয়ার চেষ্টা করার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নে পীর শামীম (৫৭) হত্যা মামলায় এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১২ কুষ্টিয়া। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ১১টার দিকে রাজশাহী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে টাঙ্গাইলে বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন (টাঙ্গাইল জেলা শাখা) এর উদ্যোগে বর্ণাঢ্য ও দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়েছে।
য়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তাদের মৃত্যু হয়। এ নিয়ে গত দেড় মাসে এই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২-এ।
ময়মনসিংহ নগরীতে স্কুলগামী নারী শিক্ষার্থীদের উদ্দেশে বিকৃত যৌন আচরণের অভিযোগে মাহমুদুল হাসান (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তিনি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আজুগড়া দক্ষিণপাড়া গ্রামের মোজাম্মেল হক প্রামাণিকের ছেলে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
নারকেল পাড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে ফরিদপুরের ভাঙ্গায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে শ্যামল বিশ্বাস নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাকে বাঁচাতে গিয়ে তার মা মিনতি বিশ্বাস গুরুতর আহত হয়েছেন।
রাতের অন্ধকারে মাদক সেবনকালে সোহাগ সিকদার নামে এক যুবককে আটকের পর সাত দিনের বিনাশ্রম কারাদন্ডসহ জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় (৩০ এপ্রিল) ভাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদরুল আলম সিয়ামের নেতৃত্বে স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবনে এঅভিযান পরিচালনা করেন।
কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ও বুড়াবুড়ী ইউনিয়নের মিলনস্থলে ব্রহ্মপুত্রের তীব্র ভাঙনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনপদে। জলঙ্গার কুটি ও বাবুর চর এলাকায় প্রায় এক কিলোমিটারজুড়ে ভাঙন রোধের দাবিতে বৃহস্পতিবার মানববন্ধন ও সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে শতাধিক শিক্ষার্থীও অংশ নেয়।
ফেনসিডিলের মামলায় ট্রাকচালকসহ তিন মাদক ব্যবসায়ীকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন যশোরের একটি আদালত। বৃহস্পতিবার (৩০এপ্রিল) বিশেষ দায়রা জজ ও বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক এসএম নূরুল ইসলাম এ রায় দেন।
চাঁদপুরে এজলাসকক্ষে বিচার চলাকালে শফিকুল ইসলাম নামে আইনজীবিকে মারধরের অভিযোগে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। জানা যায়, গত ১৫ এপ্রিল চাঁদপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-১ আদালতের বিচারক শাহাদাতুল হাসান আল মুরাদ-এর এজলাসে আনুমানিক দুপুর ২টার দিকে একটি মামলার জামিন শুনানীকালে আইনজীবী বাবর ব্যাপারী অপর আইনজীবী শফিকুল ইসলামকে ঘুষি মারেন এবং পরবর্তীতে মারধর করতে করতে তাকে এজলাসের বাইরে নিয়ে যান।
পটুয়াখালীর বাউফলে এক দাখিল পরীক্ষার্থীর ডাকে সাড়া দিয়ে সংঘর্ষে অংশ নিতে এসে ব্যাগের মধ্যে কুড়ালসহ সিফাত (১৫) নামে এক স্কুলছাত্র আটক হয়েছে। এ ঘটনায় আরও পাঁচ দাখিল পরীক্ষার্থীকে থানায় নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাউফল উপজেলার দাখিল পরীক্ষা কেন্দ্র নাজিরপুর ধানদী কামিল মাদ্রাসায় ঘটে এমন ঘটনা ঘটে।
টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতালে এক মর্মান্তিক দুর্ঘটনায় মিজানুর রহমান (৬৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকালে হাসপাতালের লিফটে এ ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান টাঙ্গাইল জেলার মগড়া ইউনিয়নের নন্দবালা গ্রামের বাসিন্দা। তিনি ডায়াবেটিসজনিত জটিলতায় চিকিৎসাধীন ছিলেন।
বাগেরহাটের নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে ঢাকা মোট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকারদার’কে।
মানিকগঞ্জে তেল পরিমাপে কম দেওয়ার অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
একটি ট্রেন দ্রুতগতিতে ছুটে চলছে। সেই ট্রেনের নিচে মাটির সঙ্গে সমান হয়ে একজন বাবা তার শিশু সন্তানকে নিয়ে শুয়ে পড়েছেন। বাবা-সন্তানকে প্রাণে বাঁচানোর আকুতিতে প্রার্থনায় মগ্ন প্ল্যাটফর্মে থাকা যাত্রীরা। ট্রেনটি চলে গেল, সুস্থ অবস্থায় উঠলেন বাবা-সন্তান।