| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

মানিকগঞ্জে দালাল চক্রের ১২ সদস্যকে কারাদণ্ড

মানিকগঞ্জে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বেসরকারি ক্লিনিকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়ার অভিযোগে দালাল চক্রের ১২ সদস্যকে আটক করেছে র‍্যাব-৪। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে তিন দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিস্তারিত...

দেবিদ্বারে অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

কুমিল্লার দেবিদ্বারে অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটা উচ্ছেদ করেছে জেলা ও উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের চরবাকর এলাকায় যৌথ অভিযান চালিয়ে এমবিএস ব্রিকস ও ফাইভ স্টার ব্রিকস নামের ইটভাটাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়।

বিস্তারিত...

নাফ নদী থেকে ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে মাছ ধরার সময় পিতা-পুত্রসহ ৭ জেলেকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে গেছে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়।

বিস্তারিত...

রাঙ্গামাটিতে তিন দিনের ময়লা জমা, দুর্ভোগে পৌরবাসী

ডাম্পিং স্টেশন (ময়লার ভাগাড়) স্থানান্তরের দাবিতে এলাকাবাসীর বাধার মুখে গত তিন দিন ধরে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে পারছে না রাঙ্গামাটি পৌরসভা। ফলে পর্যটননগরী রাঙ্গামাটির বিভিন্ন স্থানে ময়লার স্তূপ জমে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।

বিস্তারিত...

দেবিদ্বারে সাংবাদিক কল্যাণ পরিষদ গঠন

কুমিল্লা দেবিদ্বারে কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা এবং সার্বিক কল্যাণে কাজ করার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করেছে ‘দেবিদ্বার সাংবাদিক কল্যাণ পরিষদ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে পরিষদের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সভায় ২৭ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।

বিস্তারিত...

শেরপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

শেরপুরে স্বাস্থ্য সেবা বিভাগের নির্দেশনার আলোকে ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন মাঠ পর্যায়ে চলমান কার্যক্রম মনিটরিংয়ের লক্ষ্যে শেরপুরে টিকাদান কর্মসূচি পরির্দশন করেছেন স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ সফিউল আলম।

বিস্তারিত...

শেরপুরে ইউপি সদস্যসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

শেরপুরের ঝিনাইগাতীতে এক ইউপি সদস্যসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) ভোররাতে উপজেলার নলকুড়া ইউনিয়নের ডাকাবর গ্রামে মাদক কারবারি ফারুক আহমেদের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। ফারুক আহমেদ ওই গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে।

বিস্তারিত...

ইয়াবা ও অনলাইন জুয়ার আসর থেকে ইউপি সদস্য গ্রেপ্তার

ঠাকুরগাঁও সদর উপজেলায় ইয়াবা সেবন ও অনলাইন জুয়ার আসরে অভিযান চালিয়ে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট, একাধিক মোবাইল এবং বিপুল পরিমাণ সিমকার্ড জব্দ করা হয়েছে।

বিস্তারিত...

ফরিদপুরে শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ফরিদপুরে নিখোঁজের ৬ দিন পর রেললাইনের পাশে একটি কলাবাগান থেকে আইরিন আক্তার (৭) নামে এক শিশু শিক্ষার্থীর মরদরহ উদ্ধার করেছে পুলিশ।

বিস্তারিত...

ঠাকুরগাঁওয়ে ট্যাপেন্টাডলসহ দুই যুবক আটক

ঠাকুরগাঁওয়ের ভূল্লী থানা এলাকায় অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০এপ্রিল) দুপুরে সদরের উপজেলার শুখানপুকুরী ইউনিয়নের লাউথুতী (পান্তাপাড়া) গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

বিস্তারিত...

জয়পুরহাটে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী

জয়পুরহাটে নানা আয়োজনে দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ১২ টায় শহরের কলেজ রোডের স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে আলোচনাসভা, দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয়।

বিস্তারিত...

বেনাপোল-খুলনা-মোংলা কমিউটার ট্রেনের ইজারা চুক্তি বাতিল

বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত বেনাপোল-খুলনা রুটে চলাচলকারী বেতনা কমিউটার ও বেনাপোল-মোংলা রুটে চলাচলকারী মোংলা কমিউটার ট্রেনের বাণিজ্যিক কার্যক্রমের চুক্তি বাতিল করা হয়েছে। নির্দিস্ট সময়ের মধ্যে ট্রেনের ভাড়া, ভ্যাট ও উৎস করের পাওনা টাকা সময়মতো পরিশোধ করতে না পারায় এ চুক্তি বাতিল করা হয়েছে বলে রেলওয়ে সূত্রে জানা গেছে। গত ২৭ এপ্রিল বাংলাদেশ রেলওয়ের রাজশাহীর চীফ কমার্শিয়াল ম্যানেজার (পশ্চিম) মো. আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

বিস্তারিত...

অভিযোগকারীর গাল টেনে ছিঁড়ে ফেলতে চাইলেন ইউপি চেয়ারম্যান

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেণী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাফুজা খাতুনের বিরুদ্ধে সরকারি বিভিন্ন প্রকল্পে অনিয়ম, অর্থ আত্মসাৎ ও সেবাপ্রার্থীদের সাথে চরম দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে।

বিস্তারিত...

মহেশপুরে কারখানার বর্জ্যে ফসল নষ্টের অভিযোগ

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ফসলি জমি রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় কৃষকরা। বৃহস্পতিবার (৩০এপ্রিল) সকালে উপজেলার সাড়াতলা এলাকায় তুষার সিরামিকস কারখানার সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়।

বিস্তারিত...

আওয়ামী লীগের ৭ শীর্ষ নেতাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: বিস্ফোরক ও হত্যা মামলায় জয়পুরহাট জেলা আদালতে জামিন প্রার্থনা করলে আদালত ০৭জনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪