| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

একসঙ্গে বিষপান, প্রেমিকার মৃত্যুর পর এবার প্রেমিকের মৃত্যু

গাইবান্ধার একসঙ্গে বিষপানে প্রেমিকা মীম আক্তারের মৃত্যুর ৬ দিন পর মারা গেলেন প্রেমিক মোরছালিন হাসান পরশও

বিস্তারিত...

পানছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন

“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির পানছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

বদলগাছীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি ফজলে হুদা

নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে নতুন একটি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) বেলা ১১টায় উপজেলার কোলা ইউনিয়নের আক্কেলপুর কামারপাড়া থেকে কেশাইল পর্যন্ত ১৩১৫ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট এই সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।

বিস্তারিত...

বদলগাছীতে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

নওগাঁর বদলগাছীতে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় বদলগাছী মিনি স্টেডিয়াম মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করে বদলগাছী উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিস।

বিস্তারিত...

কাপাসিয়ায় প্রবাসী দম্পতির জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরের কাপাসিয়ার ঘাগটিয়া মাঝিবাড়ি এলাকায় প্রবাসী আজিজুল ইসলাম ও নাসিমা আক্তার দম্পতির জমি দখলের প্রতিবাদে শুক্রবার (২৪ এপ্রিল) এক সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

বিস্তারিত...

স্থানীয় সরকার নির্বাচন আরও কঠিন হবে: পানিসম্পদ মন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় আরও কঠিন চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, বিগত জাতীয় সংসদ নির্বাচন ছিল চ্যালেঞ্জিং, তবে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে আরও কঠিন, কারণ এতে কোনো দলীয় প্রতীক থাকবে না।

বিস্তারিত...

ময়মনসিংহে রিলাই বাণিজ্য মেলার জমকালো উদ্বোধন

ময়মনসিংহে দেশীয় উদ্যোক্তাদের পণ্য উৎপাদন ও বাজারজাতকরণকে উৎসাহিত করতে শুরু হয়েছে “রিলাই বাণিজ্য মেলা-২০২৬”। আজ (২৪ এপ্রিল) শুক্রবার জয়নুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চ প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে তিন দিনব্যাপী (২৪ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত) এই মেলার পর্দা ওঠে।

বিস্তারিত...

মুক্তিপন নিয়ে ৬ শ্রমিককে ছাড়লো অপহরণকারীরা

বান্দরবানের টংকাবতী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হাতিরডেরা থেকে অপহৃত ৬ শ্রমিককে মুক্তি দিয়েছে অপহরণকারীরা। শুক্রবার (২৪ এপ্রিল) ভোরে তাদের ওই হাতিরডেরা এলাকার গহীন অরণ্যে ছেড়ে দেয় অপহরণকারীরা।

বিস্তারিত...

জীবননগরে মাদক বিক্রির প্রতিবাদকারীর বাড়ি ভাঙচুর

চুয়াডাঙ্গার জীবননগরে মাদক বিক্রির প্রতিবাদ করায় সেলিম রেজা (৪৫) নামের এক ব্যক্তির বসতবাড়িতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

বিস্তারিত...

চাঁপাইনবাবগঞ্জে চাঁদা নিয়ে দ্বন্দ্বে, অনির্দিষ্টকালের জন্য বন্ধ বাস

চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক সংগঠনের অভ্যন্তরীণ চাঁদা আদায়কে কেন্দ্র করে শ্রমিক ইউনিয়ন ও মোটরশ্রমিক ইউনিয়নের কোন্দলে সব ধরনের বাস চলাচল বন্ধ করে দিয়েছে।

বিস্তারিত...

শ্রীপুরে প্রাইভেট কার-ভ্যান সংঘর্ষে স্কুলশিক্ষক নিহত, ভ্যানচালক আহত

মাগুরার শ্রীপুরে প্রাইভেট কার ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে হাফিজুর রহমান (৪০) নামে এক স্কুলশিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং ভ্যানচালক মোতাহার মন্ডল আশঙ্কাজনক অবস্থায় মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত স্কুলশিক্ষক উপজেলার ছাবিনগর গ্রামের মহিউদ্দিন বিশ্বাসের ছেলে এবং হাটফাজিলপুর মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর-লাঙ্গলবাঁধ সড়কের ছাবিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

শরণখোলায় জমিজমা নিয়ে বিরোধের জের বৃদ্ধ নিহত

বাগেরহাটের শরণখোলা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আবু হানীফ হাওলাদার (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের মধ্য রাজৈর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবু হানীফ হাওলাদার ওই গ্রামের আমজেদ আলী হাওলাদারের ছেলে।

বিস্তারিত...

বগুড়ায় শুরু হলো তারুণ্য কবিতা উৎসব’

বাংলাদেশের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্রের আয়োজনে দ্বিতীয়বারের মতো দুই দিনব্যাপী ‘স্পর্ধিত তারুণ্য কবিতা উৎসব’-এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বেলা ১২টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে ফিতা কেটে উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি, বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।

বিস্তারিত...

মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে কাপ্তাই হ্রদে মাছ শিকার

প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদ-এ সব ধরনের মাছ শিকার বন্ধের সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। শুক্রবার (২৫ এপ্রিল) রাত ১২টার পর থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা চলবে আগামী ৩১ জুলাই পর্যন্ত।

বিস্তারিত...

বাগেরহাটে গুদারা খালের অবৈধ বাঁধ অপসারণে উচ্ছ্বসিত স্থানীয়রা

বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের পশ্চিমডাঙ্গা এলাকায় অবস্থিত গুদারা খালের দীর্ঘদিনের অবৈধ বাঁধ অপসারণ করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১১টার দিকে স্থানীয় এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ কার্যক্রম সম্পন্ন হয়। এতে প্রায় দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪