যশোরের অভয়নগর থেকে ঝুলন্ত অবস্থায় নাঈম হোসেন (১৮) নামে এক যুবককের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার নওয়াপাড়া পৌর সভায় ২ নং ওয়ার্ডের পাঁচকবর এলাকায় আল আমিন গাজীর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের ধ্বজি গ্রামে গণমাধ্যমকর্মী আব্দুর রহমান সরদার ও তার স্ত্রী সাদিয়া বেগমকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। এঘটনার বিচারের দাবিতে শনিবার (২৫ এপ্রিল) বিকেলে সংবাদ সম্মেলন করে বিচার দাবি করেছেন তার পরিবার।
কুষ্টিয়ার কুমারখালীতে নিখোঁজের একদিন পর হাসিবুল মোল্লা (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলার চাঁদপুর ইউনিয়নের কুশলীবাসা গ্রামের নিজ মেহগনি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য তা কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত হাসিবুল ওই গ্রামের কৃষক তাজউদ্দিন মোল্লার ছেলে।
চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নিখোঁজ কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর (৩৫) মরদেহ ১২ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। শনিবার (২৫এপ্রিল) সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকার আইরিশ হোটেলের পাশের ফুটপাত থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ।
২৫ বছরের জমানো সঞ্চয়ের টাকা দিয়ে ১২০ ফুট দৈর্ঘ্যের কাঠের সেতু নির্মাণ করে প্রশংসায় ভাসছেন আব্দুল করিম নামের এক ব্যক্তি। কখনো ভ্যান চালিয়ে, দারোয়ানের চাকরি ও কুলির কাজ করে যা আয় হতো; তার কিছু অংশ জমিয়ে এই কাজ করেন তিনি। সেতু নির্মাণে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পেয়েছে স্থানীয় লোকজন।
লক্ষ্মীপুর জেলা পরিষদের দখল হয়ে যাওয়া সকল সম্পত্তি পর্যায়ক্রমে উদ্ধার করা হবে, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু।
ইলিশের পোনা জাটকা সংরক্ষণে মার্চ-এপ্রিল দুই মাস নিষেধাজ্ঞার সময় জাটকা ধরা থেকে বিরত থাকা জেলেদের জন্য বিগত বছরগুলোতে ৪ মাস ৪০ কেজি করে ১৬০ কেজি চাল খাদ্য সহায়াত (বিজিএফ) দিয়ে আসছিলো সরকার। তবে এবার চালের পাশাপাশি চাঁদপুরের জাটকা প্রবণ এলাকার সাড়ে ৮ হাজার জেলের জন্য বিশেষ খাদ্য সহায়তা দিচ্ছে সরকার।
চাঁদপুরের ফরিদগঞ্জে নাতির মৃত্যুর খবরে মারা গেছেন আফিয়া বেগম (৬৫) নামের এক বৃদ্ধা। গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের নুরপুর গ্রামে এই ঘটনা ঘটে। মৃত আফিয়া বেগম ওই গ্রামের আরশাদ পাটওয়ারীর স্ত্রী। তাঁর নাতি একই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে রিফাত হোসেন সিয়াম (১৯)।
পঞ্চগড়ের দেবীগঞ্জে জ্বালানি তেল বিতরণে শৃঙ্খলা ফেরাতে গিয়ে হামলার শিকার হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার ভাউলাগঞ্জ ইউনিয়নের মেসার্স জান্নাতুল মাওয়া ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে।
নড়াইলের সদর উপজেলায় রেললাইনে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে মা ও ছেলে নিহত হয়েছেন। শনিবার (২৫ এপ্রিল) দুপুর ১ টার দিকে ঢাকা-বেনাপোল রেললাইনের নড়াইল পৌরসভা এলাকার বরাশুলা রেল সেতুর উপর এ দুর্ঘটনা ঘটে।
ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার ১১৭তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। ফাইনালে তিনি রাশেদ বলীকে পরাজিত করে শিরোপা জিতেছেন তিনি। এ নিয়ে টানা চতুর্থবার চ্যাম্পিয়ন হয়েছেন শরীফ।
ভালোবাসার টানে সুদূর চীন থেকে কুষ্টিয়ার ভেড়ামারায় এসে বাংলাদেশি তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক চেন বাও মিং (২৩)। সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় তাসলিমা খাতুনের (২০) সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। আর এই সম্পর্কের পূর্ণতা দিতে গত সোমবার (২০ এপ্রিল) বাংলাদেশে এসে কুষ্টিয়া আদালতে বিবাহ সম্পন্ন করেন তারা।
বাগানের ভেতরে মাটি খুঁড়ে তৈরি করা হয় বিশাল সুড়ঙ্গ। প্রবেশপথ ঢাকা হয়েছে বাঁশ ও গাছের ডালপালা দিয়ে। বাইরে থেকে দেখে বোঝার কোনো উপায় নেই। অথচ এর ভেতরে রয়েছে ওঠানামার সিঁড়ি থেকে শুরু করে বিছানা-বালিশও।
দাগনভূঞা পৌর এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে অংশীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক মোঃ শাহীদুল ইসলাম।