ঠাকুরগাঁও শহরের জগন্নাথপুর মাস্টারপাড়া এলাকায় টাঙ্গন নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ২৬ ঘণ্টা পর মো. শাহরুখ ইসলাম ওরফে শারুফ (১২) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
পাঁচ বছরের শিশু জায়ান মঙ্গলবার (১৬ জুন) নিখোঁজ হওয়ার পর পরিবারের কাছে রেখে যাওয়া হয়েছিল মুক্তিপণের একটি চিরকুট। সেখানে তিন লাখ টাকা দাবি করা হয়েছিল। প্রথম দেখায় সেটিকে অপহরণ মনে হলেও তদন্তকারীদের চোখে চিরকুটটির ভেতরেই লুকিয়ে ছিল রহস্য উন্মোচনের চাবিকাঠি। আর শেষ পর্যন্ত
মাগুরার শ্রীপুর উপজেলার হাটদ্বারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক মহসিন আলী বিশ্বাসের বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে স্কুল গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছে।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় চাঞ্চল্যকর গৃহবধূ ববিতা খাতুন পিংকি (২৭) হত্যা মামলার প্রধান আসামি প্রবাসী রাজন হোসেন (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
নওগাঁয় শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফল ও আম মেলার প্রদর্শনী। বৃহস্পতিবার বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’— এ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে তিন দিনব্যাপী ফল মেলা শুরু হয়েছে।
বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. বাদল মোড়ল (৩৫) হত্যার বিচারের দাবিতে আন্দোলন আরও জোরদার করেছেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। হত্যাকাণ্ডের ছয় দিন পার হলেও জড়িত সকল আসামিকে গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।
মাদারীপুরের চরমুগুরিয়া এলাকায় টিসিবির পণ্য সংরক্ষণকারী একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গুদামে মজুত থাকা বিপুল পরিমাণ ভোজ্যতেল, ডাল, চিনি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য পুড়ে গেছে। ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেছে মাদারীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা।
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একটি ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে গলা কাটা অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন।
মাগুরায় এক কলেজছাত্রীকে মেলা দেখানোর কথা বলে বাড়িতে নিয়ে চেতনানাশক ওষুধ খাইয়ে ধর্ষণের অভিযোগে সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মুক্ত মিয়া ও তার সহযোগী টিপু সুলতানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে।
জামালপুর, ১৮ জুন ২০২৬: প্রকল্পের সেরা চর্চা বা 'বেস্ট প্র্যাকটিসেস' (Best Practices) বিষয়ক একটি মিডিয়া অ্যাডভোকেসি সভা উন্নয়ন সংঘের প্রশিক্ষণ কেন্দ্র ডিটিআরসি (DTRC)-তে অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউনিয়নের দিশাবন্দ গ্রামে চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানানোকে কেন্দ্র করে প্রবাসী হেদায়েতুল্লাহর বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়ভাবে যুবদল নেতা হিসেবে পরিচিত আরিফুর রহমান ও তার সহযোগীদের বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
নেত্রকোণার কেন্দুয়া ও মদন উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) ভোর থেকে সকাল পর্যন্ত এসব ঘটনা ঘটে। নিহতরা হলেন কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের দিগলী গ্রামের সুরুজ আলীর ছেলে শামসুল হুদা (৫৫), একই উপজেলার সান্দিকোনা এলাকার আশরাফুল ইসলাম (২৫) এবং মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের জয়পাশা গ্রামের সোনালী মিয়ার ছেলে রাজিব মিয়া (২৪)।
রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলার দুর্গম ও সীমান্তবর্তী দুমদুমিয়াছড়া এলাকায় অভিযান চালিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নেওয়া দুটি মিনি পাওয়ার ট্রিলার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম অভিযোগ করেছেন, আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিত অপপ্রচার চালানো হতে পারে।