| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

দাগনভূঞায় ৩ দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ সম্পন্ন

চট্টগ্রাম কৃষি অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। বুধবার (১৭ জুন) উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ হলরুমে এ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম কৃষি অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় দাগনভূঞা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ প্রশিক্ষণের আয়োজন করে।

বিস্তারিত...

নাসিক প্রশাসকের সঙ্গে চায়না কোম্পানির মতবিনিময়

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে আধুনিক, পরিবেশবান্ধব ও মেগাসিটি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন মেগা প্রকল্পে বিনিয়োগ ও কারিগরি সহায়তার আগ্রহ প্রকাশ করেছে চীনের শীর্ষস্থানীয় অবকাঠামো নির্মাণ প্রতিষ্ঠান চায়না হারবার কনস্ট্রাকশন কোম্পানি।

বিস্তারিত...

ঠাকুরগাঁওয়ে ৬৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ের ভুল্লী থানা এলাকায় একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৬৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। মঙ্গলবার রাতে উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ডারাপাড়া কালভার্ট এলাকায় চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিস্তারিত...

নওগাঁয় সড়কের পাশে শিক্ষকের মরদেহ উদ্ধার

নওগাঁর আত্রাই উপজেলার সাহাগোলা এলাকায় সড়কের পাশে নেয়ামুল বাশির নামে এক শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দিলে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বিস্তারিত...

চাঁদপুরে আর্জেন্টিনা সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাস

বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছে আত্মবিশ্বাসী পারফরম্যান্সের মধ্য দিয়ে। দলের প্রথম ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শনের খবরে উচ্ছ্বসিত হয়ে ওঠেন বিশ্বের কোটি কোটি সমর্থকের মতো চাঁদপুরের ফুটবলপ্রেমীরাও।

বিস্তারিত...

নারীর পেটে অস্ত্রোপচার করে ৩ কেজি ওজনের টিউমার অপসারণ

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ২২ বছর বয়সী এক নারীর পেট থেকে সফল অস্ত্রোপচারের মাধ্যমে প্রায় ৩ কেজি ওজনের একটি টিউমার অপসারণ করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাতে উপজেলার মেডিল্যাব হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারে এ অস্ত্রোপচার সম্পন্ন হয়।

বিস্তারিত...

বাগেরহাট শহরের ৮ খাল পুনরুদ্ধারে কর্মসূচি শুরু, কমবে জলাবদ্ধতা

বাগেরহাট পৌর শহরের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসনে সরকারি খাল ও জলাশয় পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন ও পৌরসভা। খাল ও জলাশয়ের সীমানা নির্ধারণ, ময়লা-আবর্জনা অপসারণ, অবৈধ দখল ও বাঁধ উচ্ছেদ এবং প্রয়োজনীয় খনন কার্যক্রমের মাধ্যমে পানি প্রবাহ স্বাভাবিক করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

বিস্তারিত...

কালিহাতীতে জমি নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল যুবদল নেতার

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দুর্গাপুর ইউনিয়নে জমির সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত যুবদল নেতা শাহ আলম (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি দুর্গাপুর মধ্যপাড়া গ্রামের আলী আজগরের ছেলে এবং ২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ছিলেন।

বিস্তারিত...

অফিসে সময়মতো না এলে আপনাকে আমার ‘আসসালামু আলাইকুম’ দিতে হবে: আইনমন্ত্রী

সরকারি দপ্তরে সময়মতো উপস্থিত না হওয়া কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, জনগণের সেবা নিশ্চিত করতে অফিসের নির্ধারিত সময় কঠোরভাবে মেনে চলতে হবে, অন্যথায় চাকরিতে থাকার যৌক্তিকতা থাকবে না।

বিস্তারিত...

শেরপুরে নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

বিষ ও কীটনাশকমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদন, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং টেকসই কৃষি ব্যবস্থাপনার সম্প্রসারণে শেরপুর সদর উপজেলায় ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

কুষ্টিয়ার ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ১০টার দিকে তিনি হাসপাতালটি পরিদর্শন করেন। এ সময় তিনি বিভিন্ন ওয়ার্ড, বিভাগ ও রান্নাঘর ঘুরে দেখেন।

বিস্তারিত...

কুমিল্লায় বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে।

বিস্তারিত...

গাজীপুরে ঝুঁকিপূর্ণ সেতুতে বড় ফাটল, আতঙ্কে কয়েক গ্রামের মানুষ

গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের পটকা গ্রামে 'সেরার খালের' ওপর নির্মিত সেতুতে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়া সেতুটি সে কোনো মুহূর্তে ধ্বসে পড়তে পারে এমন আশঙ্কা করছেন স্থানীয়রা।

বিস্তারিত...

শিশু আয়াতকে হত্যা মামলার আসামি আবীরকে মৃত্যুদণ্ডের আদেশ

৫ বছরের শিশু আয়াতকে হত্যার পর মরদেহ ছয় টুকরো করার মামলায় আসামি আবীর আলীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আলী আক্কাস এই রায় ঘোষণা করেন।

বিস্তারিত...

বোমাসাদৃশ্য বন্তুর সঙ্গে চিরকুট ’এই গ্রামে বিএনপি রাখবো না’

মেহেরপুরের গাংনী উপজেলার নওদা মটমুড়া গ্রামে একটি দোকানের সামনে থেকে বোমাসদৃশ বস্তু ও হুমকিমূলক চিরকুট উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) সকালে উপজেলার নওদা মটমুড়া গ্রামের কাজলের ইটভাটা সংলগ্ন এলাকায় মৃত মকবুল হোসেনের ছেলে শরিফুল ইসলামের দোকানের সামনে থেকে এসব উদ্ধার করা হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪