| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ফেসবুক লাইভে চাঁদাবাজির অভিযোগ তুলে ব্যবসায়ীর বিষপান

চট্টগ্রাম নগরের বক্সিরহাট এলাকায় ফেসবুক লাইভে এসে কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ তুলে বিষপান করেছেন এক ব্যবসায়ী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেন।

বিস্তারিত...

ফরিদপুরে ভয়াবহ আগুন, অর্ধ কোটি টাকার ক্ষতি

ফরিদপুর শহরের ব্রাহ্মণকান্দা বাইপাস সড়কে শর্ট সার্কিট থেকে লাগা আগুনে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে কমপক্ষে অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

বিস্তারিত...

ছাত্রলীগের কার্যক্রমের প্রস্তুতিকালে আটক ৬

বরগুনার বেতাগী উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিল ও সাংগঠনিক কার্যক্রমের প্রস্তুতিকালে ছয়জনকে আটক করেছে বেতাগী থানা পুলিশ।

বিস্তারিত...

পঞ্চগড়ে সোয়া ৭ লাখ টাকার জালনোটসহ গ্রেপ্তার ৭

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাত লাখ ২৮ হাজার ৫০০ টাকার জালনোটসহ প্রতারক চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে এক লাখ ২৮ হাজার ৫০০ টাকার আসল নোটও জব্দ করা হয়।

বিস্তারিত...

যুক্তরাষ্ট্রে প্রায় ৬ কোটি টাকার পূর্ণাঙ্গ বৃত্তি পেলেন চাঁদপুরের সানজিদা তুলি

যুক্তরাষ্ট্রের স্বনামধন্য টুলেন ইউনিভার্সিটিতে গণিতে পিএইচডি করার জন্য প্রায় ৬ কোটি টাকার পূর্ণাঙ্গ বৃত্তি পেয়েছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের নবুরকান্দি গ্রামের মেধাবী শিক্ষার্থী সানজিদা আক্তার তুলি।

বিস্তারিত...

চাঁদপুরে পৃথক দুর্ঘটনায় শিশু সহ দুইজনের মৃত্যু

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় পৃথক দুটি দুর্ঘটনায় এক শিশু ও এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন নাহিদ হাসান আব্দুল্লাহ (১০) এবং মো. মহিন সরকার (২৫)।

বিস্তারিত...

সিরাজগঞ্জ সদরে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মজিবুর রহমান লেবু

আসন্ন সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থীতা ঘোষণা করেছেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজিবুর রহমান লেবু।

বিস্তারিত...

নওগাঁয় জাতীয় ফল ও আম মেলা নিয়ে বিতর্ক

নওগাঁয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিনব্যাপী জাতীয় ফল ও আম মেলা নিয়ে তৈরি হয়েছে নানা বিতর্ক। মেলার আয়োজন ও অংশগ্রহণ নিয়ে অসন্তোষ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠেছে।

বিস্তারিত...

বিএনপি দেশে একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে: জামায়াত আমীর

বিএনপি দেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশের জনগণ কোনোভাবেই একদলীয় শাসন মেনে নেবে না।

বিস্তারিত...

নিজ কক্ষ থেকে আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগরে উপজেলা আইসিটি কর্মকর্তা (সহকারী প্রোগ্রামার) ও মনোহরপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মাহমুদুর রহমান (৩৫)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিস্তারিত...

নন্দিনী হত্যা: প্রশাসনের ওপর হামলার ২ মামলায় গ্রেপ্তার ১০

লালমনিরহাটের আদিতমারী উপজেলার শিশু নন্দিনী হত্যার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশ ও প্রশাসনের ওপর হামলার দুই মামলায় ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জুন) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নাজমুস সাকিব সজীব।

বিস্তারিত...

বেনাপোল বন্দরে পণ্য পাচার ও শুল্ক ফাঁকি: ২৪ জন আসামির কেউই গ্রেপ্তার হয়নি

দেশের বৃহত্তম বেনাপোল স্থলবন্দরে আমদানিকৃত পণ্য পাচার ও শুল্ক ফাঁকির অভিযোগে আরও দুইটি মামলা দায়ের করেছে কাস্টমস কর্তৃপক্ষ। নতুন দুই মামলায় বন্দর কর্মকর্তা-কর্মচারী, সিএন্ডএফ প্রতিনিধি ও আমদানিকারকসহ মোট ২৪ জনকে আসামি করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

বিস্তারিত...

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অনিয়ম সহ্য করা হবে না: স্বাস্থ্য সচিব

স্বাস্থ্যসেবায় কোনো ধরনের অবহেলা, খাবারে অনিয়ম কিংবা সেবাপ্রাপ্তিতে হয়রানি বরদাস্ত করা হবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরী।

বিস্তারিত...

টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় পুকুরের পানিতে ডুবে চাচা-ভাতিজার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) দুপুরে উপজেলার আটিয়া ইউনিয়নের নাল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

মৎস্য বিভাগের নজরদারির অভাবে চাঁদপুরে বাড়ছে পাঙ্গাশের পোনা বিক্রি

চাঁদপুরের নদী উপকূলীয় এলাকায় আড়ৎ ও বাজারগুলোতে অবাধে বিক্রি হচ্ছে পাঙ্গাশের পোনা। ৩০ সেন্টিমিটারের নিচে পাঙ্গাশ ধরা ও বিক্রিতে নিষেধাজ্ঞা থাকলেও তা মানা হচ্ছে না। মৎস্য বিভাগের পর্যাপ্ত নজরদারি ও অভিযান না থাকায় এ প্রবণতা দিন দিন বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪