| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

গাজীপুরে পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক

গাজীপুরের কালিয়াকৈরে একটি তৈরি পোশাক কারখানায় পানি পান করার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন দুই শতাধিক শ্রমিক। অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিস্তারিত...

দুমদুমিয়ায় বিজিবির অভিযানে দুই পাওয়ার টিলার জব্দ

রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলার দুর্গম ও সীমান্তবর্তী দুমদুমিয়াছড়া এলাকায় অভিযান চালিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নেওয়া দুটি মিনি পাওয়ার টিলার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিস্তারিত...

মউক চেয়ারম্যানকে তারাকান্দা উপজেলা প্রশাসনের শুভেচ্ছা

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ (মউক)-এর নবনিযুক্ত চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) মোতাহার হোসেন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানিয়েছে তারাকান্দা উপজেলা প্রশাসন।

বিস্তারিত...

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওসি খন্দকার শাকের আহাম্মদ

ময়মনসিংহ রেঞ্জের আওতাধীন ৩৬টি থানার মধ্যে মে/২০২৬ এর কর্ম মূল্যায়নে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন নেত্রকোণা জেলার দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহাম্মদ। থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, মাদকবিরোধী অভিযান, চোরাচালান প্রতিরোধ, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এই সম্মানজনক অর্জন লাভ করেন।

বিস্তারিত...

ময়মনসিংহে গণশুনানিতে মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান

মাদক ও মাদকদ্রব্যের অপব্যবহার রোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ময়মনসিংহে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহারের আলোকে জনমত গ্রহণ এবং মাদকবিরোধী কার্যক্রমকে আরও গতিশীল করতে এ গণশুনানির আয়োজন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়।

বিস্তারিত...

কালাইয়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত

দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে এবং কালাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে তিন দিনব্যাপী “দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

পটুয়াখালীতে সেফটি ট্যাংকিতে নেমে দুই শ্রমিকের মৃত্যু

পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের চৌদ্দবুড়িয়া এলাকায় নির্মাণাধীন সেফটি ট্যাংকিতে কাজ করতে গিয়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

টাঙ্গাইল মেডিকেলে অনিয়ম-অব্যবস্থাপনায় ক্ষুব্ধ প্রতিমন্ত্রী

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শন করে অনিয়ম, অব্যবস্থাপনা ও সেবার মান নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। তিনি দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।

বিস্তারিত...

শরীয়তপুরে ফের নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

শরীয়তপুরে আবারও ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। বুধবার (১৭ জুন) সকালে জেলা শহরের স্টেডিয়াম এলাকা থেকে শুরু হওয়া

বিস্তারিত...

দাগনভূঞায় নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে বুনিয়াদি প্রশিক্ষণ

দাগনভূঞা উপজেলায় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) কেন্দ্রের শিক্ষকদের নিয়ে দুই দিনব্যাপী নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে বুনিয়াদি প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।

বিস্তারিত...

দাগনভূঞায় তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) আওতায় দাগনভূঞায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) সকালে উপজেলা তথ্য কেন্দ্রের আয়োজনে উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের বরইয়া আলী আকবর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

তারাকান্দায় সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ময়মনসিংহের তারাকান্দা সাব-রেজিস্ট্রার অফিসের আয়োজনে স্থায়ী কর্মচারী, নকলনবীশ ও সনদপ্রাপ্ত দলিল লেখকদের কাজের দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

যশোর সীমান্তে ৩৮৯ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ, আটক ১

যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩৮৯ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও একটি পিকআপ ভ্যানসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিস্তারিত...

ঠাকুরগাঁওয়ে বন্ধ ঘর থেকে নারীর মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানাধীন রাজাগাঁও ইউনিয়নে একটি বন্ধ ঘর থেকে মানিকা বেগম (৫১) নামের এক বাক্প্রতিবন্ধী ও মানসিক ভারসাম্যহীন নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে উপজেলার চাপাতি পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের দাবি, সবার অগোচরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বিস্তারিত...

ঠাকুরগাঁওয়ে পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২

ঠাকুরগাঁও সদর উপজেলায় পৃথক দুটি অভিযানে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪