ইরানের সর্বোচ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ সকল হত্যাকান্ডের প্রতিবাদে ও ইরানে আগ্রাসন বন্ধের দাবীতে মঙ্গলবার বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অণুষ্ঠিত হয়।
বগুড়া বিশিষ্ট আলেমে দ্বীন, ইমাম, খতিব ও উলামা মাশায়েখ পরিষদ বগুড়া শহর শাখার অর্থ সম্পাদক হাফেজ মাওলানা সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে ও খুনীদের শাস্তির দাবীতে মানববন্ধন হয়।
চাঁদপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে মতলব উত্তর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ইটভাটা মালিককে ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।
মাগুরা সদর উপজেলার ভাবনহাটি-টিওরখালি সড়কে ফটকী নদীর উপর ১৫০.২০ মিটার দীর্ঘ একটি সেতুর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল (২মার্চ) মঙ্গলবার বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান।
সুন্দরবন থেকে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর সদস্য ডাকাত আফজাল সরদার (৩২)কে আটক করেছে যৌথবাহিনী।
মাগুরায় খুচরা সার বিক্রেতাদের ট্রেড অর্গানাইজেশন (টি.ও) লাইসেন্স বহালের দাবিতে মানববন্ধন কর্মসুচি পালন করেছে সার ডিলাররা। গতকাল মঙ্গলবার দুপুরে শহরের চৌরঙ্গী মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানিকগঞ্জে সরকার অনুমোদিত খুচরা সার বিক্রেতাদের সনদ স্থগিতের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। আইডি কার্ডধারী বিক্রেতাদের বহাল রাখা এবং দ্রুত টি.ও লাইসেন্স প্রদানসহ একাধিক দাবিতে তারা এই কর্মসূচি পালন করেন।
খাগড়াছড়ি পার্বত্য জেলা রামগড় উপজেলায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সাথে রামগড় উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ঝিনাইদহে বাণিজ্যিকভাবে পুঁইশাকের ফল বা ‘মেচড়ী’ চাষ করে সফলতার মুখ দেখছেন স্থানীয় কৃষকরা। গত কয়েক বছরে এই চাষ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এবং এখন এটি সদর উপজেলার অন্যতম লাভজনক কৃষিখাতে পরিণত হয়েছে। কম খরচে অধিক লাভের সম্ভাবনা থাকায় দিন দিন বাড়ছে আগ্রহ।
টাঙ্গাইলের কালিহাতীতে বাগুটিয়া এলাকায় অবস্থিত কেন্দ্রীয় সাধু সংঘের সাধুর ধামে পবিত্র মাহে রমজানুল মোবারক ও মাসিক সাধু পূর্ণিমা উপলক্ষে আধ্যাত্মিক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, দেশের শিক্ষানীতিকে সময়োপযোগী ও আদর্শভিত্তিকভাবে নতুন করে ঢেলে সাজাতে হবে।
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল করেছে খেলাফত মজলিস। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ শহরের ডিআইটি রেল কলোনী কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে চাষাঢ়া শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
ফাল্গুনী পূর্ণিমা তিথিতে রঙের উচ্ছ্বাসে ভেসেছে পাহাড়ি জনপদ । হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব হলি উপলক্ষে জেলা শহরজুড়ে দিনভর ছিল উৎসবমুখর পরিবেশ। নানা বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রঙের এ উৎসব পরিণত হয় মিলনমেলায়।
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা, সিন্দুকছড়ি ইউনিয়ন এলাকায় দায়িত্বপ্রাপ্ত ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি-এর সিন্দুকছড়ি জোন আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি নিয়মিতভাবে আর্থ-সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
মুন্সিগঞ্জের পূর্ব রাখি গ্রামে প্রায় তিন বছর আগে সংঘটিত শ্যামল বেপারী হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড ও আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন