| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে - এমপি বাবুল

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল বলেছেন, সুমন শেখ হত্যা মামলার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। দলীয়ভাবে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অভিযুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আশ্বাস দেন তিনি।

বিস্তারিত...

৩২ বছরের অপেক্ষার অবসান, নিজস্ব ভবনে হালুয়াঘাট প্রেসক্লাব

দীর্ঘ ৩২ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নিজস্ব ভবনে কার্যক্রম শুরু করেছে হালুয়াঘাট প্রেসক্লাব। ১৯৯২ সালে প্রতিষ্ঠার পর থেকে স্থায়ী কার্যালয়ের অভাবে ভাড়া ভবনে কার্যক্রম পরিচালনা করা স্থানীয় সাংবাদিকদের সংগঠনটি এবার পেল নিজস্ব ঠিকানা।

বিস্তারিত...

বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাগেরহাটে বর্ণিল ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। কেক কাটা, আলোচনা সভা, শুভেচ্ছা বিনিময় এবং চারাগাছ বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী নানা আয়োজনে উদযাপিত হয় দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনটির প্রতিষ্ঠাবার্ষিকী।

বিস্তারিত...

বগুড়া চেম্বার নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগ

বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন সভাপতি পদপ্রার্থী সেলিম রেজা। তিনি নির্বাচন পরিচালনা কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন।

বিস্তারিত...

ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

নড়াইল সদর উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে মোস্তফা কাজি (৬৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৩ টার দিকে সদর উপজেলার মহারাগ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোস্তফা কাজি উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের পলাইডাঙ্গা গ্রামের মৃত আলমাস কাজির ছেলে।

বিস্তারিত...

১০০ পিস ট্যাপেন্টাডল জব্দ, গ্রেপ্তার ৪

ঠাকুরগাঁও সদর উপজেলার মহেশপুর এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ সময় মাদক বিক্রির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় আরও এক ব্যক্তি পালিয়ে যান। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

বিস্তারিত...

রাস্তায় ফেলে যাওয়া শতবর্ষী বৃদ্ধের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইলের সদর উপজেলার বৈল্যা এলাকায় পরিবারের সদস্যদের দ্বারা পরিত্যক্ত এক শতবর্ষী বৃদ্ধকে উদ্ধার করে তার চিকিৎসা ও জীবনযাপনের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

বিস্তারিত...

শৈলকুপায় ৮০ পিস ইয়াবাসহ দুই জন আটক

ঝিনাইদহের শৈলকুপায় মাদকবিরোধী অভিযানে ৮০ পিস ইয়াবাসহ মো. আবু সাঈদ ওরফে সাউথ (৪৫) ও মো. বিটু জোয়ার্দার (৪০) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ৭ টার দিকে তাদের আটক করা হয়।

বিস্তারিত...

দুই মাস ধরে গ্যাস পাইপ লিকেজ, আতঙ্কে এলাকাবাসী

যে গ্যাসের ওপর মানুষের দৈনন্দিন জীবনযাত্রা অনেকাংশে নির্ভরশীল, সেই গ্যাসই চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় প্রায় ৬০ দিন ধরে পাইপলাইনের লিকেজ দিয়ে অপচয় হচ্ছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।

বিস্তারিত...

তিন সন্তান রেখে ইমামের সঙ্গে উধাও প্রবাসীর বউ

নোয়াখালীর চাটখিলে কানাডা প্রবাসীর স্ত্রী তিন সন্তানকে রেখে এক মসজিদের ইমামের সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে, চাটখিল দক্ষিণ বাজারের একটি মসজিদের ইমাম মো. রিয়াজ হোসেনের (২৬) সঙ্গে পরকীয়া প্রেমের টানে তিনি ঘর ছেড়েছেন।

বিস্তারিত...

জলঢাকায় ১৪৪ ধারা জারি

নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও কোচ শ্রমিক ইউনিয়নের নতুন কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে। এতে সম্ভাব্য সংঘর্ষ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় পৌর এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

বিস্তারিত...

সংকট কাটিয়ে শিক্ষার মানোন্নয়নে কাজ করবে নতুন কমিটি

শরীয়তপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হারিয়ে যাওয়া গৌরব পুনরুদ্ধার এবং শিক্ষার মানোন্নয়নে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি ও ডামুড্যা উপজেলা যুবদলের সভাপতি মো. উজ্জ্বল সিকদার।

বিস্তারিত...

অর্ধগলিত মরদেহ উদ্ধার মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার নিহতের ছেলে

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের একটি নির্জন কলাবাগান থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতপরিচয় এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধারের আট দিন পর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) রাতে তথ্যপ্রযুক্তির সহায়তা ও ধারাবাহিক তদন্তের

বিস্তারিত...

স্বজনদের অভিযোগ হত্যা মামলার বাদীর পরিবারকে আসামি পক্ষের হুমকি

রাজবাড়ীর পাংশায় মো. জামিন বিশ্বাস হত্যা মামলার আসামিদের পক্ষ থেকে বাদী ও তার পরিবারকে হুমকি প্রদানের অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ জুলাই) সকাল ১১টায় উপজেলার মাজাইল বাজার সংলগ্ন নিহতের বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন নিহতের ছেলে।

বিস্তারিত...

বাউফলে সড়ক সংস্কার উদ্বোধন ও নদীভাঙন এলাকা পরিদর্শন করলেন এমপি মাসুদ

পটুয়াখালীর বাউফলে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন, সড়ক সংস্কারের উদ্বোধন এবং শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করেছেন পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪