| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ক্যান্সারে আক্রান্ত জুনায়েদের চিকিৎসায় সহায়তার আবেদন

বাবা-মায়ের সঙ্গহীন ১০ বছর বয়সী জুনায়েদ হোসেন আলিফ এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে ইতোমধ্যেই হারিয়েছে দুই চোখের দৃষ্টিশক্তি। চিকিৎসকরা জানিয়েছেন, দ্রুত উন্নত চিকিৎসা ও অস্ত্রোপচার না হলে তার জীবন আরও ঝুঁকির মুখে পড়তে পারে।

বিস্তারিত...

ফুলপুরে তাবেল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড মাদরাসা নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন

ময়মনসিংহের ফুলপুর উপজেলা রহিমগঞ্জ ইউনিয়নের চর ঢাকরকান্দায় অবস্থিত তালেব ইন্টারন্যাশনাল স্কুল এন্ড মাদরাসা বিষয়ে মিথ্যাচারের প্রতিবাদে অত্র মাদরাসার শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসীর উদ্যোগে অত্র মাদরাসার সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

বগুড়ায় টিএমএসএস মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

বগুড়ায় টিএমএসএস রিলিজিয়াস কমপ্লেক্সের অন্তর্ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ, নৈতিক মূল্যবোধের চর্চা এবং সাংস্কৃতিক বিকাশে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজন করে।

বিস্তারিত...

নেত্রকোণার বিজিবি কর্তৃক অবিস্ফোরিত মর্টারের গোলা উদ্ধার

নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর ভবানীপুর বিওপি'র সীমান্ত এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে ৬০ মিঃমিঃ মর্টারের ১টি অবিস্ফোরিত গোলা দেখতে পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (৩১বিজিবি) উদ্ধার করেছেন।

বিস্তারিত...

কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: পানিসম্পদমন্ত্রী

সাধারণ শিক্ষার পাশাপাশি মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে কারিগরি শিক্ষার সম্প্রসারণে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, শিক্ষার্থীদের কর্মমুখী ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বিস্তারিত...

জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের বাদ দিয়ে জুলাই জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

ঢাকায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’। অনুষ্ঠানটি আয়োজন করে জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি এবং জুলাই যোদ্ধা কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

বিস্তারিত...

নরসিংদীতে সমাজকর্মী কাওসারের মুক্তির দাবিতে মানববন্ধন

নরসিংদীর বানিয়াছল, রাঙ্গামাটি ও কোনাপাড়া এলাকাকে মাদকমুক্ত করার আন্দোলনে নেতৃত্ব দেওয়া সমাজকর্মী আবু কাওসারের গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বানিয়াছল বিলপাড় এলাকাবাসী।

বিস্তারিত...

নেত্রকোণায় স্থলবন্দর না থাকলেও ‘ভারতীয় মিনি ট্রাক’ আটকের দাবি বিজিবির

নেত্রকোণা জেলায় কোনো স্থলবন্দর বা বৈধ স্থলপথে পণ্যবাহী যানবাহন প্রবেশের ব্যবস্থা না থাকলেও ভারত থেকে একটি মিনি ট্রাক প্রবেশ করে তা আটকের তথ্য প্রকাশ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিষয়টি নিশ্চিত করেন নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) পিএসসি পরিচালক অধিনায়ক লেঃ কর্নেল তৌহিদুল বারী। এই বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

বিস্তারিত...

ঝিনাইদহে পুলিশ ফাঁড়ি থেকে হাতকড়াসহ পালাল আসামি

ঝিনাইদহের কোটচাঁদপুরে সাবদারপুর পুলিশ ফাঁড়ি থেকে ফরিদ হোসেন (২৮) নামে এক ওয়ারেন্টভুক্ত আসামি হাতকড়াসহ পালিয়ে গেছেন। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। পালানোর পর থেকেই তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।

বিস্তারিত...

ক্ষত কাটার পর বৃদ্ধার অবস্থার অবনতি, তদন্তে পুলিশ

মানিকগঞ্জের সিংগাইরে এক ফার্মেসি ব্যবসায়ীর বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, চিকিৎসক না হয়েও তিনি এক বৃদ্ধার শরীরের টিউমার বা ফোঁড়ার মতো অংশ ব্লেড দিয়ে কেটে দেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে বৃদ্ধার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়।

বিস্তারিত...

বোম্বাই মরিচ চাষে বদলে গেল আবদুর রহিমের জীবন

মশলা জাতীয় খাবারের মধ্যে অন্যতন উপাদেয় মশলা হলো মরিচ। নানা জাতের মরিচের মধ্য ঝালে-ঘ্রাণে মরিচের বোম্বাই জাত হলো অতুলনীয়। শখের বসে খাওয়ার জন্য গৃহস্থ ঘরের আঙিনা, উঠোনে বা বাসার ছাঁদে রোপন করা বোম্বাই মরিচ এখন বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে ভোলায়। কেজি বা মণ ধরে বিক্রি হচ্ছে ঢাকা শহরের পাইকারদের কাছে। এ মরিচ চাষে কৃষকের ভাগ্য এখন পরিবর্তন হচ্ছে। শাক সবজির সাথে খাওয়ার মরিচ এখন কৃষকের জীবনমান উন্নয়নের আর্থিক চালিকাশক্তি।

বিস্তারিত...

তিন সন্তান রেখে ইমামের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী

নোয়াখালীর চাটখিলে কানাডা প্রবাসীর স্ত্রী তিন সন্তানকে রেখে এক মসজিদের ইমামের সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে, চাটখিল দক্ষিণ বাজারের একটি মসজিদের ইমাম মো. রিয়াজ হোসেনের (২৬) সঙ্গে পরকীয়া প্রেমের টানে তিনি ঘর ছেড়েছেন।

বিস্তারিত...

শেরপুরে মাদকবিরোধী আলোচনা

শেরপুরর পৌর এলাকার চকপাঠক বাইতুন নুর কল্যাণ সমাজের উদ্যোগে এক মাদকবিরোধী সচেতনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (৩ জুলাই) রাত সাড়ে ৯ টার দিকে চকপাঠক স্থানীয় বায়তুন নুর কল্যাণ সমাজের কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কপাঠক স্থানীয় বায়তুন নুর কল্যাণ সমাজের কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

নড়াইলের লোহাগড়া উপজেলায় আঁশফল গাছ থেকে পড়ে সৈয়দ কালা আলী (৭০) নামে এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সন্ধায় তিনি মারা যান। এর আগে, এদিন সকালে উপজেলার শামুকখোলা গ্রামের নিজ বাড়িতে তিনি গাছ থেকে পড়ে গিয়ে আহত হন। সৈয়দ কালা আলী নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামের সৈয়দ ইয়াদ আলীর ছেলে।

বিস্তারিত...

চাঁদপুর সাহিত্য একাডেমির আবৃত্তি প্রতিযোগিতা

চাঁদপুরে কবিতার ছন্দ, উচ্চারণের সৌন্দর্য আর মঞ্চে আত্মবিশ্বাসী পরিবেশনায় মুখর ছিল সাহিত্য একাডেমির মোহাম্মদ নাসিরউদ্দীন মিলনায়তন।শুক্রবার (৩ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত একাডেমির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালার অংশ হিসেবে অনুষ্ঠিত হয় কবিতা আবৃত্তি প্রতিযোগিতা। এতে পুরস্কার পাচ্ছেন ১৩ শিক্ষার্থী। প্রতিযোগিতায় ‘ক’, ‘খ’ ও ‘গ’ বিভাগে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৫ শিক্ষার্থী অংশগ্রহণ করে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪