ভালোবাসা, শান্তি ও সম্প্রীতির বার্তা বুকে নিয়ে প্রায় ১১ কিলোমিটার পথ হেঁটে সফলভাবে সম্পন্ন করলেন বৌদ্ধ ভিক্ষুরা। এতে অংশগ্রহণ করেন বিভিন্ন বিহারের ভিক্ষুরা।
ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের পূর্ব নারগুন (নিয়ামতপাড়া) এলাকায় চেতনানাশক প্রয়োগ করে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্বামী-স্ত্রী অচেতন অবস্থায় ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।
চুয়াডাঙ্গার জীবননগরে পূর্ব শত্রুতার জের ধরে জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় হাফিজুর ইসলাম (৪৫) নামের জামায়াতে ইসলামীর এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের আরও ৬ জন আহত হয়েছেন।
নড়াইলের লোহাগড়া উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে চাচা মেছের মোল্যা ও ভাইপো ইয়ামিন মোল্যা নামে দুজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ আলাউদ্দিন মোল্যার অনুসারীদের বিরুদ্ধে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে এবং এর জন্য স্থানও নির্ধারণ করা হয়েছে। রোববার (১ মার্চ) সকাল ৯টার দিকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
ঘন কুয়াশার কারণে পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এতে দুই প্রান্তে একাধিক ফেরি মাঝনদী ও ঘাটে নোঙর করে আছে এবং যাত্রী ও যানবাহন পারাপার বন্ধ থাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক ভোগান্তি। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩টা থেকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
ময়মনসিংহের মুক্তাগাছা সদরে যানজটকে কেন্দ্র করে ট্রলি ও ভ্যানচালকের কথাকাটাকাটির জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচ পুলিশ সদস্যসহ উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি দোকান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আটানি বাজার ছোট মসজিদ মোড় ও আশপাশের এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত হয়।
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নে খেয়াঘাট ইজারা কেন্দ্র করে ইজারাদার রতন শিকদারকে মারধরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে প্রায় ১ কোটি ১৭ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-এর সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
জামালপুরের ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের গিলাবাড়ি থেকে নোয়ারপাড়া ইউনিয়নের উলিয়াবাজার পর্যন্ত যমুনা নদীর মাত্র ৫ কিলোমিটার এলাকায় বাঁধ না থাকায় প্রতিবছর বন্যায় প্লাবিত হয় ইসলামপুর ও মেলান্দহ উপজেলার অন্তত ৫০টি গ্রাম। হাজার হাজার একর ফসলি জমি তলিয়ে যায়, ক্ষতিগ্রস্ত হন দেড় লক্ষাধিক মানুষ।
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, নারী–পুরুষের জন্য আলাদা কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করা হবে। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে সরকার কার্যকর ও বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করবে।
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পুলিশের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের ঘটনায় ৫৬ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। পুলিশের ওপর হামলা ও কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) আহসান হাবীব বাদী হয়ে মামলাটি করেন।
আসন্ন ঈদুল ফিতরে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করা যাবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। কেউ ভাড়া বাড়ালে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, ধর্ষণের মতো অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তি, অপরাধীদের আশ্রয়দাতা ও সহযোগী কাউকে ছাড় দেয়া হবে না। আইনের সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে এ ধরণের অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে। অপরাধীদের রাজনৈতিক পরিচয় ও আশ্রয়ের কোনা সুযোগ দেয়া হবে না।
নরসিংদীতে কিশোরী ধর্ষণের পর হত্যা মামলার প্রধান আসামী নূর মোহাম্মদ নূরাকে গাজীপুর মাওনা চৌরাস্তা থেকে এবং অপর আসামী হযরত আলীকে ময়মনসিংহের গৌরীপুর থেকে শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়। এই নিয়ে গত দুইদিনে কিশোরীর মায়ের দায়ের করা মামলায় ৯ জনের মধ্যে ৭ জনকে গ্রেপ্তার করা হয়।