দোলপূর্ণিমা তিথিতে প্রতিবছর কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেউড়িয়ায় আখড়াবাড়িতে তিন দিনব্যাপী সাড়ম্বরে উদযাপিত হয় ফকির লালন শাহ স্মরণোৎসব। সাধু-গুরু, লালনভক্তদের সরব উপস্থিতি, গান ও গ্রামীণ মেলায় জমজমাট হয়ে ওঠে আখড়াবাড়ি প্রাঙ্গণ।
শহিদুল ইসলাম বাবুল-এর নির্বাচনী বিজয়ের আনন্দ জনগণের দ্বোরগোড়ায় পৌঁছে দিতে অসহায় পরিবারের মাঝে একটি অটো-রিক্সা দান করেছেন তার একনিষ্ঠ কর্মী ও স্পেন প্রবাসী নেতা ইউনুচ আলী প্রামানিক।
লোক দেখানো খরচ বন্ধ করতে হবে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
টাঙ্গাইল পৌরবাসীর দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে অবশেষে উন্মুক্ত হলো ডিসি অফিসের আমতলা থেকে বৈল্যা পর্যন্ত ৯৩০ মিটার দৈর্ঘ্যের গুরুত্বপূর্ণ সড়কটি।
ঠাকুরগাঁও সদর উপজেলা-তে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ও ট্রাক্টরের এক শ্রমিকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। শনিবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।
সন্তু লারমা-কে পদত্যাগ করে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম সমিতির সভাপতি, পার্বত্য ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান এবং খাগড়াছড়ি জেলা শাখার তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এ এইচ এম ফারুক। একই সঙ্গে তিনি সন্তু লারমার বিরুদ্ধে সরাসরি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন।
যশোরের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আইরিন পারভীন-এর ওপর অনাস্থা প্রকাশ করেছেন জেলা আইনজীবীরা। রোববার (১ মার্চ) দুপুরে আদালতের এজলাসে আইনজীবীদের মধ্যে অসন্তোষ ও উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইনজীবীরা বিচারকের প্রতি আনুষ্ঠানিকভাবে অনাস্থা প্রকাশ করেন এবং আদালত মুলতবি ঘোষণার আবেদন জানান।
ঝিনাইদহে রমজানের বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।
ঝিনাইদহের কালীগঞ্জে ৪ বছরের শিশু তাবাসসুম হত্যার প্রতিবাদ ও হত্যাকারীর ফাঁসির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। রোববার (১ মার্চ) সকালে উপজেলার বারবাজার বাসস্ট্যান্ডে এ কর্মসূচীর আয়োজন করে স্থানীয় নারীসমাজ। এতে ব্যানার ফেস্টুন নিয়ে নিহতের স্বজন ও এলাকাবাসী অংশ নেয়
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ও মাগুরা-২ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ কবি সংসদ ও শালিখা উপজেলা সাহিত্য পরিষদ।
ঠাকুরগাঁও সদর উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ও ট্রাক্টরের এক শ্রমিকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। শনিবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।
যশোরের অভয়নগরে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে রবিবার (১ মার্চ) সকালে নওয়াপাড়া বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসুর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
কুমিল্লার মনোহরগঞ্জে আরিফুল ইসলাম নামে এক ব্যাক্তির বিরুদ্ধে যুবদল নেতা পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। আবু ইউসুফ নামে স্থানীয় এক ঠিকাদার এই অভিযোগ করেন।
গাজীপুরের কাপাসিয়ায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে রাতের আঁধারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ‘শুভ উদ্বোধন’ লেখা ব্যানার টাঙানোর ঘটনা ঘটেছে।
চারদিকে সবুজ ধানক্ষেত। ফাল্গুনের বাতাসে দুলে যাচ্ছে কচি কিশলয়। আঁকাবাঁকা ধানক্ষেতের আইল মাড়িয়ে চোখ মেললেই দেখা যায় হাসছে একটি পলাশ গাছ। এ যেন ক্যানভাসে আঁকা কোনো ছবি। সবুজের মাঝে এমন পলাশ ফুলের পরশ নিতে দূরদূরান্ত থেকে প্রতিনিয়ত ছুটে আসছেন বাংলার প্রকৃতিপ্রেমীরা।