ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির সমন্বয় সভায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ৩ পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার বেলা ১২টার দিকে কালীগঞ্জ থানার সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রাশেদ খানের নির্বাচনী কার্যালয়ে এ ঘটনা ঘটে।
সরকারের মন্ত্রিপর্যায়ের কিছু নেতার ‘কাঁচা ও দায়িত্বজ্ঞানহীন’ বক্তব্যে দেশে অস্থিরতা বাড়ছে এবং অপরাধ প্রবণতা উসকে পাচ্ছে এমন মন্তব্য করেছেন শফিকুর রহমান। তিনি বলেন, দায়িত্বশীল অবস্থান থেকে অসচেতন মন্তব্য জাতির জন্য শুভ বার্তা নয়।
রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার তিস্তা নদীতীরবর্তী আলালের চর, ছালাফাক ও গাউছিয়া বাজার এলাকার কৃষকেরা নিম্নমানের কুমড়ার বীজ বপন করে চরম বিপাকে পড়েছেন। অভিযোগ উঠেছে, পার্টেক্স কোম্পানির সরবরাহ করা বীজ নকল ও নিম্নমানের হওয়ায় কাঙ্ক্ষিত ফলন পাওয়া যায়নি।
উজিরপুর উপজেলা-এ দলিল লেখক সমিতির ২৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টায় উপজেলা সাব-রেজিস্ট্রি কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।
বিভাগীয় শহর ময়মনসিংহের উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় অধিগ্রহণের তালিকাভুক্ত জমির ক্রয়-বিক্রয় ও খারিজ (নামজারি) সরকারি আদেশে বন্ধ থাকার কথা থাকলেও সেই আদেশ উপেক্ষা করে লাখ লাখ টাকার বিনিময়ে খারিজ দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে চরঈশ্বদীয়া ইউনিয়ন ভূমি অফিসের নায়েব আবুল কালাম আজাদের বিরুদ্ধে।
তুলা দেশের অন্যতম চাহিদানির্ভর অর্থকরী ফসল। আর এ অর্থকরী ফসল তুলা সবচেয়ে বেশি উৎপাদন হয়ে থাকে কুষ্টিয়ার দৌলতপুরে। এ অঞ্চলের তুলার আঁশের গুণগত মান ভালো হওয়ায় এই তুলার চাহিদাও বেশি।
ফরিদপুরে কাপড়চোপড় শুকানোর দড়ি টানানোকে কেন্দ্র করে জুয়েল আহমেদ (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে ফরিদপুর শহরের গোয়ালচামটস্থ মোল্লা বাড়ি সড়কে এ ঘটনা ঘটে।
ফরিদপুরের বোয়ালমারীতে পায়ুপথে বাতাস ঢুকিয়ে কিশোর শ্রমিক সজীব শরীফ (১৫) হত্যার মূল অভিযুক্ত রিহাত শেখ ওরফে হাকিম (২২)-কে মাগুরার শ্রীপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
ঝিনাইদহের কালীগঞ্জে নির্বাচন-পরবর্তী সভা চলাকালে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী রাশেদ খান-এর
সরকার প্রকল্পে দুর্নীতি রোধে কঠোর অবস্থান রাখছে, জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, আমরা পাহারাদারের ভূমিকায় অবতীর্ণ হয়ে প্রকল্পগুলো বাস্তবায়ন করবো।
গাজীপুর সিটি করপোরেশনের বোর্ড বাজার এলাকায় একটি মোটরসাইকেলকে চাপা দেওয়ার পর যাত্রীবাহী একটি বাসে আগুন ধরে গেছে।
প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন যে ‘আই হ্যাভ এ প্ল্যান’। তিনি তা বাস্তবায়নের কাজ শুরু করেছেন এবং ঝাঁপিয়ে পড়েছেন। একটি প্রতিষ্ঠানের সিইও’র মতো প্রতিটি বিষয় বিস্তারিত দেখছেন এবং মনিটর করছেন, সেভাবেই কাজ আদায় করছেন। সারা পৃথিবীর মধ্যে এটি চমকপ্রদ এবং ব্যতিক্রম। এটি আমাদের জন্য অনুপ্রেরণা। এটি বিশ্বে আন্তর্জাতিকভাবে দারুণ প্রশংসিত হয়েছে। আমরা আশা করি, সামনে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের কাছে অবাধ তথ্য পৌঁছানোর নিশ্চয়তার জন্য গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে।
নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় ১৫ বছর বয়সি এক কিশোরীকে বাবার কাছ থেকে অপহরণ করে হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নিহতের মা বাদি হয়ে মাধবদী থানায় এ মামলা দায়ের করেন।
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বৃহস্পতিবার সন্ধ্যায় ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। ঘটনায় আরও তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন।