কুষ্টিয়ার খোকসায় গড়াই নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বনগ্রাম খেয়াঘাটের পাশে ভাসমান মরদেহটি স্থানীয়রা দেখতে পান। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
ময়মনসিংহের তারাকান্দা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম।
জামালপুরের ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুসাইনের বিরুদ্ধে গভীর রাত পর্যন্ত অফিস খোলা রাখার অভিযোগ উঠেছে।
"দল এখন পাওয়ারে, বেঁচে থাকতে কথা শোন, পানি নামতে না দিলে বোম মেরে মেরে ফেলবো"— চিরকুটে এমন ভয়ঙ্কর প্রাণনাশের হুমকি দিয়ে মেহেরপুরের গাংনীতে আক্কাস আলী নামে এক শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ বস্তু রেখে গেছে দুর্বৃত্তরা।
ফরিদপুরের ভাঙ্গায় কতিপয় যুবকের মধ্যে পূর্ব ঘটনার জেরে ভয়াবহ এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সুমন শেখ নামে গুলিবিদ্ধ হয়ে এক যুবক নিহত হয়েছেন। সুমন শেখ পৌরসভার কাপুড়িয়া সদরদী গ্রামের মিলন শেখের ছেলে। সুমন একটি রেস্টুরেন্টে কর্মরত ছিলেন বলে তাঁর বড় ভাই জিহাদ শেখ রাতে গণমাধ্যমকর্মীদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তাঁর মৃত্যুর খবরে গোটা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা। একই সঙ্গে উদ্বোধন করা হয়েছে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা।
ময়মনসিংহের তারাকান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-এর আওতায় শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম।
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার একটি পুকুরের কচুরিপানার ভেতর থেকে নাছির উদ্দিন প্রধান (৬৫) ওরফে আলমাছ প্রধানিয়া নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ৩৩৭ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক এসকাফ সিরাপ (কোরেক্স) জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।
পাবনার আতাইকুলা থানার কুচিয়ামোড়া এলাকায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসে পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। সেচ পাম্পের মাধ্যমে পুকুরে বিদ্যুৎ ছড়িয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয়রা।
কুমিল্লার দেবীদ্বার উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর ভাড়া বাসা থেকে একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে আপত্তিকর অবস্থায় পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, ওই শিক্ষককে আটক করে মারধর করা হলেও পরে কয়েকজন যুবক চিকিৎসার কথা বলে তাকে সেখান থেকে নিয়ে যান। ঘটনার পর থেকে তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে পারেনি পুলিশ।
“করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস” প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু হয়েছে। একই সঙ্গে উদ্বোধন করা হয়েছে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা।
ফরিদপুরের ভাঙ্গা পৌর সদরের মেসার্স সুগন্ধা ফিলিং স্টেশনে গ্রাহকদের পেট্রোল ও অকটেন কম দেওয়ার অভিযোগে দুটি জ্বালানি সরবরাহ মেশিন সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রাজবাড়ীর পাংশা উপজেলার দক্ষিণাঞ্চলের কসবামাজাইল ব্রিজ সংলগ্ন এলাকায় স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।
শম্ভুগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ময়মনসিংহ সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক রুকনুজ্জামান সরকার রোকনকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে নগরের শম্ভুগঞ্জ বাজারস্থ প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।