| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ঝিনাইদহে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের চারা রোপণ ও বিতরণ

ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে পরিবেশ সচেতনতার বার্তায় রূপ দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ঝিনাইদহ আর্জেন্টিনা ফ্যান ক্লাব। ২০২৬ ফিফা বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে ক্লাবের উদ্যোগে চারা রোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

ঠাকুরগাঁও সীমান্তে কোটি টাকার বিষ্ণুমূর্তিসহ দুই পাচারকারী আটক

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাচীন কালো কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে র‍্যাব-১৩। এ ঘটনায় ভারতে পাচারের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা মূর্তিটির আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি ৪৫ লাখ টাকা বলে জানিয়েছে র‍্যাব।

বিস্তারিত...

মহেশপুরে সরকারি হাটের খাজনা আদায়ে বাধা, ইজারাদারের সংবাদ সম্মেলনে

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় সরকারি ইজারাকৃত হাটের খাজনা আদায়ে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে। এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছেন হাটের ইজারাদার আতিকুর রহমান লেন্টু।

বিস্তারিত...

এইচএসসি পরীক্ষা সুষ্ঠু করতে নরসিংদীতে কঠোর বিধিনিষেধ আরোপ

আগামী ২ জুলাই থেকে শুরু হতে যাওয়া ২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নরসিংদী জেলায় বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছেন জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া।

বিস্তারিত...

তেঁতুলিয়ার ইউএনও’র বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে ঘুষ নেওয়ার অভিযোগ

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহিন খসরুর বিরুদ্ধে এক তরুণকে গ্রাম পুলিশে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ১ লাখ ৮০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। ঘুষের টাকা ফেরত চেয়ে সোমবার (২৯ জুন) বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসকের (ডিসি) কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মা রেহেনা বেগম উর্মি।

বিস্তারিত...

জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, যুবক গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে অশ্লীল ও কুরুচিপূর্ণ পোস্ট দেওয়ার অভিযোগে মোসলে উদ্দিন জনি (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে দাগনভূঞা থানা পুলিশ।

বিস্তারিত...

ফরিদপুরে নিখোঁজের তিন দিন পর শিশুর গলিত মরদেহ উদ্ধার

ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর শাহাদাত হোসেন (৮) নামে এক মাদরাসাছাত্রের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার চরনাছিরপুর ইউনিয়নের আড়িয়াল খাঁ নদের তীরবর্তী একটি কাশবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিস্তারিত...

সড়কে প্রাণ গেল মা-ছেলের

মৌলভীবাজারের রাজনগরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মা ও ছেলে। সোমবার (২৯ জুন) রাতে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের গয়াসপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

মাদ্রাসায় শিশুকে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষকের গলায় জুতার মালা

নোয়াখালীর দ্বীপ উপজেলায় হাতিয়ায় শ্রেণিকক্ষে এক শিশু শিক্ষার্থীকে (৭) যৌন হয়রানির অভিযোগে মাওলানা আনসার উদ্দিন নামে এক মাদরাসা শিক্ষককে আটক করে জুতার মালা পরিয়ে এলাকায় ঘুরিয়েছেন স্থানীয়রা। একইসঙ্গে ওই মাসরাসা শিক্ষককে তাৎক্ষণিক বহিষ্কার করা হয়।

বিস্তারিত...

ধাওয়া, নিখোঁজ ও মরদেহ উদ্ধার: কী ঘটেছিল তুরাগে?

আশুলিয়া বাজারসংলগ্ন তুরাগ নদে গত ২২ জুন পুলিশের ধাওয়া খেয়ে কয়েকজন নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন— সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন আলোচনাকে পুলিশ ‘ভিত্তিহীন’ ও ‘গুজব’ বলে দাবি করলেও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে উঠে এসেছে ভিন্ন চিত্র।

বিস্তারিত...

ফেনসিডিল মামলায় দুই মাদক কারবারির ১০ বছর কারাদণ্ড

ফেনসিডিল উদ্ধারের মামলায় দুই মাদক কারবারিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন যশোরের একটি আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের পশ্চিমপাড়ার হবিবর রহমান হবির ছেলে সুমন রহমান এবং শার্শা উপজেলার গোগা গ্রামের পশ্চিমপাড়ার মৃত আব্দুলের ছেলে রুহুল আমিন।

বিস্তারিত...

সন্তান হত্যার দায়ে মায়ের ১৩ বছর কারাদণ্ড

টাঙ্গাইলে শিশু সন্তানকে হত্যার দায়ে মাকে ১৩ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৯ জুন) টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় দেন। দণ্ডিত ওই নারীর নাম আয়না বেগম (২৪)। তিনি মির্জাপুর উপজেলার শিবপু

বিস্তারিত...

শৈশব বিক্রি করে মানবিক বাংলাদেশ গড়া সম্ভব নয়: ডিসি জাহিদ

"শিশু যদি জন্মের পর থেকেই কারখানার তপ্ত আগুনের পাশে কিংবা অস্বাস্থ্যকর পরিবেশে বড় হয়, তাহলে সে স্বপ্ন দেখতেই শেখে না। আর যে শিশু নিজেই স্বপ্ন দেখতে শেখেনি, সে ভবিষ্যতে দেশ ও সমাজকে স্বপ্ন দেখাবে কীভাবে?"

বিস্তারিত...

'কালাই হাটে' আধুনিক অবকাঠামো নির্মাণ, বাড়ছে ব্যবসার সম্ভাবনা

নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা, হাট-বাজারের সুষ্ঠু পরিচালনা এবং সরকারি সম্পত্তি সুরক্ষার লক্ষ্যে অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে আধুনিকতার ছোঁয়ায় বদলে যাচ্ছে কালাই পৌরসভার ঐতিহ্যবাহী কালাই হাট।

বিস্তারিত...

কুষ্টিয়ার খোকসায় উৎপাদিত কালো তিল যাচ্ছে বিদেশে

কুষ্টিয়ার খোকসা উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদিত কালো তিল আন্তর্জাতিক বাজারে রপ্তানির মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং উৎপাদক সংগঠনভিত্তিক কৃষি ব্যবসার নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪