| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

প্রধান শিক্ষকের হাতে লাঞ্ছিত সহকারী শিক্ষক, এক মাসেও নেওয়া হয়নি ব্যবস্থা

মানিকগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের আন্তঃইউনিয়ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে এক সহকারী শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে এক মাস আগে অভিযোগ করেও এখনো প্রতিকার পাননি ভুক্তভোগী শিক্ষক। এ নিয়ে শিক্ষকদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছে।

বিস্তারিত...

পঞ্চগড়ে সাবেক এমপির স্ত্রী ও সাবেক ভাইস চেয়ারম্যান কারাগারে

পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাঈমুজ্জামান মুক্তার স্ত্রী, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য এবং সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর কাজী মৌসুমীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বিস্তারিত...

ঠাকুরগাঁওয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মামা-ভাগনে গ্রেপ্তার

ঠাকুরগাঁও সদর উপজেলায় একটি ব্যাটারিচালিত ইজিবাইকে তল্লাশি চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সম্পর্কে আপন মামা-ভাগনে। তাঁরা দীর্ঘদিন ধরে জেলাজুড়ে সিন্ডিকেট তৈরি করে ইয়াবার ব্যবসা চালিয়ে আসছিলেন।

বিস্তারিত...

কুষ্টিয়ায় শ্বশুরকে মাদক দিয়ে ফাঁসাতে গিয়ে জামাই শ্রীঘরে

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় শ্বশুরকে মাদকদ্রব্য দিয়ে ফাঁসাতে গিয়ে নিজেই পুলিশের হাতে আটক হয়েছেন হাবিবুল ইসলাম ঠান্টু (৩২) নামে এক যুবক।

বিস্তারিত...

গাংনীতে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলায় পুকুরের পানিতে ডুবে রামীম হোসেন (৮) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ জুন) বিকেলে মাদ্রাসার পাশের একটি পুকুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

বিস্তারিত...

মুজিবনগর সীমান্তে বিজিবির প্রতিরোধে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ

মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে ১০ জনকে বাংলাদেশে জোরপূর্বক পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৯ জুন) ভোরে উপজেলার নাজিরাকোনা সীমান্তে এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

কুষ্টিয়ায় জাপান সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

কুষ্টিয়ায় জাপান ফুটবল দলের সমর্থকেরা বর্ণাঢ্য মিছিল ও মোটর শোভাযাত্রা করেছেন। সোমবার (২৯ জুন) দুপুরে শহরের এনএস রোড প্রদক্ষিণ করেন তাঁরা। শোভাযাত্রাটি থানার মোড় হয়ে পৌরসভা মোড় ঘুরে গোসালা সড়কের সামনে গিয়ে শেষ হয়।

বিস্তারিত...

সেবা নিতে এসে মানুষ যেন হয়রানির শিকার না হন: নরসিংদীর জেলা প্রশাসক

নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া বলেছেন, সরকারি সেবা নিতে এসে সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সব সরকারি কর্মকর্তা-কর্মচারীকে যথাযথভাবে অফিস সময়সূচি মেনে দায়িত্ব পালন এবং জনগণের দোরগোড়ায় মানসম্মত ও নিরবচ্ছিন্ন সেবা পৌঁছে দিতে আন্তরিকতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন তিনি।

বিস্তারিত...

বেনাপোলে হেরোইনের মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

বেনাপোলে হেরোইনের মামলায় স্বরবাংহুদা গ্রামের মাদক ব্যবসায়ী জামাল হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন যশোরের একটি আদালত।

বিস্তারিত...

কাপাসিয়ার কাঁঠাল দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে বিদেশে

রাজধানী ঢাকাসহ দেশ-বিদেশে কাঁঠালের জন্য সুপরিচিত গাজীপুরের কাপাসিয়া। সবুজ-শ্যামল এই জনপদে অন্যান্য বছরের মতো এবারও জাতীয় ফল কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের প্রত্যাশা, দেশের চাহিদা পূরণের পাশাপাশি এ বছরও বিপুল পরিমাণ কাঁঠাল বিদেশে রপ্তানি হবে।

বিস্তারিত...

শ্যামনগরে নীলডুমুর বাজার থেকে অজগর সাপ উদ্ধার

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনসংলগ্ন নীলডুমুর বাজারের একটি হার্ডওয়্যারের দোকান থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

বিস্তারিত...

জয়পুরহাটে ফুল, ফল ও পিঠা উৎসব অনুষ্ঠিত

আনন্দ-বিনোদনের মাধ্যমে শিশুদের বাস্তবমুখী শিক্ষাদানের লক্ষ্যে জয়পুরহাটে ফুল, ফল ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাট শহরের প্রফেসর পাড়া এলাকার হাজী মাদ্রাসা সড়কে অবস্থিত শিশু বিকাশ প্রাক-প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ব্যতিক্রমী আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ।

বিস্তারিত...

নওগাঁয় ২৪টি সাংস্কৃতিক সংগঠন ও ১৪২ জন কর্মীর মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ

ওগাঁয় জেলা প্রশাসন ও জেলা কালচারাল অফিসের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক কর্মীদের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বিস্তারিত...

দাগনভূঞায় উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

দাগনভূঞা উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের বাস্তবায়নে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

নেত্রকোণায় নদী থেকে ইট বাঁধা অবস্থায় নবজাতকের মরদেহ উদ্ধার

নেত্রকোণার পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়নের কালিহর নদী থেকে ইট বাঁধা অবস্থায় এক নবজাতক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪