নকলা উপজেলা-এ সরকারি নীতিমালা লঙ্ঘন করে অবৈধভাবে সার মজুত ও চড়া দামে বিক্রির অভিযোগে ২৬ টন ইউরিয়া সারসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে।
চট্টগ্রাম নগরের বায়েজিদ এলাকা থেকে অস্ত্রসহ ইমতিয়াজ সুলতান ইকরাম-কে গ্রেপ্তারের ঘটনায় তার স্ত্রী রুমা আক্তার সুচী অভিযোগ করেছেন, পরিকল্পিতভাবে তার স্বামীকে ফাঁসানো হয়েছে।
সন্তের আগমনী বার্তা ছড়িয়ে পড়েছে টাঙ্গাইলের কালিহাতীতে। উপজেলার গ্রামগঞ্জের আমবাগানগুলোতে ফুটতে শুরু করেছে আম্র মুকুল। সেই মুকুলের মিষ্টি ঘ্রাণে সুবাসিত হয়ে উঠেছে চারদিক। সকাল-বিকেল হালকা বাতাসে ভেসে আসা মুকুলের সৌরভ পথচারী থেকে শুরু করে সবার মন ছুঁয়ে যাচ্ছে।
নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপ এবং খলিল গ্রুপের সংঘর্ষের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাবা-ছেলেসহ উভয় পক্ষের মোট ৫ জন নিহত হয়েছেন। এতে অন্তত ৬ থেকে ৭ জন গুরুতর আহত হয়েছেন।
কচুয়া উপজেলা-এ মো. রহমতউল্লাহ শেখ (২৭) নামের এক যুবককে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন করে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। রবিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার মঘিয়া ইউনিয়নের সম্মানকাঠি গ্রামের কবিরের বাগান থেকে তাকে উদ্ধার করে কচুয়া থানা পুলিশ।
দেশের সর্ববৃহৎ গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো: শওকত হোসেন সরকার।
চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় একটি বাসার রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে শিশুসহ নয়জন দগ্ধ হয়েছেন। চিকিৎসকদের ভাষ্য, তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে হালিশহর এইচ ব্লকের হালিমা মঞ্জিল নামে ছয়তলা একটি ভবনের তৃতীয় তলায় এ দুর্ঘটনা ঘটে।
নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় চারজন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওলি মিয়া।
শেরপুর সদর উপজেলার গোয়ালপট্টি বাজারে দুধে পানি মেশানোর অভিযোগে চার বিক্রেতাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর ৪১ ধারা অনুযায়ী প্রত্যেককে এক হাজার টাকা করে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন শেরপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ্ মাহবুবা হক।
নেত্রকোণার পূর্বধলা উপজেলায় উপজেলা আওয়ামী লীগের অফিসের সামনে ব্যানার টাঙিয়ে জয় বাংলা স্লোগান দেন দলীয় সমর্থকরা। রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে অনুষ্ঠিত এই ঘটনায় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সমর্থকরা দলীয় কার্যালয়ের সামনে ব্যানার টানান এবং বক্তব্য দেন।
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান সরদার আলী আহম্মেদ (৭৩) শনিবার (২১ ফেব্রুয়ারি) জার্মানিতে নিজ বাসভবনে মৃত্যু বরণ করেছেন (ইন্না…রাজিউন)। তিনি কোটচাঁদপুর বাজারপাড়ার বাসিন্দা ও সাবেক পৌরসভা চেয়ারম্যান মৃত গোলাম হায়দার সরদারের ছেলে।
লক্ষ্মীপুর শহরের চক বাজারে অবস্থিত ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারকে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী প্রস্তুত ও সংরক্ষণের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শেরপুরের নকলা উপজেলায় সরকারি নীতিমালা উপেক্ষা করে অবৈধভাবে ইউরিয়া সার মজুত ও চড়া মূল্যে বিক্রির অভিযোগে ২৬ টন সারসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। ২২ ফেব্রুয়ারি দুপুরে নকলা বাজারের কৃষি ব্যাংকের সামনে থেকে ‘মেসার্স নুসরাত পরিবহন’ নামের একটি ট্রাক তল্লাশি করে এই সার উদ্ধার করা হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, ঢাকা মেট্রো-ট-২৪-৪০৮৪ নম্বরের ট্রাকটি আশুগঞ্জ সার কারখানা থেকে বিএডিসি ও বিসিআইসির স্টিকার ব্যবহার করে নকলায় আনা হয়েছিল।
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজার উপস্থিতে পুলিশের এক কর্মকর্তা নির্দেশনা দিয়েছেন ‘কুষ্টিয়ায় রমজান মাসে কোনো ক্যারাম খেলা, কোনো টিভি চলবে না’। শনিবার (২২ ফেব্রুয়ারি) এমন নির্দেশনা দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার আওতাধীন পাটিকাবাড়ি
বগুড়ার নন্দীগ্রামে নির্বাচনী সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে পৌর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।