গাজীপুর-২ (সদর-টঙ্গী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি বলেছেন, ‘ফুল পচে যায়। গাছের চারা দিলে পরিবেশ রক্ষা হয়। আমাদের সারা দেশে ২৫ কোটি গাছ লাগাতে হবে। তাই শুভেচ্ছা হিসেবে ফুল না দিয়ে দিতে চাইলে গাছের চারা দিয়েন।
কক্সবাজারের চকরিয়ায় সংসদ সদস্যের গাড়িবহরের একটি গাড়ির ধাক্কায় আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার(২২ ফেব্রুয়ারি) বিকেলে
দাগনভূঞা থানা পুকুর থেকে ৫ আগস্ট ২০২৪ সালে পুলিশের লুট হওয়া ২১৯টি শটগানের কার্তুজ উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে পুকুরে সেচ দেওয়ার পর কার্তুজগুলো উদ্ধার করা হয়।
নাটোরের বড়াইগ্রাম উপজেলা-এ বর্ণব রোজারিও (১৯) নামের এক কলেজছাত্রের আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে সড়ক অবরোধ ও কলেজ গেট ভাঙচুর করেছে শিক্ষার্থীরা।
সাতক্ষীরার শ্যামনগরে খোলপেটুয়া নদী ও কপোতাক্ষ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে যুবলীগ, যুবদল ও জামায়াতের যুব বিভাগের স্থানীয়
প্রথম দেখায় মনে হতে পারে এটি কোনো বিলাসবহুল রাজপ্রাসাদ। চকচকে সাদা দেয়াল, প্রবেশপথে নকশাখচিত কাচের দরজা। ভেতরে ঢুকলে চোখে পড়বে ঝকঝকে নামাজের স্থান ও নরম কার্পেটের সাজঘর। কিন্তু সত্যটা জানলে বিস্মিত হবেন আপনিও
নারায়ণগঞ্জ-এর বন্দর উপজেলা-এ বিকাশের এক এজেন্ট কর্মীকে পিস্তল ঠেকিয়ে ও ফাঁকা গুলি ছুড়ে টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বন্দর উপজেলার মদনপুর–মদনগঞ্জ মহাসড়কের লক্ষণখোলা পাতাকাটা স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
ভোটে বিজয়ের পর বাউফল পাবলিক মাঠে আয়োজিত বিশাল শুকরিয়া সমাবেশ করেন ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি। পটুয়াখালী ২ (বাউফল) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, আমি আপনাদের সেবক, আর এমপি হল বাউফলের সাড়ে চার লক্ষ জনগণ। আপনারা ব্যক্তি মাসুদকে নয় ইনসাফ, চাঁদাবাজমুক্ত, মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত বাউফল গড়ার পক্ষে ভোট দিয়েছেন।
মানিকগঞ্জে পঁচা ফল বিক্রি এবং খেজুরে তেল মাখিয়ে প্রতারণার অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ২১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর মানিকগঞ্জ জেলা কার্যালয়।
রমজান মাস শুরুর পর থেকে যশোরের সীমান্তবর্তী বেনাপোল বাজারে নিত্যপ্রয়োজনীয় ও ইফতারে ব্যবহৃত বিভিন্ন পণ্যের দাম বেড়েছে। মাছ, মুরগি ও মাংসের দামও বৃদ্ধি পেয়েছে। এছাড়া শসা কেজিপ্রতি ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।
চাঁদপুর শহরের বাবুরহাট বিসিক শিল্পনগরী এলাকায় ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করায় ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বাজার তদারকিতে এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, পার্বত্য চট্টগ্রামকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত ও জিরো টলারেন্সের আওতায় আনা হবে। রোববার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স অডিটোরিয়ামে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পরে এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।
শেরপুরের নালিতা বাড়ীতে গাঁজা সেবনের অপরাধে দুই ব্যক্তিকে ভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নালিতাবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।
বিদ্যুৎ বিল বাকি থাকায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ফলে ১ রমজান থেকে অন্ধকারে মোমবাতি জ্বালিয়ে তারাবি নামাজ আদায় করছেন মুসল্লিরা। এতে স্থানীয় মুসল্লীদের মাঝে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
খাগড়াছড়ি সদর থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালত কর্তৃক ছয় মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।