আসন্ন গণভোটে “হ্যাঁ”-এর পক্ষে জনমত গঠনের লক্ষ্যে প্রচারণা ক্যারাভ্যানের উদ্বোধন করা হয়েছে। সোমবার (০৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শহরের পাঁচুর মোড়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে ও জাতীয় ছাত্র শক্তির সহযোগিতায় এ কর্মসূচি শুরু হয়।
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে এবার অনির্দিষ্টকালের লাগাতার কর্মবিরতি ঘোষণা করেছেন শ্রমিক-কর্মচারী সংগঠনের নেতারা। আগামীকাল (বুধবার) সকাল আটটা থেকে এই কর্মসূচি শুরু হবে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর -৪ (কাপাসিয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী শাহ রিয়াজুল হান্নানকে পূর্ণ সমর্থন জানিয়েছেন ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মনোনীত প্রার্থী মোঃ মনির হোসেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ঝিনাইদহে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের দশম গ্রেডে বিএসসি ডিগ্রিধারীদের চাকরিতে প্রবেশের অনুমতির প্রতিবাদে পরীক্ষা বর্জন করে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) সকাল থেকে পলিটেকনিক শিক্ষার্থীরা সব শ্রেণি ও পরীক্ষা বর্জন করে ক্যাম্পাস থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ আমাদের স্বাধীনতা এনে দিয়েছে, নতুন একটি ভূখণ্ড দিয়েছে এবং আমাদের সন্তানদের জন্য সুন্দর ভবিষ্যৎ গড়ার সুযোগ সৃষ্টি করেছে। এই অর্জন আমাদের অস্তিত্বের মূল ভিত্তি।
বৈষম্যমুক্ত’ নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও দ্রুত বাস্তবায়নের দাবিতে মাদারীপুরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন সদর উপজেলা সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা।
অতীতে পুলিশ সদস্যরা রাষ্ট্রের নিয়ম মেনে সঠিক দায়িত্ব পালন করলে চব্বিশে আমাদের সন্তানদের জীবন দিতে হতো না। যদি আমরা ব্যক্তিগত স্বার্থ বিসর্জন দিয়ে সত্যিকার অর্থে দেশের সার্বভৌমত্ব, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও আইনের শাসন বাস্তবায়নের লক্ষ্যে জনগণের প্রকৃত সেবক হিসেবে কাজ করতে পারি, তাহলে দেশের প্রায় ১৮ কোটি মানুষের দুঃখ-দুর্দশা লাঘব হবে। আমরা যেন জনগণের প্রকৃত সেবক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারি।
পবিত্র শবেবরাত উপলক্ষে সরকারি ছুটির কারণে বুধবার (৪ ফেব্রুয়ারি) বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি এবং কাস্টমস ও বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকবে। এর ফলে এদিন এই বন্দর দিয়ে কোনো আমদানি-রপ্তানি কার্যক্রম হবে না।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যারা আমাদের দেশ থেকে ২৮ লাখ কোটি টাকা চুরি করে বিদেশে পালিয়ে গেছে, তাদের পেটে হাত ঢুকিয়ে সেই টাকা বের করে আনা হবে। উদ্ধার করা অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে এবং এই টাকা দিয়ে ৫৬ হাজার বর্গমাইলের উন্নয়ন সাধন করা হবে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মানিকগঞ্জ জেলায় নিরাপত্তা জোরদার করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
যশোরের ঝিকরগাছা উপজেলায় চাঞ্চল্য সৃষ্টি করা বুদ্ধি প্রতিবন্ধী ভ্যানচালক শামীম পারভেজ হত্যাকাণ্ডে যশোর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম নিহতের পরিবারের পাশে দাঁড়িয়েছেন। পুলিশ সুপারের নির্দেশে দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হয়, খুনিরা আটক করা হয় এবং ছিনতাই হওয়া ভ্যানও উদ্ধার করা হয়।
বিএনপির কেন্দ্রীয় নেতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর সদর ও নলডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া এ দেশের নারীদের সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন।
শেরপুর-২ (নালিতাবাড়ী–নকলা) আসনে জোর প্রচারণা চালাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ভিপি গোলাম কিবরিয়া। আজ ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে নালিতাবাড়ী পৌর শহরের গড়কান্দায় দলীয় কার্যালয় থেকে কয়েক শত নেতাকর্মী নিয়ে তিনি নালিতাবাড়ী পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নির্বাচনী প্রচারণা চালান।
জাতীয় পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ ও কর্মবিরতি কর্মসূচি পালন করেছে বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।