| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

দেবিদ্বারে মাদক সেবনের দায়ে ৪ তরুণের কারাদন্ড

কুমিল্লার দেবিদ্বারে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মাদক সেবনের দায়ে চার তরুণ যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। দন্ডপ্রাপ্তদের জেলহাজতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ৭টায় দেবিদ্বার সেনা ক্যাম্পের সদস্য ও থানা পুলিশের যৌথ দল দেবিদ্বার সদরের গোমতী আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় চারজনকে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়।

বিস্তারিত...

শেরপুরে কঠোর নিরাপত্তায় জামায়াত নেতার জানাজা অনুস্ঠিত

শেরপুর-৩ আসনের নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে চেয়ার বসানোকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের জানাজা কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করেছেন জামায়াত নেতাকর্মীরা। ঘটনার পর ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় শ্রীবরদী সরকারি কলেজ মাঠে মাওলানা রেজাউল করিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. মো. ছামিউল হক ফারুকী। পরে রাত সাড়ে আটটার দিকে শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের গোপালখিলা এলাকায় দ্বিতীয় জানাজা শেষে বাড়ির পাশের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

বিস্তারিত...

মোল্লাহাটে যৌথবাহিনীর অভিযানে নারীসহ দুইজন আটক

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় আর্মির নেতৃত্বে পরিচালিত যৌথবাহিনীর অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ এক নারী ও এক পুরুষকে আটক করা হয়েছে। বুধবার রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার উদয়পুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিজ নিজ বাড়ি থেকে হাতেনাতে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। আটকরা হলেন—উদয়পুর গ্রামের কবির মোল্লার স্ত্রী তানিয়া আক্তার (৩৭) এবং একই এলাকার মৃত খবির উদ্দিনের ছেলে মহিবুল্লাহ (৩০)।

বিস্তারিত...

আরাকান আর্মির হাতে আটক ৪২০ জেলেকে উদ্ধারে সরকারের হস্তক্ষেপ দাবি

সাগরে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক জেলেদের উদ্ধারে সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন নিখোঁজদের পরিবার। তাঁদের অভিযোগ, গত পাঁচ মাসে টেকনাফ ও সেন্ট মার্টিন এলাকার অন্তত ৪২০ জন জেলেকে বাংলাদেশের জলসীমা থেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। কিন্তু তাঁদের উদ্ধারে সরকার কার্যকর কোনো উদ্যোগ নেয়নি।

বিস্তারিত...

বাবার অসমাপ্ত উন্নয়নকাজ শেষ করতে চাই: শাহ্ রিয়াজুল হান্নান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী শাহ্ রিয়াজুল হান্নান বলেছেন, নির্বাচনে বিজয়ী হয়ে তাঁর বাবা সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য হান্নান শাহের রেখে যাওয়া স্বপ্ন ও অসমাপ্ত উন্নয়নকাজ বাস্তবায়ন করতে চান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে কাপাসিয়া উপজেলার চালা ওয়েলফেয়ার ক্লাব মাঠে ঘাগটিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিস্তারিত...

‘আমাকে ভোট দিলে আপনাদের বিয়ের ব্যবস্থা করব’

নির্বাচনী মাঠে যখন বড় বড় রাজনৈতিক প্রতিশ্রুতির ছড়াছড়ি, তখন একেবারেই ভিন্ন সুরে ভোট চাইছেন ঠাকুরগাঁও-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আশা মণি। উন্নয়ন কিংবা সংস্কারের প্রতিশ্রুতি নয়, বরং ভোটারদের জন্য ‘বিয়ের উপহার’ দেওয়ার ঘোষণা দিয়ে তিনি ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।

বিস্তারিত...

গুড়ের সঙ্গে উইন সেরেক্স পাচারকালে আটক ১

চুয়াডাঙ্গার জীবননগরে খেজুরের গুড়ের সঙ্গে ভারতীয় মাদকজাতীয় সিরাপ উইন সেরেক্স পাচারকালে মুকুল মিয়া (৩৫) নামের একজনকে আটক করেছে বিজিবি সদস্যরা।

বিস্তারিত...

কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন

বৃহস্পতিবার সন্ধ্যায় কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের উওরণ হল রুমে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন করা হয়েছে। এ সময় কুড়িগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথের সভাপতিত্বে কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনের বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের পক্ষে প্রতিনিধিরা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বিস্তারিত...

বাগেরহাটে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী শামীম আটক

এএসইউ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাগেরহাটে যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং একটি হত্যা মামলার আসামি শামীমকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর আনুমানিক ২টা থেকে ৪টা পর্যন্ত বাগেরহাট সদর উপজেলার নাগেরবাজার এলাকায় অভিযান পরিচালিত হয়।

বিস্তারিত...

জামিন ছাড়াই হত্যা মামলার তিন আসামি ছেড়ে দেয়ায় ডেপুটি জেলার বরখাস্ত

জামিন ছাড়াই ময়মনসিংহের কেন্দ্রীয় কারাগার থেকে হত্যা মামলার তিন আসামিকে ছেড়ে দেওয়া অভিযোগ উঠেছে । এ ঘটনায় কারাগারের ভেতরে ও বাইরে তোলপাড় সৃষ্টি হয়েছে। এতে কারা কর্তৃপক্ষের দায়িত্ব পালনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।

বিস্তারিত...

আচরণ বিধি লঙ্ঘন: চাঁদপুরে বিএনপি ও ইসলামী আন্দোলনের দুই প্রার্থীকে শো-কজ

নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. মমিনুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী পাটোয়ারিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বিস্তারিত...

বাগেরহাটে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে জনসভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২ (সদর-কচুয়া) আসনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

বাগেরহাট সুগন্ধি বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের ঐতিহ্যবাহী সুগন্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুইদিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

চাঁদপুর কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ৩৩ কয়েদি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে চাঁদপুর জেলা কারাগারে বন্দি ৩৩ জন কয়েদি পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। জেলায় পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য মোট ৪৬ হাজার ৪৩৬ জন ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তি এবং কারাবন্দি ভোটাররা অন্তর্ভুক্ত রয়েছেন।

বিস্তারিত...

চাঁদপুরে মেয়াদোত্তীর্ণ বোরহানি, বাসি খাবার সংরক্ষণ করায় জরিমানা

চাঁদপুর শহরের তালতলা এলাকায় মেয়াদোত্তীর্ণ বোরহানি ও বাসি খাবার বিক্রির জন্য সংরক্ষণ করায় প্রতিষ্ঠান মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪