| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে বিএনপির বিকল্প নেই : আবদুল আউয়াল মিন্টু

বর্তমান বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা, তা থেকে উত্তরণের জন্য এ মুহূর্তে দেশ পরিচালনায় একমাত্র বিএনপিকেই প্রয়োজন। দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে এবং দেশের অর্থনৈতিক ব্যবস্থার উন্নয়ন করতে বিএনপির কোনো বিকল্প নেই।

বিস্তারিত...

বাউফলে বিএনপির নির্বাচনী জনসভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কনকদিয়া স্যার সলিমুল্লাহ স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

বাউফলে প্রায় ২০০ বিএনপির নেতাকর্মীর জামায়াতে যোগদান

বাউফল সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কৃষকদলের সেক্রেটারি মজিবর হাওলাদার ও যুবদল নেতা মিরাজ মুন্সীর নেতৃত্বে অর্ধশতাধিক লোক বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

বিস্তারিত...

বাউফল ২ টি দোকান আগুনে পুড়ে ছাই

পটুয়াখালী বাউফলের কালাইয়া সদর রোডে দুটি দোকান আগুনে পুরে ভস্ম হয়ে গেছে। বুধবার দুপুর ১ টার দিকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে লেপ-তোষকের তুলার গোডাউনে আগুনের সূত্রপাতের ঘটনা ঘটে।

বিস্তারিত...

নারায়ণগঞ্জে গাজীপুর মহানগর যুবলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

নিষিদ্ধ সংগঠন যুবলীগের গাজীপুর মহানগর শাখার সহ-সভাপতি মো. মমিনকে (২৯) গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে ফতুল্লা মডেল থানার আওতাধীন ভূইগড় মাহমুদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানানো হয়। গ্রেপ্তার মো. মমিন (২৯) গাজীপুর মহানগর যুবলীগের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।

বিস্তারিত...

আবু সাইদ মুগ্ধরা প্রচলিত নিয়মে দেশ পরিচালনার জন্য জীবন দেন নাই : চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই বলেছেন, যে নীতি আদর্শের মাধ্যমে দেশ ৫২/৫৪ বছর চলেছে এর মাধ্যমে বাংলাদেশের মানুষের চাওয়া পাওয়া কিছুই বাস্তবায়ন হয় নাই। সাম্য মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য লাখ লাখ মানুষ জীবন দিলেও এর বিনিময়ে আমরা পাচবার চোরের দিক থেকে সারা বিশ্বে প্রথম হয়েছি।

বিস্তারিত...

দুধ দিয়ে গোসল করে ৩ শতাধিক কর্মীসহ বিএনপি নেতার জামায়াতে যোগদান

পটুয়াখালী-২ (বাউফল) আসনে দুধ দিয়ে গোসল করে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন বগা ইউনিয়ন মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত সভাপতি মো. জালাল। এ সময় তার সঙ্গে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় দুই শতাধিক নেতাকর্মীও জামায়াতে যোগ দেন।

বিস্তারিত...

কুষ্টিয়ায় প্রশাসনের বাধায় বন্ধ হলো বিএনপি প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সাংসদ সৈয়দ মেহেদী আহমেদ রুমির নির্বাচনী প্রচারণায় বিশাল মোটরসাইকেল বহর আটকে দিয়েছে প্রশাসন। বুধবার(২৮ জানুয়া‌রি) দুপুরে ওই আসনে কুমারখালী উপজেলার ছেঁউরিয়া দবির মোল্লা গেট এলাকায় এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।

বিস্তারিত...

দাগনভূঞা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

দাগনভূঞা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা বুধবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহীদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম সোহরাব আল হোসাইন, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন ভূঁইয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইফুর রহমান স্বপন, বিআরডিবি চেয়ারম্যান নজির আহাম্মদ, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, পল্লী বিদ্যুৎ ডিজিএম প্রকৌশলী জুয়েল দাশ ও ছাত্র প্রতিনিধি সাজ্জাদ হোসেন ফাহিম প্রমুখ।

বিস্তারিত...

কর্তৃপক্ষের আশ্বাসে ফরিদপুরে আদালতে ফিরলেন আইনজীবীরা

ফরিদপুরে আইনজীবীরা ‘কোর্ট বর্জন’ করায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রম বন্ধ হওয়ার পর বুধবার দুপুরে জেলার বিচার বিভাগ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর বিচার কার্যক্রম সচল হয়েছে। দুদিন ধরে মামলার শুনানি না হওয়ায় ভোগান্তিতে পড়েছিলেন বিচারপ্রার্থীরা।

বিস্তারিত...

নওগাঁয় পলিটেকনিক শিক্ষার্থীকে কুপিয়ে জখম

নওগাঁয় পূর্ববিরোধের জেরে এক পলিটেকনিক শিক্ষার্থীকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত শিক্ষার্থীর বাবা নওগাঁ সদর মডেল থানায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭–৮ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন।

বিস্তারিত...

মহেশপুর পৌরসভার রাস্তা দখল করে বাড়ি নির্মাণ

ঝিনাইদহের মহেশপুর পৌরসভার সরকারি রাস্তা দখল করে পাকা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। আর এ ঘটনার পেছনে নির্বাহী প্রকৌশলী মো. সোহেল রানার হাত রয়েছে বলে জানিয়েছে একাধিক সূত্র।

বিস্তারিত...

তারেক রহমানকে গাড়ি থেকে নেমে দেশকে চিনতে বললেন আসিফ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেছেন, “তারা নাকি ক্ষমতায় গেলে কুমিল্লায় ইপিজেড করবেন, অথচ কুমিল্লায় ২০০০ সাল থেকেই ইপিজেড রয়েছে—সেটাই তিনি জানেন না।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪