দীর্ঘ দুই দশক পর রংপুরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আসছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল সাঢ়ে ৪টায় কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনে ইসলামিক ফ্রন্ট মনোনীত প্রার্থী ও ইসলামি বক্তা মো. গিয়াস উদ্দিন (তাহেরী) তার নির্বাচনী প্রচারণায় বাধা ও হত্যার হুমকির অভিযোগ করেছেন।
ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামি অসাধু কারা সদস্যদের সহায়তায় পালিয়ে গেছে বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ১৪ ময়মনসিংহ সদর দপ্তরের অধিনায়ক নয়মুল হাসান।
মাগুরার শালিখা উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ বিএনপি ও যুবদলের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, জনগণের জন্য ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতির চেয়ে চাঁদাবাজি, সন্ত্রাস ও নিপীড়ন থেকে বাঁচার জন্য একটি নিরাপত্তা কার্ড এখন সময়ের সবচেয়ে বড় দাবি।
প্রাপ্য সার্ভিস বেনিফিট পরিশোধের দাবিতে রাজধানীর বিমানবন্দর-মহাখালী রুটের আউটগোইং সড়ক অবরোধ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। বনানীর চেয়ারম্যানবাড়ী এলাকায় অবস্থিত ‘মাসুদ অ্যাপারেলস লিমিটেড’-এর শ্রমিকরা শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে সড়কে অবস্থান নিয়ে এ কর্মসূচি শুরু করেন।
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, সাড়ে ১৫ বছরের দুঃশাসনের স্মৃতি স্মরণ করিয়ে দিয়ে বলা হয়, আমরা ইনসাফ কায়েম করতে চাই এবং দুঃশাসনমুক্ত বাংলাদেশ চাই। সেই দুঃশাসন যেন ফিরে না আসে, সেজন্য আগামী ১২ তারিখ সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় র্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় ইলেকট্রিক ডেটোনেটর ও পাওয়ার জেলের একটি চালান উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় এ অভিযান চালানো হয়।
নরসিংদীর বেলাবো উপজেলায় নিখোঁজের তিন দিন পর আজিমুল কাদের ভূঁইয়া (৪০) নামের এক সাবেক ছাত্রলীগ নেতার বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার
বিএনপির কেন্দ্রীয় নেতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর সদর ও নলডাঙ্গা ২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) লক্ষ্মীপুরে এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থীদের পক্ষে এই জনসভা গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হচ্ছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে যশোর-১ (শার্শা) আসনে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। সীমান্তবর্তী এই গুরুত্বপূর্ণ আসনে মূল লড়াইয়ে মুখোমুখি হচ্ছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর দুই শক্তিশালী ও অপরাজিত প্রার্থী। আওয়ামী লীগের কার্যত অনুপস্থিতিতে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা সীমিত হয়ে পড়েছে এই দুই দলের মধ্যেই। ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত যশোর-১ আসনে মোট ভোটার ৩ লাখ ১১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৫ হাজার ৮০৭ জন, নারী ভোটার ১ লাখ ৫৫ হাজার ৮২৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন। দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল এই আসনের অন্তর্ভুক্ত হওয়ায় রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে আসনটির গুরুত্ব সবসময়ই বেশি। ইতিহাস বলছে, ১২টি সংসদ নির্বাচনে এ আসনে আওয়ামী লীগ ৭ বার, বিএনপি ৩ বার এবং স্বতন্ত্র ও জামায়াত একবার করে বিজয়ী হয়েছে। তবে হাসিনা সরকারের পতনের পর রাজনীতির দৃশ্যপটে বড় পরিবর্তন এসেছে। দীর্ঘদিন কোণঠাসা থাকা বিএনপি ও জামায়াতে ইসলামী আবার মাঠে সক্রিয় হয়ে উঠেছে।
দীর্ঘ ১৯ বছর পর নিজের পৈতৃক জেলা বগুড়ার মানুষের সামনে দাঁড়িয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আজ এই মুহূর্তে আপনাদের কিছু দেওয়ার নেই আমার। আজ আপনাদের কাছে শুধু চাইবার আছে। নিজের ঘরের মানুষের কাছে এমন আবেগঘন কণ্ঠে আকুতি জানান তিনি। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে নওগাঁর জনসভা শেষ করে প্রায় মধ্যরাতে বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে পৌঁছান তারেক রহমান। ঘড়ির কাঁটা মধ্যরাত ছুঁইছুঁই করলেও সময়ের বাধা উপেক্ষা করে প্রিয় নেতাকে একনজর দেখার জন্য মাঠ ও আশপাশের এলাকায় আগেই জমায়েত হন হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ। স্লোগান আর করতালিতে পুরো এলাকা পরিণত হয় এক বিশাল জনসমুদ্রে।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা ভোটের দিন কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, ‘আমার একটা হাঁসও যেন কোনো শিয়ালের বাচ্চা চুরি করতে না পারে’। নির্বাচনে কারচুপির আশঙ্কা তুলে ধরে তিনি ভোটারদের সতর্ক ও সক্রিয় থাকার অনুরোধ জানান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় বিজয়নগর উপজেলার চান্দুরা ডাকবাংলো মাঠে আয়োজিত এক নির্বাচনি পথসভায় এসব কথা বলেন রুমিন ফারহানা। বিএনপি থেকে বহিষ্কৃত এই আলোচিত নেত্রী এবারের নির্বাচনে হাঁস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর জেলার ছয়টি সংসদীয় আসনে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে ৩৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত, আইনশৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের নিরাপদে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতেই এই মোতায়েন বলে জানিয়েছে বিজিবি কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে দিনাজপুরে বিজিবি মোতায়েন ও বেস ক্যাম্প স্থাপন বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান দিনাজপুর-৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মুহিত।