যশোর-১ (শার্শা) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসনকে ঘিরে রাজনীতির মাঠে বাড়ছে উত্তাপ। ভোটের মাঠে দুই অপরাজিত প্রার্থীর লড়াইকে কেন্দ্র করে সীমান্ত জনপদ শার্শা উপজেলায় চলছে ব্যাপক আলোচনা।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সদস্যদের সঙ্গে জেলা প্রশাসকের একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ঝিনাইগাতীতে নির্বাচনের ইশতেহার ঘোষণা কেন্দ্র করে সংগঠিত সংঘর্ষের ঘটনায় নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের (৪২) বাড়িতে চলছে শোকের মাতম। মাতৃহীন রেজাউলের বয়োবৃদ্ধ বাবা মাওলানা আব্দুল আজিজ নির্বাক দৃষ্টিতে ছেলের কবরের দিকে তাকিয়ে ছিলেন। যেন চোখের জল শুকিয়ে গেছে।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার সাধুখালী গ্রামে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম বন্দর বেসরকারিকরণের উদ্যোগ বাতিল না করা হলে শনিবার (৩১ জানুয়ারি) বন্দরের অপারেশনাল কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল।
নড়াইল জেলা কারাগারে পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করেছেন ৩৩ জন কয়েদি। তবে যাচাই শেষে এবারে নড়াইলে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করবেন মোট ২৯ জন কয়েদি।
বাগেরহাটের চিতলমারী উপজেলায় বিএনপির সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে প্রতিপক্ষের বাধা ও মারপিটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন।
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথবাহিনীর অভিযানে তানিয়া আক্তার (৩৭) ও মহিবুল্লাহ (৩০) নামে এক নারী ও এক পুরুষকে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে।
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল থেকে রাস্তাঘাটে মানুষের উপস্থিতি কম এবং উপজেলার বাজারের বেশিরভাগ দোকানপাট বন্ধ রয়েছে।
নারায়ণগঞ্জে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত হতে যাচ্ছে জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট “আরপিএসইউ ব্রাদার্স লীগ” (Brothers League) সিজন-৬।
নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ শাহজাহানের সমর্থনে সুবর্ণচরে নির্বাচনী জনসভায় প্রধান বক্তা হিসেবে অংশগ্রহণ করেছেন জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
বাগেরহাটের চিতলমারী উপজেলায় বিএনপির উপজেলা সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বাধা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন।
২০০১ সালের নির্বাচনে, মা-বোনেরা ডিম, মুরগি ও সবজি বিক্রি করে জমানো টাকার মালা বানিয়ে আমাকে নির্বাচিত করেছেন। আমি সেই আমানতের প্রতি শ্রদ্ধাশীল থেকে আপনাদের জন্য কাজ করার চেষ্টা করেছি। আমি আমার বাপ-দাদার জমি বিক্রি করে রাজনীতি করি। ঢাকায় যে গাড়িতে চলাফেরা করি, সেটি ২০ বছর আগের। আর আজ যে গাড়িতে চড়ে এসেছি, তা আমার নয়, এক সমর্থকের।
রংপুর বিভাগীয় পূজা উদযাপন ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক বগুড়ার চেলোপাড়ার বিজয় পান্ডে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের সদস্য হিসেবে যোগদান করেছেন। ক্লাবের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তিনি ক্লাবের ১৪৫তম সদস্য হয়েছেন।