| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

আয়বর্ধক প্রকল্পের মাধ্যমে স্বনির্ভর করা হবে চসিককে: মেয়র ডা. শাহাদাত

শপিং কমপ্লেক্স, আবাসন প্রকল্পসহ বিভিন্ন আয়বর্ধক প্রকল্পের মাধ্যমে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে (চসিক) আর্থিকভাবে স্বনির্ভর করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

বিস্তারিত...

মোংলায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

বাগেরহাটের মোংলা রেলস্টেশন এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে বাবুল শেখ (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে মোংলা ইপিজেড সংলগ্ন এলাকায় বেনাপোল থেকে মোংলার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি ট্রেনের নিচে কাটা পড়েন তিনি।

বিস্তারিত...

একটি পক্ষ জুলাই স্বীকার করতে চান না এটা লজ্জার: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যাদের ত্যাগের কারণে অনেকের জেল থেকে মুক্তি, দেশে ফিরে আসা, নির্বাচন করা এবং দেশ শাসনের স্বপ্ন দেখা সম্ভব হয়েছে, আজ তাদেরকেই অবজ্ঞা করা হচ্ছে—এটি লজ্জাজনক। যিনি উপকারের স্বীকৃতি দেন না, কৃতজ্ঞতা প্রকাশ করেন না, তিনি ভালো মানুষ হতে পারেন না। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর শহরের আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াত আয়োজিত ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিস্তারিত...

শেরপুরে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শেরপুর জেলা শহরের একটি ভাড়া বাসা থেকে শাহিনুল ইসলাম (৪০) নামের এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি শেরপুর সদর থানায় সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন। তার বিপি নম্বর ৮৫০৫১০৪০০৪। বুধবার (২৯ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে শহরের গৃদ্দানারায়নপুর এলাকার ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শাহিনুল ইসলাম জামালপুর সদর উপজেলার টেবিরচর গ্রামের মৃত শামসুল হকের ছেলে।

বিস্তারিত...

আবরার ফাহাদ হত্যাকাণ্ডে শিবির নেতাও জড়িত ছিল: আবিদুল ইসলাম

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডে একজন শিবিরের নেতাও জড়িত ছিলেন। ৫ আগস্ট পরবর্তী সময়ে জামায়াত-শিবিরের আইনজীবী তাকে বাঁচানোর জন্য লড়াইয়ে নেমেছিলেন বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান। শুক্রবার (৩০ জানুয়ারি) কুষ্টিয়ার কয়া ইউনিয়নে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে তিনি এ মন্তব্য করেন।

বিস্তারিত...

সৈয়দপুরে অবাঙালি ভোটার টানতে ব্যতিক্রমী প্রচারণা

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে নীলফামারী-৪ (সৈয়দপুর) আসনে ভোট প্রার্থনায় দেখা গেছে ব্যতিক্রমী উদ্যোগ। শহরের বিভিন্ন এলাকায় বাংলার পাশাপাশি উর্দু ভাষায়ও মাইকিং করে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। মাইকিংয়ে ভোট প্রার্থনার পাশাপাশি উর্দু ভাষায় গান ও গজলও পরিবেশন করা হচ্ছে। সৈয়দপুর শহরে বসবাসকারী সংখ্যাগরিষ্ঠ উর্দুভাষী (বিহারি) ভোটারদের আকৃষ্ট করতেই এ ধরনের প্রচারণা চালানো হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিষয়টি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

বিস্তারিত...

কুষ্টিয়ায় বাসচাপায় এক বৃদ্ধার মৃত্যু

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বাসচাপায় আমেনা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বিস্তারিত...

নোয়াখালীতে বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত অন্তত ১০

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ফেরি উদ্বোধনকে কেন্দ্র করে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের

বিস্তারিত...

চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

চট্টগ্রামের লোহাগাড়া ও পটিয়া উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) ও বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ইরফানুল ইসলাম চুহিম (২২), সাকিব (৩৯) ও মো: আলী (৩৫)।

বিস্তারিত...

‘জান্নাতের টিকিট দেওয়া দলের এখন ভোট কেনা লাগে কেন?’

বরগুনা-২ (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসনের বিএনপি প্রার্থী নুরুল ইসলাম মণি বলেছেন, ‘জামায়াত দাবি করে তারা মারা গেলে জান্নাত দিতে পারবে, অথচ এখন তাদের টাকা দিয়ে ভোট কিনতে হচ্ছে! জান্নাতের টিকিট দেওয়া দলের এখন ভোট কেনা লাগে কেন?’ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় জেলার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় নুরুল ইসলাম এ কথা বলেন।

বিস্তারিত...

চট্টগ্রাম বন্দরে বিক্ষোভ: কর্মকর্তা-কর্মচারীদের শাস্তিমূলক ব্যবস্থার হুঁশিয়ারি

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) সংক্রান্ত উচ্চ আদালতের রায়কে কেন্দ্র করে বন্দর এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় কঠোর অবস্থান নিয়েছে।

বিস্তারিত...

‘আমরা ঐক্যবদ্ধ ৬৪ জেলার বঙ্গবন্ধু সৈনিক’ টেলিগ্রাম পেইজের এডমিন গ্রেপ্তার

চাঁদপুরের শাহরাস্তি থেকে ‘আমরা ঐক্যবদ্ধ ৬৪ জেলার বঙ্গবন্ধু সৈনিক’ টেলিগ্রাম ও ফেসবুক পেইজের এডমিন জাহাঙ্গীর হোসেন তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে জেলা গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে শাহরাস্তি থানা পুলিশ ও চিতোষী পুলিশ ফাঁড়ির কর্মকর্তারা তাকে আটক করেন।

বিস্তারিত...

সংসদ নির্বাচন ঘিরে:১৪ প্লাটুন বিজিবি মোতায়েন গাজীপুরে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে গাজীপুরের বিভিন্ন উপজেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়ন করা হয়েছে।

বিস্তারিত...

সাভারে আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

সাভারের বিরুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লোহার তৈরি ২টি দা, ১টি ছুরি, ১টি চাইনিজ কুড়াল, ৩টি সুইচ গিয়ার ছুরি সহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪