নরসিংদীতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিএসটিআইয়ের লাইসেন্সবিহীন খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির অভিযোগে একটি বেকারিকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের কালীবাড়ী বাজার সংলগ্ন ঐতিহ্যবাহী পান হাটি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ জুন) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নোয়াখালীর সেনবাগে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে মাদক কারবারিদের হামলায় আরাফাত হোসেন ফাহিম (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। পুলিশ প্রধান অভিযুক্ত হারুন মিয়াকে গ্রেপ্তার করেছে।
যশোরের অভয়নগরে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে অভয়নগরের মহাকাল পাইলট স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
গাজীপুরের কাপাসিয়ায় এক শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে (১৪) ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বৃহস্পতিবার (১১ জুন) কাপাসিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে অভিযুক্ত আমজাদ দরজীকে গ্রেপ্তার করেছে কাপাসিয়া থানা পুলিশ। গত ২৭ মে সকালে উপজেলার কান্দানিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
মাগুরার শালিখা উপজেলায় চুরির অভিযোগে সংঘবদ্ধ চোরচক্রের তিন সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। বুধবার সকালে উপজেলার শতপাড়া গ্রাম থেকে একটি ছাগল চুরি করে পিকআপযোগে পালানোর সময় ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়। পরে স্থানীয়রা তাদের পুলিশের কাছে সোপর্দ করেন। যাচাই-বাছাই শেষে বৃহস্পতিবার (১১ জুন) সকালে আদালতে পাঠানো হয়েছে।
নওগাঁর মহাদেবপুর উপজেলা বিএনপির এক নেতার বিরুদ্ধে হাসিনা বেগম নামে এক গৃহবধূর জমি দখল, নির্যাতন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। একই সঙ্গে স্থানীয় আরও কয়েকজনের জমি ও পুকুর দখল, নির্যাতন এবং প্রভাব খাটানোর অভিযোগ তুলে মানববন্ধন করেছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।
দীর্ঘ ৫৮ দিনের সামুদ্রিক মাছ আহরণে সরকারি নিষেধাজ্ঞা শেষ হওয়ায় নতুন উদ্যমে সাগরে ফিরতে শুরু করেছেন উপকূলীয় অঞ্চলের জেলেরা। শুক্রবার (১২ জুন) ভোর থেকে ইলিশসহ বিভিন্ন সামুদ্রিক মাছের আশায় শত শত ট্রলার বঙ্গোপসাগরের উদ্দেশে যাত্রা করবে। তবে মাছের প্রাচুর্যের প্রত্যাশার পাশাপাশি বৈরী আবহাওয়া ও দস্যু আতঙ্কও তাদের সঙ্গী হয়ে রয়েছে।
বাগেরহাটের বারুইপাড়া ইউনিয়নে কৃষকদল নেতা বাদল মোড়লের হত্যাকাণ্ড এবং পরবর্তী সময়ে বারুইপাড়া বাজারে জামায়াত ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যালয়সহ নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক (রাহাদ)।
মাগুরার শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে ১৮ জন অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাদের সম্মাননা জানানো হয়।
নাটোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক শিশুর মাকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের প্রধান ফটকের সামনে ভুক্তভোগীর পরিবার, এলাকাবাসী এবং হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনরা এ কর্মসূচি পালন করেন।
নরসিংদীর রায়পুরায় মাদকবিরোধী অভিযানে আরিফ (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে প্রশাসন। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে উপজেলার পৌর এলাকার শ্রীরামপুর উত্তরপাড়া এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহায়তায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়।
ময়মনসিংহের তারাকান্দা উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিবেশ দূষণ রোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের লক্ষ্যে পরিবেশবান্ধব ডাস্টবিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) উপজেলা পরিষদের ২০২৫-২০২৬ অর্থবছরের এডিপি তহবিলের অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে এসব ডাস্টবিন বিতরণ করা হয়।
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় র্যাবের অভিযানে তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৩৫ পিস ইয়াবা ও ১৬ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে ফুটবলপ্রেমীদের উন্মাদনার মধ্যে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় দেখা গেছে এক ব্যতিক্রমী উদ্যোগ। পরিবহন ব্যবসায়ী ও ‘মাকসিম ট্রাভেলস’-এর স্বত্বাধিকারী গোলাম কিবরিয়া মাকসিম নিজের প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসার প্রকাশ ঘটাতে পুরো একটি যাত্রীবাহী বাসকে আর্জেন্টিনার রঙে সাজিয়েছেন।