| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

গাজীপুরে ঝুটের গুদামে আগুন, সাড়ে ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় ঝুটের গুদামে লাগা ভয়াবহ আগুন প্রায় সাড়ে তিন ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের টানা অভিযানে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে কোনাবাড়ীর দেউলিয়া বাড়ি এলাকায় একটি ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়।

বিস্তারিত...

ছিনতাইয়ের সময় দেশীয় অস্ত্রসহ দুই যুবক আটক

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাইচেষ্টার সময় দুই যুবককে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের গণপিটুনি দিয়ে পুলিশে হস্তান্তর করে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে উপজেলার কাজিয়ারা এলাকায় এই ঘটনা ঘটে।

বিস্তারিত...

চাঁদপুরে মোটরসাইকেলের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের বাগড়া বাজার এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় মুজিব মাল (৪২) নামে বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮জানুয়ারি) দুপুর ১টার দিকে চাঁদপুর-রায়পুর সড়কের বাগড়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মুজিব মাল ইউনিয়নের সোবহানপুর গ্রামের মাল বাড়ির মুনাফ মালের ছেলে। পেশায় তিনি ক্ষুদ্র ব্যবসায়ী এবং

বিস্তারিত...

মাগুরায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ: ‘বৈষম্যবিরোধী’ ছাত্র আন্দোলনের দুই সাবেক নেতা গ্রেপ্তার

মাগুরার মহম্মদপুর উপজেলায় ইন্টারনেটে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজনকে কারাগারে পাঠানো হয়েছে।

বিস্তারিত...

নির্বাচন করতে পারবেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না। ঋণখেলাপির তালিকা থেকে তার নাম বাদ দিতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত।

বিস্তারিত...

বাগেরহাটে বাঁধনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বাগেরহাটে তীব্র শীতের প্রকোপে অসহায় ও দুঃস্থ মানুষের কষ্ট লাঘবে শীতবস্ত্র বিতরণ করেছে বাঁধন মানব উন্নয়ন সংস্থা। জেলা প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে বাগেরহাট শহরের দশানী এলাকায় অবস্থিত বাঁধনের কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

ভোটারদের উদ্বুদ্ধকরণে গণভোটের গাড়ি ভাঙ্গায়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের ভোটাধিকার প্রয়োগের নিয়মনীতি এবং সাধারণ ভোটারদের ভোট প্রদানে উদ্বুদ্ধ করার লক্ষ্যে গণভোটের গাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গায় অবস্থান করছে।

বিস্তারিত...

বেনাপোলে ছাত্রদলের রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

যশোরের শার্শা উপজেলার বেনাপোল পৌর এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে রাজনৈতিক সচেতনতা ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

খাগড়াছড়িতে শীতে অসহায়দের মাঝে বিজিবির কম্বল বিতরণ

খাগড়াছড়ির গুইমারাতে কনকনে শীতে অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), শহীদ মামুনুর রহমান বিজিবি হাসপাতাল ও সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সিপকস)।

বিস্তারিত...

সন্ত্রাসী বালুখেকোদের কবলে দৌলতপুরের পদ্মা নদী

কুষ্টিয়ার দৌলতপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সন্ত্রাসী পাহারায় পদ্মা নদী থেকে অবাধে তোলা হচ্ছে বালু। ফলে প্রতিনিয়ত ভাঙনের শিকার হচ্ছে ফসলি জমি ও বসতবাড়ি। হাইকোর্ট, পরিবেশ অধিদপ্তর ও বিআইডব্লিউটিএর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও উপজেলার মরিচা ইউনিয়নের চৌদ্দহাজার মৌজা ও ফিলিপনগর ইউনিয়নের একটি অংশের পদ্মা নদীতে প্রকাশ্যেই চলছে অবৈধ বালু উত্তোলন।

বিস্তারিত...

বেদখলকৃত জমি উদ্ধারে মাঠে নেমেছে নড়াইল জেলা পরিষদ

দীর্ঘদিন যাবৎ বেদখলে থাকা জমি নিজ দখলে নিতে মাঠে নেমেছে নড়াইল জেলা পরিষদ। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ একটি প্রতিনিধি দল নড়াইলের পুরাতন বাস টার্মিনাল এলাকা পরিদর্শন করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলা পরিষদ দেশের একটি প্রাচীনতম সরকারি প্রতিষ্ঠান।

বিস্তারিত...

শেরপুর নালিতাবাড়ীতে ধর্ষণ মামলার পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার

শেরপুরের নালিতাবাড়ীতে এক ধর্ষণ মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ধৃত যুবকের নাম জাহিদুল ইসলাম (২৪)। তিনি ধর্ষণের ঘটনায় দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

বিস্তারিত...

গাজীপুরে এনসিপির নেতাকে লক্ষ্য করে গুলি, মোটরসাইকেল ছিনতাই

গাজীপুরে এনসিপির এক নেতাকে লক্ষ্য করে গুলি চালিয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। তবে সৌভাগ্যক্রমে ওই নেতার শরীরে গুলি লাগেনি। তিনি এনসিপির গাজীপুর মহানগর কমিটির সদস্য হাবিব চৌধুরী।

বিস্তারিত...

হাদির হত্যার বিচার দাবিতে লক্ষ্মীপুরে সড়কে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

হাদির হত্যার দ্রুত বিচার ও দোষীদের শাস্তির দাবিতে লক্ষ্মীপুরে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। জেলা শহরের ঝুমুর বিজয় চত্বরে অনুষ্ঠিত এই কর্মসূচিতে শিক্ষার্থীরা ব্যানার, ফেস্টুন এবং হাতে লেখা প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন।

বিস্তারিত...

শেরপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা

শেরপুর জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত করতে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শেরপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ২০২৫ সালের নভেম্বর ও ডিসেম্বর মাসের অপরাধ পর্যালোচনা নিয়ে এই সভা আয়োজন করা হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪