চুয়াডাঙ্গা জেলায় টানা দুই সপ্তাহ ধরে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। প্রতিদিনই তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস।
নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মঞ্জুর এলাহীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার দুপুরে তাকে মির্জাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে গ্রেফতার করা হয়।
বাংলাদেশের বিদ্যুৎ খাতে দ্বিতীয়বারের মতো ইতিহাস সৃষ্টি করেছে রামপালের মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট। বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল) পরিচালিত এই বিদ্যুৎকেন্দ্র ২০২৫ সালের ডিসেম্বর মাসে ৬৪০ মিলিয়ন ইউনিট (এমইউ) বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সর্বোচ্চ সরবরাহকারী কেন্দ্রের স্বীকৃতি পেয়েছে।
বাড়ি থেকে বেড়িয়ে ওরশে যাওয়ার পথে ভ্যান গাড়ির চাকায় কাপড় জড়িয়ে প্রাণ হারালেন বৃদ্ধ আইয়ুব আলী ব্যাপারী( ৭৫)। ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের ছোট পাল্লা গ্রামের বাসিন্দা আইয়ুব আলী। গতকাল মঙ্গলবার বিকেলে সদরপুরের চন্দ্রপাড়া সড়কে ভ্যান গাড়িতে আহত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
মনোনয়নপত্র যাচাই-বাছাইকে কেন্দ্র করে সিলেটে সৃষ্ট পক্ষপাত ও ঘুস লেনদেনের অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার আলম। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ১০ কোটি টাকা তো দূরের কথা, ১০ হাজার কোটি টাকা দিয়েও আমাকে কেউ কিনতে পারবে না। যদি এক টাকার ঘুসের প্রমাণ আসে, সঙ্গে সঙ্গে চাকরি ছেড়ে দেবো।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় সেনাবাহিনী এক যুবককে আটক করেছে, যিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অস্ত্র হাতে ছবি দিয়ে ভাইরাল হয়েছেন। আটক যুবকের নাম শওকত আলী, চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের চারাবটতল এলাকার গোল বক্সের ছেলে।
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মানদী ও নদীর তীরবর্তী এলাকায় অবৈধ বালু উত্তোলন রোধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে ৪ নং গাজিরটেক ইউনিয়নের নতুন দোকান সংলগ্ন জয়দেব সরকারের ডাঙ্গী এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জায়েদ হোসাইন মোবাইল কোর্ট পরিচালনা করেন।
ঘুস নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েছেন যশোর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে দুর্নীতি দমন কমিশন (দুদক) যশোর সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অভিযান চালিয়ে তার কক্ষে ১ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করে তাকে আটক করে।
গোপালগঞ্জে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পদত্যাগের ধারা অব্যাহত রয়েছে। গত ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর থেকে জেলায় অন্তত তিন শতাধিক নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। প্রায় প্রতিদিনই কোনো না কোনো ইউনিয়নের নেতাকর্মীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে দল ছাড়ার ঘোষণা দিচ্ছেন।
মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের উথলি গ্রামে গরুচোর সন্দেহে গণপিটুনির ঘটনা ঘটেছে, যার ফলে আকিদুল ইসলাম খুদে (৫৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি কাঞ্চনপুর ফকিরপাড়া গ্রামের শহর আলীর ছেলে। নিহতের স্ত্রী হাফিজা বেগম জানান, আকিদুল কাঁচামাল ব্যবসায়ী ছিলেন এবং ঢাকায় কাজ শেষে রাতে বাড়ি ফিরছিলেন।
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় শীতার্ত ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে কম্বল বিতরণ করেছে নড়িয়া উপজেলা প্রেসক্লাব। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১০টায় প্রেসক্লাব চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকার অসহায় ও দরিদ্র মানুষদের মাঝে কম্বল তুলে দেওয়া হয়। শীতের তীব্রতা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান।
সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী ওয়াল্ড হ্যারিটেজ সাইডের ডিমেরচর এলাকায় ফাঁদে আটক হরিণসহ এক শিকারীকে আটক করেছে বনরক্ষীরা। বুধবার দুপুরে এক শিকারীকে আটক করা হয়। এসময়ে অন্য দুই হরিণ শিকারী সুন্দরবনের গহীন অরণ্যে পালিয়েয়ে যায়। আটক হরিণ শিকারীর আ. হাকিমের (৪০) বাড়ী বরগুনার পাথরঘাটা উপজেলার বড়ইতলা গ্রামে।
টাঙ্গাইলের কালিহাতীতে সাবেক প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন Cebu খালেদা জিয়া'র মৃত্যুতে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বেনাপোল বন্দরে এক বিশাল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার(৭ জানুয়ারী) বেলা ১,৩০ টার দিকে বেনাপোল স্থলবন্দর ৩ নং গেইট সম্মুখে বেনাপোল-যশোর মহাসড়কে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং ৮৯১ ও ৯২৫)-এর আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
নাটোর সদর উপজেলার ছাতনী ইউনিয়নের পন্ডিতগ্রাম গ্রামে একটি আম বাগান থেকে জুয়েল রানা (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।