চরভদ্রাসন উপজেলার পদ্মানদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে উত্তোলন কাজে ব্যবহৃত সরঞ্জাম ধ্বংস ও জব্দ করেছে মোবাইল কোর্ট। এছাড়া একটি সশরীরে ২০০০ (দুই হাজার) টাকা জরিমানা আদায় করে মামলা নিষ্পত্তি করা হয়েছে।
দরপত্র দাখিলে বাধা, পেশাদার হাট ব্যবসায়ীদের দূরে ঠেলে দিয়ে খাস আদায়ের নামে ঝিনাইদহ জেলার ৪৬টি হাটবাজার থেকে কোটি কোটি টাকা লুটপাটের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, রাজনৈতিক প্রভাবশালী একটি চক্র সরকারি বিধি উপেক্ষা করে নামমাত্র টাকা সরকারি কোষাগারে জমা দিয়ে বাকি অর্থ নিজেদের পকেটে তুলছে। ফলে এক বছরেরও বেশি সময় ধরে সরকার বিপুল অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ঘোষেরহাটে যাত্রীবাহী আইদি বাসের ধাক্কায় রাহেলা আক্তার শান্তা (১৭) নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
ঘুস লেনদেনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) হাতে আটক যশোর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে উদ্ধার করা ঘুষের টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার আদেশও দেওয়া হয়েছে।
লক্ষ্মীপুর সদর উপজেলার বটতলী থেকে দত্তপাড়া পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার সড়ক সংস্কারের নামে ভয়াবহ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। নিম্নমানের কাজের প্রতিবাদে ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সবে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা ও প্রচারণা শুরুর এখনো বেশ দেরি। কিন্তু এরই মধ্যে প্রতিদ্বন্দ্বীদের ঠেকাতে মাঠে নেমেছেন প্রার্থীরা।
লক্ষ্মীপুর সদর উপজেলার বটতলী থেকে দত্তপাড়া পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার সড়ক সংস্কারের নামে হরিলুটের অভিযোগ এনে ঝাড়ুমিছিল করেছে স্থানীয়রা। এ সময় তারা দীর্ঘক্ষণ ঢাকা–লক্ষ্মীপুর মহাসড়ক অবরোধ করে রাখে।
ময়মনসিংহের ভালুকা উপজেলার পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাসকে হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় নেতৃত্ব দেওয়া এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৭ জানুয়ারি) বিকালে ঢাকার ডেমরা থানার সারুলিয়া এলাকা থেকে ২৫ বছর বয়সী ইয়াছিন আরাফাতকে আটক করা হয়েছে। তিনি ভালুকার দক্ষিণ হবিরবাড়ি এলাকার গাজী মিয়ার ছেলে।
চাঁদপুরের হাজীগঞ্জে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে একটি অটোরিকশায় আগুন লেগে ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা–কুতুবপুর এলাকায় একটি পুকুর থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত লাশের গায়ে কোনো জামাকাপড় ছিল না বলে জানিয়েছে পুলিশ। বুধবার (৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুরের দৌলতপুর মসজিদ সংলগ্ন একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
চাঁদপুরে মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী এমভি কর্ণফুলি-১৫ নামে যাত্রীবাহী লঞ্চ থেকে ৭ হাজার কেজি (৭ মেট্রিক টন) জাটকা জব্দ করা হয়েছে।
কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার (৭ জানুয়ারি) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে ৩টি অবৈধ স্থায়ী চিমনির ইটভাটাকে ৮ লাখ টাকা জরিমানা করা হয়।
ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্তবর্তী জেলা ফেনী। জেলার সীমান্তবর্তী তিনটি উপজেলা—পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া। সীমান্তবর্তী গ্রামগুলোতে দীর্ঘদিন ধরে অবাধে ব্যবহার হচ্ছে ভারতীয় বিভিন্ন মোবাইল ফোন কোম্পানির সিমকার্ড।
শরীয়তপুরের জাজিরায় বসতঘরে ককটেল তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণে সোহান বেপারী নামে এক যুবক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীর কান্দি গ্রামে।
চুয়াডাঙ্গা জেলায় টানা দুই সপ্তাহ ধরে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। প্রতিদিনই তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস।