| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ আটক ৩

নওগাঁর বদলগাছীতে একটি ছাগল চুরি করে অটোরিকশাযোগে পালানোর সময় স্থানীয় জনতার তৎপরতায় স্বামী-স্ত্রীসহ তিনজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া ছাগল ও ব্যবহৃত অটোরিকশাটি উদ্ধার করা হয়।

বিস্তারিত...

ফিল্মিষ্টাইলে পুলিশকে হামলা করে আসামি নিয়ে পালাল সহযোগীরা

ঢাকার সাভারে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে আটকের পর দুই পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। হামলাকারীরা পুলিশের ওপর চড়াও হয়ে মারধর ও ইটপাটকেল নিক্ষেপ করে আটক রফিকুল ইসলামকে নিয়ে পালিয়ে যায়।

বিস্তারিত...

ব্রাজিলের পতাকার কারণেই মৃত্যু হল কিশোরের

মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সাল (১৮) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যা সাড়ে ৬ দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

মেঘনায় গোসল করতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়েনে মেঘনা নদীতে গোসল করতে গিয়ে বজ্রপাতে মো. সোহাগ (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও একজন আহত হয়েছেন।

বিস্তারিত...

রাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু

রাঙামাটিতে কাপ্তাই হ্রদে সাঁতার কাটতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) বিকেলে শহরের বন্দুকভাঙ্গা বালুরচর এলাকায় এই ঘটনা ঘটে।

বিস্তারিত...

নাসিকের বর্জ্যের ট্রাকের নিচে চাপা পড়ে ছাত্রদল-যুবদল নেতার মৃত্যু

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) বর্জ্যবাহী ট্রাকের নিচে চাপা পড়ে মোটর সাইকেল আরোহী ছাত্রদল ও যুবদল নেতা মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যা ছয়টার দিকে জালকুড়ি দশপাইপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।

বিস্তারিত...

জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত

জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় বন্যা আশ্রয়কেন্দ্রের পাইলিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকরাম হোসেন (২৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বিস্তারিত...

সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জব্বারকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা বিএনপি। একই সঙ্গে অভিযোগের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার সকল সাংগঠনিক দায়িত্ব ও পদ স্থগিত রাখা হয়েছে।

বিস্তারিত...

জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

নাশকতার অভিযোগে পৃথক অভিযানে জামালপুরের দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার ভোররাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিস্তারিত...

নড়াইলে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ভ্যানচালক গ্রেপ্তার

নড়াইলের লোহাগড়া উপজেলায় ভ্যানে বাড়ি ফেরার পথে এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এক ভ্যানচালকের বিরুদ্ধে। এ ঘটনায় আজ মঙ্গলবার (৯ জুন) সকালে ভুক্তভোগী শিক্ষার্থীর পিতার করা মামলার পর অভিযুক্তকে গ্রেপ্তার করে লোহাগড়া থানা পুলিশ।

বিস্তারিত...

জামালপুরে ৩ মাদক ব্যবসায়ী ও ৩ জুয়াড়ি আটক

জামালপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-১), পৃথক অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী এবং অনলাইনে জুয়া খেলার অপরাধে ৩ জনকে আটক করেছে।

বিস্তারিত...

বেনাপোলে ১৪ জুন থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড-আনলোড কাজে নিয়োজিত দুটি শ্রমিক সংগঠন আগামী রবিবার (১৪ জুন) থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছে। এতে বন্দরের স্বাভাবিক কার্যক্রম ও আমদানি-রপ্তানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বিস্তারিত...

চাটমোহরে হত্যার ঘটনায় উত্তেজনা, আসামি গ্রেপ্তার দাবি

পাবনার চাটমোহরে হাশেম প্রামাণিক হত্যাকাণ্ডের আসামি ও কথিত ভেজাল দুধ উৎপাদনকারী আব্দুল মমিন এবং তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী

বিস্তারিত...

বেলাবোতে পুলিশের বিশেষ অভিযান: গ্রেপ্তার ১৫

বেলাবো থানার পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলা ও মাদক সংক্রান্ত অপরাধে মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বেলাবো থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আমানউল্লাহ এর দিকনির্দেশনায় উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

বিস্তারিত...

খানজাহান আলীর মাজারের রহস্যময় গুহা নিয়ে গবেষণার দাবি

ঐতিহাসিক বাগেরহাটের হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজারকে ঘিরে দীর্ঘদিন ধরে নানা জনশ্রুতি ও লোককাহিনি প্রচলিত রয়েছে। এর মধ্যে মাজার প্রাঙ্গণে অবস্থিত একটি বন্ধ গুহা, কয়েকটি শালিক পাখির সমাধি এবং সংরক্ষিত দুটি প্রাচীন পাথর স্থানীয়দের পাশাপাশি দর্শনার্থীদের মধ্যে বিশেষ কৌতূহলের সৃষ্টি করেছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪