নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নে পুলিশের চেকপোস্টে মো. রাহিম (২১) নামের এক যুবককে আটক করেছে থানা-পুলিশ। এসময় তার শরীরে তল্লাশী চালিয়ে ৩টি বিদেশী পিস্তল জব্দ করা হয়।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌর সদরের ভাড়ইডাঙ্গা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিয়াস মাতুব্বর নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) সকালে ঘটনাটি ঘটে। তিনি ভাড়ই ডাঙ্গা গ্রামের জাহাঙ্গীর মাতুব্বরের ছেলে। পেশায় একজন সেলুন ব্যবসায়ী ছিলেন।
ফরিদপুর জেলার ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে খোদেজা খাতুন নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। সোমবার (৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হামিরদী ইউনিয়নের হরুপদিয়া রেল লাইন রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার ধর্মদী গ্রামের মৃত শেখ আইয়ুব আলীর স্ত্রী। জীবন জীবীকা নির্বাহে ভিক্ষাবৃত্তিতে করতেন।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি বিয়ে বাড়িতে মাংসের ডিশ লুকিয়ে রাখাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। সোমবার (৮ জুন) বিকেলে উপজেলার কালামৃধা ইউনিয়নের দেওড়া পশ্চিমপাড়া বটতলা গ্রামের বাসিন্দা লাবলু শেখের মেয়ের বিয়ের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর ১০ নম্বর ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম জোরদারের লক্ষ্যে সড়ক নির্মাণকাজ শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
ঝিনাইদহের শৈলকুপায় এক কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় সাবেক জনপ্রতিনিধি বেবী নাজনীন। সোমবার(৮ জুন) দুপুরে উপজেলার কবিরপুরে অবস্থিত শৈলকুপা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ন্ত্রিপরিষদ সভায় লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (লবিপ্রবি) অনুমোদনের পর এবার উপাচার্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন এই বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ ৪ বছরের জন্য নিয়োগ পেয়েছেন।
কুষ্টিয়ার কুমারখালীতে ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে স্বামীকে বিদেশে পাঠানোর পর কিস্তির চাপ সইতে না পেরে এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। মৃত্যুর আগে তিনি একটি চিরকুটে লিখে গেছেন, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের ৯০ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা পুলিশ। এ ঘটনায় দুই শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গুড়া শহরের একটি আবাসিক হোটেল থেকে সাবেক ইউপি সদস্য (মেম্বার) বিপুল চন্দ্র পালের (৪৮) লাশ উদ্ধারের ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বগুড়া সদর থানা পুলিশ রবিবার (৭ জুন) দুপুরে তাকে ঠাকুরগাঁও শহরের একটি আবাসিক হোটেল থেকে গ্রেপ্তার করে।
কালাইয়ে প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচনকে কেন্দ্র করে দুই প্যানেলের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক প্রার্থীসহ উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছেন।
পাবনার চাটমোহর পৌরসভার সহকারী প্রকৌশলী ও উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ এবং নির্বাচিত ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের মূল লক্ষ্য হলো গ্রামীণ জনগোষ্ঠী, বিশেষ করে নারী, সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সহজ ও স্বল্প ব্যয়ে ন্যায়বিচার নিশ্চিত করা।
মাগুরায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদ। সোমবার (৮ জুন) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
কুড়িগ্রামের চিলমারী উপজেলায় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম প্রিন্সের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।