| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

চট্টগ্রাম-৫ আসনে আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল

চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

বিস্তারিত...

কুষ্টিয়ার মিরপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

কুষ্টিয়া মিরপুরে শনিবার (৩ জানুয়ারি) সকাল ৬টায় উপজেলার তালবাড়ীয়া ইউনিয়নের কদমতলা, কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে হুসাইন (১৯) নামে এক ট্রাক হেলপারের মৃত্যু হয়। কুষ্টিয়া হাইওয়ে থানার (ওসি) আবু ওবায়েদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিস্তারিত...

সরকারি প্রজ্ঞাপনকে "সামান্য ব্যাপার" বললেন গাইবান্ধা পাট উন্নয়ন কর্মকর্তা

বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের আওতায় গাইবান্ধা পাট উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের পাট কর্মকর্তার বিরুদ্ধে সরকারি প্রজ্ঞাপন অমান্যের অভিযোগ উঠেছে।

বিস্তারিত...

গাজীপুর-৪ শাহ্ রিয়াজুল হান্নানের মনোনয়ন বৈধ ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) সংসদীয় আসন থেকে ধানের শীষ প্রতিক নিয়ে মনোনয়ন দাখিল করা মরহুম ব্রিগেডিয়ার জেনারেল আ.স.ম হান্নান শাহ্'র উত্তরসূরী শাহ্ রিয়াজুল হান্নানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

বিস্তারিত...

টেকনাফে ৬ কোটি টাকার মাদক জব্দ

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ড প্রায় ৬ কোটি টাকা মূল্যের ইয়াবা ও ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে। কোনো অভিযুক্তকে আটক করা সম্ভব হয়নি।

বিস্তারিত...

চুয়াডাঙ্গার দুটি আসনের ১১ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে চুয়াডাঙ্গার দুটি সংসদীয় আসনের মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে। যাচাই-বাছাইতে কোনো গুরুতর ত্রুটি বা আইনগত প্রতিবন্ধকতা পাওয়া যায়নি।

বিস্তারিত...

শেখ হাসিনাকে ভারত অবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠাবে: মেজর হাফিজ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সংসদ প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ‘দেশের হত্যাকাণ্ডের পেছনে শেখ হাসিনার নির্দেশ রয়েছে।

বিস্তারিত...

লক্ষ্মীপুরে পারিবারিক বিরোধ রূপ নিল হত্যায়, গ্রেপ্তার ৩

লক্ষ্মীপুরে পারিবারিক বিরোধের জেরে তোফায়ের আহম্মদ (৫৫) নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে তাকে মারধর করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসেন। সদর হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে দ্বিতীয় দফায় তার ওপর হামলা করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সদর হাসপাতালে তার মৃত্যু হয়।

বিস্তারিত...

মনোনয়ন যাচাই-বাছাই শেষে বাগেরহাটে ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল

বাগেরহাট জেলায় আসন্ন নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঋণ খেলাপি ও তথ্যগত গরমিলের কারণে পাঁচজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা গোলাম মোঃ বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই যাচাই-বাছাই সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার হাসান চৌধুরী, জেলা নির্বাচন কর্মকর্তা আবু আনসারসহ মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থী ও তাদের নেতাকর্মীরা।

বিস্তারিত...

মাদারীপুরে বৃত্তি পরীক্ষায় অংশ নিলেন সদর উপজেলার ২৩৭ জন শিক্ষার্থী

মাদারীপুরে জৈনদ্দিন মোড়ল স্মৃতি পাঠাগারের উদ্যোগে শিক্ষার্থীদের মেধা বিকাশ, নিয়মিত পড়াশোনায় আগ্রহ সৃষ্টি এবং প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তোলার লক্ষ্যে মাদারীপুর সদর উপজেলার দুই শতাধিক বিদ্যালয়ের ৫ম ও ৮ম শ্রেণীর ২৩৭ জন শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন।

বিস্তারিত...

ছুরিকাঘাত ও অগ্নিহামলায় আহত খোকন দাস মারা গেছেন

শরীয়তপুরের ডামুড্যার ব্যবসায়ী খোকন চন্দ্র দাস ছুরিকাঘাতের পর দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন থাকাকালীন শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে সাতটায় ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেছেন।

বিস্তারিত...

মাগুরার শ্রীপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

“প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়” এ প্রতিপাদ্য বিষয়টিকে সামনে নিয়ে আজ শনিবার (৩ জানুয়ারি) সকালে শ্রীপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে শ্রীপুর উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাজসেবা কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভায় মিলিত হয়।

বিস্তারিত...

পাংশায় জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ পালিত

‘প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়-আস্থা আজ সমাজসেবায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ পালিত হয়েছে।

বিস্তারিত...

থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি: ওসিকে হুমকি বৈষম্যবিরোধী নেতার

‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’ এমন হুমকিমূলক বক্তব্য দিয়ে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভেতরে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে প্রকাশ্যে বাগবিতণ্ডায় জড়ানোর অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার বিরুদ্ধে।

বিস্তারিত...

চাঁদপুরে অস্ত্র-গুলিসহ মা-ছেলে গ্রেপ্তার

চাঁদপুরের শাহরাস্তি থানা পুলিশের অভিযানে একটি ৯ এমএম ও একটি ৭.৬২ পিস্তল এবং ৩০ রাউন্ড গুলিসহ মা লাভলী বেগম (৪০) ও ছেলে মো. ফয়সাল হোসেন শাকিল (২১) গ্রেপ্তার করা হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪