ঠাকুরগাঁও শহরের একটি ছাত্রীনিবাস থেকে হায়াতুন নেছা কেয়া (১৬) নামে দশম শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে শহরের আনন্দী ছাত্রীনিবাস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী ও দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি পেশায় একজন ব্যবসায়ী। তার সম্পদের পরিমাণ ৩ কোটি ৯০ লাখ ৩১ হাজার ৬৭ টাকা এবং বছরে আয় ৪৭ লাখ ৩৬ হাজার ৫৪ টাকা। তার সহধর্মিনীর সম্পদের পরিমাণ ৩ কোটি ৪ লাখ ৭৯ হাজার ৬৭ টাকা এবং বছরে আয় ২৩ লাখ ১ হাজার ৩৬৮ টাকা।
নতুন বছরের প্রথম দিন থেকেই ভারত–বাংলাদেশ স্থলপথে যাতায়াতকারী পাসপোর্ট যাত্রীদের জন্য বাড়তি খরচের বোঝা যুক্ত হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) সকাল থেকে ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে যাতায়াতকারী আন্তর্জাতিক যাত্রীদের কাছ থেকে নতুন করে ‘প্যাসেঞ্জার ইউজার চার্জ’ (পিইউসি) আদায় শুরু করেছে ভারত সরকার।
ফেনীর সোনাগাজীতে মোটরসাইকেল দুর্ঘটনায় বাদশা ফয়সাল (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি সোনাগাজী সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রামের ওসমান আলী মিয়াজী বাড়ির মৃত সাহাব উদ্দিনের ছেলে।
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে নিজ ব্যবহৃত সরকারি রাইফেলের গুলিতে বিজিবি সদস্য মো. নাসিম উদ্দীন (২৪) নিহত হয়েছেন। প্রাথমিক ধারণা অনুযায়ী এটি আত্মহত্যা, পুলিশ ও বিজিবি উভয়েই বিষয়টি তদন্ত করছে।
কুষ্টিয়ার দৌলতপুরে পরিত্যক্ত অবস্থায় একটি মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দৌলতখালী গ্রামের একটি বাড়ি থেকে মর্টার শেলটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, এটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত হয়েছিল।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মো. আব্দুল ওয়াহেদ (অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে দলীয়ভাবে চূড়ান্ত মনোনয়ন না পাওয়ায় তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
খেজুরের রস খেতে এসে মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে স্কুল ও কলেজপড়ুয়া দুই শিক্ষার্থী। শুক্রবার (২ জানুয়ারি) সকালে আশুলিয়ার সন্দীপ এলাকা থেকে মোটরসাইকেলযোগে ১২ থেকে ১৫ জনের একটি দল মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় খেজুরের রস পান করতে আসে।
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে নিজের রাইফেলের গুলিতে এক বিজিবি সদস্য আত্মহত্যা করেছেন। শুক্রবার (২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেল থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গাইবান্ধার পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় শুক্রবার চারজন নিহত ও অন্তত ১১ জন আহত হয়েছেন।
টানা দ্বিতীয় দিনের মতো দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে। শুক্রবার (২ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস।
শরীয়তপুরের নড়িয়ায় কাভার্ড ভ্যানের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শরীয়তপুরের নড়িয়ায় কাভার্ড ভ্যানের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
দলকে কোনো ধরনের বিভেদে জড়ানো কিংবা বিব্রতকর অবস্থায় ফেলতে না চাওয়ার কারণেই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে মন্তব্য করেছেন মাদারীপুর–২ আসনের সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী ও মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ।