| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বগুড়ায় খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে শুক্রবার বাদ জুম্মা বগুড়া বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

অভয়নগরে ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ

যশোরের অভয়নগরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র, ২৪ এর গণআন্দোলনের যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মালামাল ও মাদক উদ্ধার

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল ও মাদকদ্রব্য জব্দ করেছে। গত ১ জানুয়ারি ২০২৬ তারিখে ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাট এবং শেরপুরের শ্রীবরদী সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

বিস্তারিত...

খালেদা জিয়ার মৃত্যুতে কুড়িগ্রাম জেলা বিএনপির দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জেলা বিএনপির উদ্যোগে শুক্রবার (২ জানুয়ারি) আজ বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

বিস্তারিত...

জামায়াত প্রার্থী রেজাউল করিম পেশায় সাংবাদিক, বছরে আয় ৭ লাখ টাকা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের পেশা সাংবাদিকতা ও লেখক। তার বছরে আয় সাত লাখ টাকা। সম্পদ রয়েছে ১১ লাখ ৬৩ হাজার ৩৯ টাকার। তার সোনাসহ বিভিন্ন ধাতুর ২৫ ভরি গহনা রয়েছে।

বিস্তারিত...

নওগাঁ সাহিত্য পরিষদের সভাপতি ড. আইয়ুব আলী, সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন

নওগাঁ সাহিত্য পরিষদের দ্বিবার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটিতে ড. আইয়ুব আলীকে সভাপতি, আশরাফুল নয়নকে সাধারণ সম্পাদক এবং হাবিব রতনকে প্রধান সংগঠক নির্বাচিত করা হয়েছে।

বিস্তারিত...

মাগুরায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবক খুন

মাগুরার শালিখা উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নের গজদূর্বা গ্রামে মাদক সেবনে বাধা দেওয়ায় ছুরিকাঘাতে টিটো মণ্ডল (২০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে মাদকসেবীরা। নিহত টিটো মণ্ডল ওই গ্রামের টোকন মণ্ডলের ছেলে।

বিস্তারিত...

নোয়াখালীতে থানার পাশের সুপার মার্কেট থেকে ১২০ ভরি স্বর্ণ চুরি

নোয়াখালীর মাইজদী শহরের একটি সুপার মার্কেটের স্বর্ণের দোকান থেকে প্রায় ১২০ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে নোয়াখালী সুপার মার্কেটের চতুর্থ তলার ৪২৪ নম্বর দোকান ‘নিলয় জুয়েলার্স’-এ এ চুরির ঘটনা ঘটে।

বিস্তারিত...

যশোরের শার্শা ও ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই কোন শিশু বিশেষজ্ঞ !

যশোরের শার্শা ও ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু বিশেষজ্ঞের পদ থাকলেও চিকিৎসক নেই। ফলে শিশুরা উন্নত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। পদ শূন্য থাকার কারণে একজনের দায়িত্ব আরেকজনকে পালন করতে হচ্ছে।

বিস্তারিত...

নিলাম সাজিয়ে মোটরসাইকেল বিক্রির অভিযোগ জেল সুপারের বিরুদ্ধে

ঝিনাইদহ জেলা কারাগারের সুপার মোহাম্মদ হাবীবুর রহমানের বিরুদ্ধে নিলামের নামে নাটক সাজিয়ে সরকারি মোটরসাইকেল অবৈধভাবে বিক্রির অভিযোগ উঠেছে। নিলামে অংশগ্রহণকারী ব্যক্তিদের তোয়াক্কা না করে নিয়মবহির্ভূতভাবে এক ব্যবসায়ীর কাছে মোটরসাইকেলটি বিক্রি করার ঘটনায় ব্যাপক সমালোচনা হয়েছে।

বিস্তারিত...

বাগেরহাটে ব্লু-বিকন স্কিল একাডেমির উদ্বোধন

বাগেরহাটে ব্লু-বিকন স্কিল যুব একাডেমির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় মোড়েলগঞ্জ যুব সমাজের আয়োজনে জেলার মোড়েলগঞ্জ উপজেলার শ্রেণীখালী গুচ্ছগ্রাম এলাকায় এই একাডেমির উদ্বোধন করা হয়।

বিস্তারিত...

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় বাগেরহাটে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাগেরহাট প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাইদ শুনুর সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক ইয়ামিন আলীর সঞ্চালনায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

বাগেরহাটে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

বাগেরহাটে আগুনে পুড়ে হায়া বিবি (৯০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) সকালে বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের উৎকুল গ্রামে এই ঘটনা ঘটে।

বিস্তারিত...

তারেক রহমানের সংবর্ধনায় যাওয়ার পথে আহত বিএনপি নেতার মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলা থেকে ঢাকার পূর্বাচলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতা জামাল উদ্দিন (৫৮) মারা গেছেন।

বিস্তারিত...

মানিকগঞ্জে ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্টে একজন নিহত

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সংঘবদ্ধ চোরচক্রের এক সদস্যের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার ধল্লা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪