মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ডাকাত সন্দেহে স্থানীয় জনতার গণপিটুনিতে মো. রাজিব (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত রাজিব ঢাকার নবাবগঞ্জ উপজেলার দত্তখণ্ড এলাকার ফুলবর আলীর ছেলে।
পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দক্ষিণ প্রধানপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টাকে ঘিরে সৃষ্টি হওয়া দীর্ঘ ৭০ ঘণ্টার জটিলতার অবশেষে অবসান হয়েছে। সীমান্ত এলাকায় টানটান উত্তেজনার পর রোববার (৭ জুন) গভীর রাতে ভারতের অভ্যন্তরে থাকা ওই ১০ জনকে সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
গাইবান্ধায় বসতভিটার জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ফাহমিদ রুমন (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় তার বড় ভাই ফারদিন রুহিত (২০) আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা হত্যাকাণ্ডের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা (৩৩) ও তার স্ত্রী স্বপ্না আক্তারের (২৮) রায় ঘোষণার পর নাটোরের সিংড়া উপজেলার মহেশচন্দ্রপুর গ্রামে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয়রা রায়ে সন্তোষ প্রকাশ করলেও সোহেলের বাবা রাষ্ট্রের কাছে ছেলের প্রাণভিক্ষা চেয়েছেন। অন্যদিকে, স্বপ্নার পরিবার আদালতের রায় মেনে নিয়ে এর বাস্তবায়ন দাবি করেছে।
খুলনার আলোচিত ‘বি কোম্পানির’ সদস্য ও একাধিক মামলার আসামি সজল আকনকে গ্রেপ্তার করেছে র্যাব-৬ এর স্পেশাল কোম্পানির আভিযানিক দল। রোববার (৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে খুলনা মহানগরীর লবণচরা থানাধীন স্লুইচগেট সংলগ্ন ওসমান মালের হাসান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
কুড়িগ্রামের রৌমারী সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইনের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর বিরুদ্ধে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দাদের সতর্ক অবস্থানের কারণে এ নিয়ে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
নারায়ণগঞ্জের বন্দরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত মো. জোবায়ের (১৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী মরদেহ নিয়ে বন্দর মডেল থানা ঘেরাও করে বিক্ষোভ করেন। একই সঙ্গে মামলা গ্রহণে পুলিশের গড়িমসি ও ঘুষ দাবির অভিযোগও তুলেছেন নিহতের স্বজন ও স্থানীয়রা। অভিযোগের পরিপ্রেক্ষিতে এসআই মাসুদ নামে এক পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।
ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা এলাকায় প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৪) মাইক্রোবাসে তুলে অপহরণের অভিযোগ উঠেছে। ঘটনার কয়েক দিন পেরিয়ে গেলেও ওই কিশোরীর কোনো সন্ধান মেলেনি।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে বাগেরহাটে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ জুন) বিকেলে বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতি পদপ্রার্থী মো. সুজন মোল্লার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ঠাকুরগাঁওয়ের রুহিয়া ও সদর থানার বিভিন্ন এলাকায় পৃথক তিনটি মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়।
লক্ষ্মীপুরে আইনের লোক পরিচয় দিয়ে প্রবাসফেরত রঞ্জু নামে এক যুবককে ঘর থেকে তুলে নিয়ে অস্ত্র ও মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিনের বিরুদ্ধে।
পটুয়াখালীর বাউফলে বাবা-মা হারা তিন প্রতিবন্ধী ভাই নিদু, রিপন ও সাধনের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। তাদের জন্য যৌথ ব্যাংক হিসাব খোলার পাশাপাশি খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সহায়তা দেওয়া হয়েছে।
মজুরি বৃদ্ধির দাবিতে কুষ্টিয়ার দৌলতপুরে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন বিড়ি শ্রমিকরা। রোববার (৭ জুন) দুপুর ১টার দিকে উপজেলার হোসেনাবাদ সেন্টারপাড়া এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
কুষ্টিয়ায় চরমিলপাড়া এলাকায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আশাদুল (৩২) নামে এক যুবককে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা।
মাগুরা শহরের স্টেডিয়ামপাড়া এলাকায় দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে ভিডিও কলে রেখে জিহাদ হোসেন (১৮) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।